সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কালিগঞ্জে ঘেরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জের ভাড়াশিমলায় পানিতে ডুবে মো. ইব্রাহীম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া মোল্লাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ইব্রাহীম ওই গ্রামের ওমান প্রবাসী মোঃ শরিফুল ইসলামের ছেলে। প্রতিবেশি মীর সাব্বির জানান, শিশুটির মা ইব্রাহীমকে খাওয়ানোর পরে নিজে সকালের নাস্তা করছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে চান শেখ এজাজ আহমেদ স্বপন

 পরোপকারী, দরদি ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিত  পরিচ্ছন্ন রাজনীতির আদর্শ হিসেবে জনপ্রিয়  তারুণ্যের প্রতিনিধি স্বপনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ভোটাররা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি। চলতি বছরের মার্চেই উপজেলা পরিষদ নির্বাচন হতে পারে এমন আভাস দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন। চলতি মাসের শেষ দিকে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচনী তফসীল ঘোষনা হতে পারে। এরই মধ্যে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদেরবিস্তারিত পড়ুন

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার একজন।মাদক ব্যবসায়ের সাথে জড়িত মিনহাজুল আবেদিন বাবু (২৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলার কালিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মিনহাজুল আবেদিন বাবু (২৮) নড়াইল জেলার কালিয়া থানার ফুলদাহ গ্রামের মৃত আব্দুল হাই মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে নড়াইল জেলার কালিয়া থানাধীন পুরুলিয়া ইউনিয়নের চাচুড়ি বাজারের জনৈক তছিকুল ইসলাম এর ওষুধের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। গোপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুলিশি অভিযানে ৪ আসামী গ্রেফতার

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের মধ্যে ২ জন ওয়ারেন্টভূক্ত ও ২ জন মাদক দ্রব্য ব্যবসায়ী। থানা সূত্রে জানা যায়, কলারোয়া থানার পুলিশের একাধিক দল বৃহস্পতিবার(১৮ জানুয়ারী) পৃথকভাবে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের রুহুল কুদ্দুছের ছেলে কামরুল ইসলাম (৩৫)কে ২২ পিচ ইয়াবা ট্যাবলেট ও লাঙ্গলঝাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সজিব হোসেন(১৯) কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভাটা মালিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে কলারোয়া টু খোরদো সড়কের মির্জাপুর অবস্থিত রানী ভাটার মালিককে ২০ হাজার টাকা ও দুই ডাম্পার ট্রাকটার মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সময় রানী ভাটা সামনের সড়কের বেহাল অবস্থা দেখে সংগে সংগে আদালত বসিয়ে জরিমানা করা হয়। ভাটার মাটি সরবরাহ করা ট্রাকের মাটি সড়কে পড়ে জমে থাকার কারণে বৃষ্টির পানিতে ভিজিয়ে কাদামগ্ন হয়।এতে জনগণের চলাচলে বিঘ্ন ঘটে। ভ্রাম্যমান আদালতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সিটি কলেজের নতুন সভাপতির সংবাদ সম্মেলন

আবু সাঈদ : সাতক্ষীরা সিটি কলেজে দায়িত্ব গ্রহণের পর বিভ্রান্তির জবাবে সংবাদ সম্মেলন করলেন কলেজ পরিচালনা পরিষদ এর নতুন সভাপতি ও আগরদাড়ী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিলন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সিটি কলেজ সম্মেলন কক্ষে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং অত্র কলেজের শিক্ষক ও কর্মচারীসহ শিক্ষার্থীরা সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেয়। এর পর সভাপতি কবির হোসেন মিলন ও কমিটির সদস্য তাপস কুমার আচার্য কলেজের শিক্ষক ও কর্মচারিদের শুভেচ্ছা বিনিময়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিভিন্ন ইট ভাটার মাটিতে পাকা সড়কের কাঁদায় দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ার সামান্য বৃষ্টিতে উপজেলার বিভিন্ন পাকা সড়কে পড়ে থাকা ইটভাটার মাটি ভিজে পিচ্ছিল হয়ে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।এতে বিপাকে পড়েছে সড়কে চলাচল করা পথচারী ও মোটর সাইকেল আরোহীরা। এতে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। বৃহস্পতিবার সকালে বৃষ্টিপাতের ফলে দীর্ঘদিন ধরে ইটভাটায় মাটি সরবরাহকারী গাড়ী থেকে মাটি পড়ে থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়। সরেজমিনে দেখা যায়, কলারোয়া টু খোরদো সড়কের রানী ভাটা,ছলিমপুর মিনাজ ভাটা,বিস্তারিত পড়ুন

কেশবপুরের সাগরদাঁড়িতে শুরু হচ্ছে ৯দিনব্যাপী মধুমেলা

এস আর সাঈদ : যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধূসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মধুমেলা শুক্রবার থেকে শুরু হচ্ছে। এ মেলা উপলক্ষে সাগরদাঁড়িকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। কপোতাক্ষ নদ পাড়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মধুভক্তের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠবে মেলা প্রাঙ্গন। মেলা চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। বিকাল ৫টায় প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করবেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার অধ্যাপক প্রফেসর ড. সৈয়দ আনোয়ারবিস্তারিত পড়ুন

ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

দেবহাটায় ঢেপুখালিতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ঢেপুখালি ভূমিহীন পল্লীতে ভোর রাতে আতঙ্ক সৃষ্টি করে লুটপাট এবং জমি দখলের চেষ্টার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঢেপুখালি এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তর্ত ১৩ জনের অধিক আহত খবর পাওয়া গেছে। পাশাপাশি উভয় পক্ষ থেকে পৃথক পৃথক এজাহার দায়ের করেছেন। প্রত্যক্ষদর্শী আনারুল ইসলাম ও আবুল কালাম জানান, বৃহস্পতিবার ভোররাতে ঢেপুখালি গ্রামের রূপচাঁদ গাজীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় শিয়ালডাঙ্গা ফুটবল মাঠে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভলিবল প্রতিযোগিতার বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম। সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনেবিস্তারিত পড়ুন