Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বন্ধুদের ধার দেওয়া টাকা ফেরত পেতে হালখাতা

ইউএনবি : সাধারণত সারাবছর বেচাকেনার পর বছর শেষে বাকি টাকা তুলতে হালখাতার আয়োজন করে থাকে ছোট-বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান। গ্রাহকদের হালখাতার চিঠি দিয়ে অনুষ্ঠানের দিন-তারিখ জানিয়ে দেওয়া হয়। তবে কুড়িগ্রামে ঘটেছে এক ব্যতিক্রম ঘটনা। পাওনা টাকা ফিরে পেতে আব্দুল আউয়াল নামে এক স্কুল শিক্ষক হালখাতার আয়োজন করেছেন। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় এমএএম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পাওনা টাকা ফিরে পেতে দেনাদারদের কাছে হালখাতার চিঠি পাঠান আউয়াল। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে আন্ধারীঝাড়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় নবনির্বাচিত এমপি স্বপনকে শুভেচ্ছা চন্দনপুর কলেজের শিক্ষকদের

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কলারোয়া গরুহাট মোড় এলাকায় নবনির্বাচিত সংসদ সদস্যের বাসভবনে ওই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বিনিময়কালে চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য এ্যাড. কামাল রেজা, মো. আনোয়ার হোসেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রুস্তম আলী, সহকারী অধ্যাপক নাসির উদ্দীন, হামিদুল ইসলাম, জামিল আক্তার, আব্দুরবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়ীয়া হাইস্কুল
মিটিং-রেজুলেশন ছাড়াই সভাপতির একক সিদ্ধান্তে দুই শিক্ষককে বরখাস্ত!

মিটিং না করে, রেজুলেশন না করে, কারণ দর্শানোর নোটিশ না দিয়ে, লিখিত ব্যাখ্যা না নিয়ে ও শুনানি না করেই সভাপতির একক সিদ্ধান্তে সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককে নিয়ম বহির্ভূতভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া সভাপতি মাসের পর মাস মিটিং না করে ও বেতন বিলে স্বাক্ষর না করায় গত দুই মাস ধরে বেতন পাচ্ছেন না শিক্ষক কর্মচারীরা। আবার এনটিআরসিএ কর্তৃক সরাসরি নিয়োগ পাওয়া এক শিক্ষকের এমপিও কাগজপত্র সববিস্তারিত পড়ুন
তীব্র শীতে দিল্লিতে রেড অ্যালার্ট জারি

ভারতের দিল্লিবাসী চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার সাক্ষী হলো। শনিবার (১৩ জানুয়ারি) দিল্লির তাপমাত্রা নামল ৩ দশমকি ৬ ডিগ্রি সেলসিয়াসে। এমন পরিস্থিতিতে দেশটির আবহাওয়া বিভাগ দিল্লি ও আশপাশের এলাকায় রেডঅ্যালার্ট জারি করেছে। এর আগের রাতে দিল্লির তাপমাত্রা নামে ৩ দশমিক ৯ ডিগ্রিতে। মূলত ভারতের রাজধানীসহ আশপাশের এলাকায় শৈত্যপ্রবাহ বইছে। দিল্লি ও ভারতের অন্যান্য অংশে আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতির কারণে ১৮টি দিল্লিগামী ট্রেন বিলম্বিত হয়েছে। কুয়াশার মধ্যে দৃশ্যমানতা কম থাকায় দিল্লি বিমানবন্দরে বেশবিস্তারিত পড়ুন
সুযোগ পেলে বিসিবির সেরা সভাপতি হবো : সাকিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। ওদিকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রী হয়েছেন। মেয়াদ শেষ হলে তিনি বিসিবি সভাপতির পদ থেকে দিতে চান। তখন কে হবেন বোর্ড সভাপতি তা নিয়ে ক্রীড়াঙ্গন সরগরম। সাকিব আল হাসানও পরবর্তী বিসিবি সভাপতি হওয়ার আলোচনায় আছেন। বিষয়টি নিয়ে বাংলা টাইগার্সকে বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার জানিয়েছেন, তিনি সুযোগ পেলে বিসিবিরবিস্তারিত পড়ুন
ঢাকায় ভারতীয় উড়োজাহাজের জরুরি অবতরণ

ঘন কুয়াশার কারণে ভারতের মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইনডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজকে ঢাকায় জরুরি অবতরণ করানো হয়েছে। গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছানোর পর কুয়াশার কারণে দৃশ্যময়তা কম থাকায় এটি বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। শনিবার ভারতীয় সময় ভোর ৪টার দিকে উড়োজাহাজটি ১৭৮ যাত্রী নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশে অবতরণের পর থেকে যাত্রীদের উড়োজাহাজের ভেতরেই থাকতে হয়। কারণ, পাসপোর্ট ছাড়াই ওই যাত্রীদের আন্তর্জাতিক সীমানা অতিক্রম করতে হয়েছে। কয়েক ঘণ্টা ধরে আটকেবিস্তারিত পড়ুন
এক সপ্তাহে চালের দাম কেজিতে বাড়ল ৫ টাকা

পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে চালের দাম। গত সপ্তাহে খুচরা পর্যায়ে যে মিনিকেট চালের দাম ছিল ৬৫ টাকা তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকায়। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, সদ্য শেষ হওয়া বছরে আমন ধানের রেকর্ড উৎপাদন হয়েছে। দাম বাড়ার কোনো কারণ নেই। সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) রাজধানীর মহাখালী কাঁচাবাজার ঘুরে দেখা যায়, মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ব্রি ২৮ চাল ৫৫বিস্তারিত পড়ুন
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘পবিত্র রমজান ঘনিয়ে আসছে, তাই প্রয়োজনীয় পদক্ষেপ নিন। কারণ, এই মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো উচিত নয়।’ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে আসা নবনিযুক্ত মন্ত্রীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। টুঙ্গিপাড়ায় তার নিজ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী বিদেশি নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত নন : ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিদেশি নিষেধাজ্ঞা বা ভিসানীতি নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন দলের লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘এই সরকার যাতে ক্ষমতায় থাকতে না পারে, সেজন্য তারা (বিরোধীদল) তাদের বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। তবে আমাদের প্রধানমন্ত্রী কোনো নিষেধাজ্ঞা বা ভিসানীতি নিয়ে মাথা ঘামান না।’ তিনিবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে জমজমাট পেঁয়াজের চারার হাট

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে জমে উঠেছে পেঁয়াজের চারার হাট। চারা রোপনের মৌসুমকে কেন্দ্র করে প্রতি বছরই হাট বসে রাজগঞ্জে। রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদের পাশে এই হাট বসে। সপ্তাহে দুইদিন সোমবার ও বৃহস্পতিবার হাটবারে এই পেঁয়াজের চারার জমজমাট হাট বসে। এ হাটে সকাল থেকেই ব্যবসায়ীরা ও ক্রেতারা কেনাবেচা করে থাকেন। রাজগঞ্জের এই হাটে দেশি-বিদেশি জাতের পেঁয়াজের চারা বিক্রয় করা হয়। মনিরামপুর, কেশবপুর, ঝিকরগাছা, বাঁকড়া সহ বিভিন্ন এলাকাবিস্তারিত পড়ুন

