শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি কমেছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) শুকনা মরিচ আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় অর্ধেকেরও বেশি কমেছে। এ সময় গত অর্থবছরের তুলনায় প্রায় ৫৫ শতাংশ কম শুকনা মরিচ আমদানি করেছেন ব্যবসায়ীরা। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, ভারতে শুকনা মরিচের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি দাম বাড়ায় আমদানি কমেছে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি হয়েছিল ৯৭ হাজার ৯৫৮ টন। চলতি ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে তা কমে ৪৭ হাজার ১২০ টনে নেমেছে। তবে চলতি অর্থবছর আমদানি কমলেও গত অর্থবছরের তুলনায় শুকনা মরিচের আমদানি ব্যয় বেড়েছে। গত অর্থবছরের প্রথম ১০ মাসে এ বন্দর দিয়ে শুকনা মরিচের আমদানি মূল্য ছিল ১ হাজার ৭৩ কোটি ৫৬ লাখ টাকা। চলতি অর্থবছর তা বেড়ে ১ হাজার ১৮৮ কোটি ১ লাখ টাকায় পৌঁছেছে।

এ বিষয়ে ভোমরা স্থলবন্দরের মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান ইসরাইল হোসেন জানান, ভারতে কয়েক মাস শুকনা মরিচের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি দামও ব্যাপকভাবে বেড়েছে। এ কারণে গত অর্থবছরের এ সময়ের তুলনায় পণ্যটির আমদানি অন্তত ৫০-৫৫ শতাংশ কমেছে।

এদিকে আমদানি কমলেও সাতক্ষীরার মসলা বাজারগুলোয় শুকনা মরিচের দাম স্থিতিশীল। গতকাল সাতক্ষীরা জেলা সদরের বাণিজ্যিক মোকাম সুলতানপুর বড় বাজারের কয়েকটি মসলা আড়ত ঘুরে এ তথ্য জানা গেছে। একই অঞ্চলের কয়েকটি আড়তে পাইকারিতে শুকনা মরিচ বিক্রি হয়েছে কেজিতে ৪০০-৪১০ টাকায়। এক মাসে আগেও এ পণ্যের দাম একই ছিল বলে জানিয়েছেন আড়ত মালিকরা।

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, শুকনা মরিচ আমদানি কমলেও তুলনামূলকভাবে দাম বাড়েনি, বরং কমতির দিকে রয়েছ। দেড়-দুই মাস আগেও সাতক্ষীরার মসলা বাজারে শুকনা মরিচ বিক্রি হয়েছে ৪৪০-৪৫০ টাকা কেজি দরে।

ভোমরা বন্দর দিয়ে সারা বছরই প্রচুর পরিমাণ শুকনা মরিচ আমদানি হয়। আমদানীকৃত এসব মরিচ ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।

দেশে কুমিল্লা, ভোলা, রায়পুর, বগুড়া, পঞ্চগড়, হাটহাজারী এলাকায় মরিচের আবাদ ও উৎপাদন হয় বেশি। শুকনা মরিচ মূলত রবি মৌসুমের পণ্য। ১৫ অক্টোবর বাংলাদেশে শীতকালীন রবি মৌসুম শুরু হয়। তবে দেশী মরিচের মান ভালো হলেও আমদানীকৃত মরিচ শুধু দেখতে ভালো হওয়ায় খুচরা বাজারে এটির চাহিদা থাকে বেশি।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা