সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ অলরাউন্ডার নাসির

দুর্নীতির দায়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেনকে সব ধরণের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। একই সঙ্গে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে। (মঙ্গলবার) এক সংবাদ বিবৃতির মাধ্যেম বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী তিনটি ধারায় অভিযোগ আনা হয়। অপরাধ প্রমাণের পর তাকে এই শাস্তি দেয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার মারলন স্যামুয়েলস নিষিদ্ধ হওয়ার পর নাসিরের নিষেধাজ্ঞা সময়ের অপেক্ষা ছিল।বিস্তারিত পড়ুন

সংরক্ষিত নারী আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। অশোক কুমার দেবনাথ জানান, সংরক্ষিত নারী আসনের ভোটের বিষয়টি চূড়ান্ত হবে কমিশন সভার মাধ্যমে। তিনি বলেন, সংসদ সদস্য যারা ভোটার তাদের তালিকা পেয়েছি। সেটা খসড়া তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকায় কারো আপত্তি না থাকলে আমরা সেটা চূড়ান্ত ভোটার হিসেবে ২৯৯ জন সংসদ সদস্যকেবিস্তারিত পড়ুন

রোজার আগেই উপজেলা নির্বাচন

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, রমজানের আগেই প্রথম ধাপে উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। অশোক কুমার দেবনাথ বলেন, উপজেলা পরিষদ নির্বাচন ধাপে ধাপে হবে। এই মাসের শেষের দিকে প্রথম ধাপের তফসিল হবে। রোজার পরে আরেকটা তফসিল হবে। এভাবে কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। তিনি জানান, মোট ৪০০টিরবিস্তারিত পড়ুন

১৭ নয়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল-কলেজ বন্ধ

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল-কলেজ বন্ধ হবে বলে সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলে স্কুল-কলেজ বন্ধ হবে বলে মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) যে নির্দেশনা দিয়েছিল, সেটির সংশোধনী দেওয়া হচ্ছে। একইদিন শিক্ষা মন্ত্রণালয় জানায়, অধিদপ্তরের জারি করা ওই নির্দেশনায় পরিবর্তন এসেছে। চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংশোধিত চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্রবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ৩৫০ পিচ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি কলারোয়া শাখা ব্যবস্থাপক মোঃ খালেদ আল মাসুদ এর সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইলাহি মিয়া, ওবায়দুল ইসলাম, গোলাম মোস্তফা, বিপ্লব হোসেন সহ বিভিন্ন সমিতির সভাপতি ও সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে উপস্থিত সাড়ে ৩শ’ হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।বিস্তারিত পড়ুন

আশাশুনির চিলেডাঙ্গা মোড়ে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ আহত ৩

আশাশুনি ব্যুরো : আশাশুনি টু সাতক্ষীরা সড়কে চিলেডাঙ্গা মোড়ে মোটর সাইকেলের ধাক্কায় ইঞ্জিনভ্যান চালকসহ ৩জন আহত হয়েছেন। সোমবার দুপুর ১:৩০ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ভ্যানচালক আশাশুনি সদরের আবু সাঈদ’র পুত্র মোঃ আব্দুল্লাহ, যাত্রী পাইথালী গ্রামের মৃত ছাব্বুর গাজীর ছেলে মফিজুর রহমান ও মোঃ রুহুল আমিন সরদারের ছেলে সাদ্দাম সরদার। উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল জানান, মাহেশ্বরকাটি মৎস্য সেট থেকে একটি ইঞ্জিনভ্যান যাত্রী নিয়ে পাইথালির দিকে যাচ্ছিল।বিস্তারিত পড়ুন

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ জানুয়ারি বিকেল ৩টায় শুরু হবে। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ৩০ জানুয়ারি সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। এর আগে ১০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথ নেওয়ার ৩০ দিনের মধ্যে অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

‘ভোটের বিভেদ’ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ শেখ হাসিনার

এবারের নির্বাচনে প্রধান বিরোধী শক্তি বিএনপিসহ কয়েকটি দল না আসায় শেষ পর্যন্ত নিজেদের মধ্যে লড়তে হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগকে। আড়াই শতাধিক আসনে দলীয় প্রতীক নৌকার মনোনয়ন দেওয়া হলেও প্রার্থিতা উন্মুক্ত করে দেওয়া হয়। এতে আওয়ামী লীগের নেতারা অনেকে স্বতন্ত্র নির্বাচন করে লড়েছেন নিজ দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে। নির্বাচনে ৬২ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েও এসেছেন। স্বতন্ত্রের কাছে হেরেছেন অনেক হেভিওয়েট নেতাও। তবে এর ফলে দলের অভ্যন্তরে রেষারেষি ও বিভেদের সৃষ্টি হয়েছে।বিস্তারিত পড়ুন

শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ

বিশ্ববিদ্যালয় ও প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রত্যাখ্যান করলেন আইনজীবী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন কর্তৃক প্রাপ্ত স্বর্ণপদক ও স্বর্ণপদকের মূল সনদপত্র প্রত্যাখান করে কুরিয়ার যোগে ফেরত পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নূরুল হুদা। এদিকে সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. আব্দুস সালাম এ স্বর্ণপদক ও সনদপত্র হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, আমরা আজ (সোমবার) দুপুরে নূরুল হুদার স্বর্ণপদক ও সনদপত্র হাতে পেয়েছি। এখন বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবরবিস্তারিত পড়ুন

ইউপি সদস্য থেকে বিটিভির তালিকাভুক্ত শিল্পী ছালমা বেগম

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল বড়ইয়া ইউনিয়নের মেয়ে ছালমা বেগম। বিশখালির ভাঙ্গল পারে বেড়ে ওঠা ছালমার স্বামীর বাড়িও একই গ্রামে। হত দরিদ্র ঘরে জন্ম নেয়া ছালমা বেগমের লেখাপড়ার দৌড় তেমন না হলেও গানের প্রতি ভালোবাসা শত দারিদ্রতাও কমাতে পারেনি। যদিও গান নিয়ে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না ছালমার। ছোটবেলা থেকেই গুনগুন করে গাওয়া গানের সঙ্গে বেড়ে ওঠা তার। মানবিক গুনাবলীর জন্য হয়েছেন ইউপি সদস্য। সে এখন বাউল ছালমা হিসেবে পরিচিত।বিস্তারিত পড়ুন