সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় মহিলা পরিষদের পক্ষ থেকে এমপি আশুকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর – ০২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মোঃ আশরাফুজ্জামান আশু’ এমপি কে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানান হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) বিকালে শহরের কাটিয়া সদর ২ আসনের সংসদ সদস্যর বাসভবনে বাংলাদেশ মহিলা পরিষদের সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত, সাংগঠনিক সম্পাদক রুপাবিস্তারিত পড়ুন

রেমিট্যান্সে সুবাতাস, ১৯ দিনে এলো ১৩৬ কোটি ডলার

বছরের প্রথম প্রান্তিকেই রেমিট্যান্সের পালে লেগেছে সুবাতাস। চলতি বছরের প্রথম ১৯ দিনে দেশে এসেছে ১৩৬ কোটি ৪১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স। রোববার (২১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, জানুয়ারির প্রথম ১৯ দিনে দেশে এসেছে ১৩৬ কোটি ৪১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ কোটি ৬ লাখবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন জয়

প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে সজীব ওয়াজেদ জয়কে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এরআগে গত বছরের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পদত্যাগ করেন। তাঁর পদত্যাগপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেন। একাদশ সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পান সজীব ওয়াজেদ। তাঁরবিস্তারিত পড়ুন

অবশ্যই ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে : জাতিসংঘ মহাসচিব

সকলকে অবশ্যই ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র গড়ার অধিকারকে স্বীকৃতি দিতে হবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উগান্ডায় শনিবার (২০ জানুয়ারি) জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে এ কথা বলেন। সম্প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেকসই ফিলিস্তিনী রাষ্ট্র গঠনে তার বিরোধিতা পুনরায় নিশ্চিত করেন। এ প্রেক্ষিতে উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে গুতেরেস জোর দিয়ে বলেন, ইসরাইল ও ফিলিস্তিনের জন্যে দ্বিরাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনী জনগণের রাষ্ট্র গড়ার অধিকার অস্বীকার অগ্রহণযোগ্য। তিনি আরো বলেছেন,বিস্তারিত পড়ুন

শিগগিরই বন্ধ হচ্ছে অনিবন্ধিত মোবাইল : বিটিআরসি

দেশে ব্যবহৃত অনিবন্ধিত মোবাইল সেট বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে। শিগগিরই এটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রোববার বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তি জারি করেছে বিটিআরসি। বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিটিআরসির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধিত সিম কার্ডের সঙ্গে ট্যাগিং করে প্রতিটি মোবাইল ফোন নিবন্ধন করতে হবে। সরকারি সেবা গ্রহণ, প্রদান নিশ্চিত করা, অবৈধভাবে উৎপাদিত, আমদানি করা মোবাইল ফোনেরবিস্তারিত পড়ুন

কারও স্বীকৃতির অপেক্ষায় বসে নেই সরকার : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, কারও স্বীকৃতির অপেক্ষায় বসে নেই সরকার। তিনি বলেন, ‘কারও রিকগনিশনের জন্য চাতকের মতো অপেক্ষায় বসে আছি, নির্বাচিত সরকার এমন দেউলিয়া অবস্থায় পড়েছে-এটা মনে করার কোনো কারণ নেই।’ রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি হিংসায় জ্বলছে। কারণ, তারা নির্বাচনে অংশ না নিলেও দেশের বিপুলসংখ্যক মানুষবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার নেতৃত্বের প্রশংসা করেছেন। রোববার (২১ জানুয়ারি) বিকালে উগান্ডার কাম্পালায় তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে মহাসচিব বৈশ্বিক অর্থনীতির কাঠামো সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং জাতিসংঘের নেতৃত্বে বেশ কয়েকটি বৈশ্বিক প্রক্রিয়ায় চ্যাম্পিয়ন হওয়ার জন্যও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদবিস্তারিত পড়ুন

আমার কাছে ক্ষমতা ভোগের বস্তু না, মানুষকে সেবা দেয়ার সুযোগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার কাছে ক্ষমতা কোনো ভোগের বস্তু না, আমার কাছে ক্ষমতা হলো দেশে মানুষের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ, মানুষের কল্যাণে কাজ করার সুযোগ, মানুষকে সেবা দেওয়ার একটা সুযোগ আবার পেয়েছি। রোববার (২১ জানুয়ারি) বাংলাদেশ-চায়না ফেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। বাংলাদেশের জনগণের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ ২ ব্যক্তি আটক

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া থানা পুলিশের অভিযানে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা সহ ২ জন আটক হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ব্রজবাকসা গ্রামের সোবাহান আলীর ছেলে হাসান সরদার(৩৭) কে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। অপরদিকে একই সময় উপজেলার গোপিনাথপুর গ্রামের ইজাহার আলীর ছেলে শফিকুল ইসলাম (৪২) কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান-জেলা পুলিশ সুপারবিস্তারিত পড়ুন

বেনাপোল কাস্টমসে ৬ মাাসে রাজস্ব ঘাটতি ৩২৮ কোটি টাকা

বেনাপোল প্রতিনিধি : বৈশ্বিক মন্দা আর হরতাল-অবরোধের বিরুপ প্রভাবে চলতি অর্থবছরের গেল ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি হয়েছে ৩২৭ কোটি ৯২ লাখ টাকা। এসময় আমদানি কমেছে গত অর্থবছরের একই সময়ের চাইতে ১ লাখ ৬৫ হাজার ৩৯০ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য। ব্যবসায়ীরা বলছেন, ডলারের দামের উর্ধ্বগতিতে কোন ভাবে নিয়ন্ত্রনে না আসায় আমদানিকারকেরা লোকশানের আশঙ্কায় অনেকে বাধ্য হয়ে আমদানি বন্ধ রেখেছে। দ্রুত সংকট না কাটলে বছর শেষে আমদানিরবিস্তারিত পড়ুন