বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ক্রীড়াবিদ শামছুর রহমানের মৃত্যুতে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শোক

নিজস্ব প্রতিনিধি : ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সদস্য বিশিষ্ট ক্রীড়াবিদ ও প্রাক্তন ফুটবলার মো. শামছুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। রবিবার (২৮ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা সিবি হসপিটালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে এবং মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ডিবিবিস্তারিত পড়ুন

নর্দান ইউনিভার্সিটিতে সপ্তাহ ব্যাপী “বিজনেজ ফেস্টিভাল”র উদ্বোধন

ভিশন-২০৪১ এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে সপ্তাহ ব্যাপী “বিজনেস ফেস্টিভাল”এর আয়োজন করে। উক্ত বিজনেস ফেস্টিভাল-এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জনাব খসরু চৌধুরী, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিববিস্তারিত পড়ুন

তালায় অপরিপক্ক আম জব্দ ॥ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার তালায় ১৫০০ কেজি অপরিপক্ক আম জব্দ করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে শনিবার রাতে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন। জানা গেছে, তালা উপজেলা ইসলামকাটি এলাকা থেকে শনিবার বিকালে বাবু নামে এক ব্যবসায়ীর অপরিপক্ক আম জব্দ করে পুলিশ। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবিস্তারিত পড়ুন

দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির মিটিং

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে রাইটু গ্রো প্রোজেক্ট এবং সুশীলনের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ মিটিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম সাখওয়াত হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈনুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ নাজমুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, জনস্বাস্থ্যবিস্তারিত পড়ুন

নড়াইলে প্রতিযোগিতায় টিকতে না পেরে অস্তিত্ব সংকটে পড়েছে মৃৎশিল্প

উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইলে প্রতিযোগিতায় টিকতে না পেরে অস্তিত্ব সংকটে পড়েছে মৃৎশিল্প। অ্যালুমিনিয়াম, প্লাস্টিক ও মেলামাইনের পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে অস্তিত্ব সংকটে পড়েছে দেশের মৃৎশিল্প। তবে ভিন্ন চিত্র নড়াইলের ১৫টি গ্রামে। প্রতিকূলতার মাঝেও এসব গ্রামে পাঁচ শতাধিক মৃৎশিল্প পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। এখানকার কুমারদের তৈরি মাটির পাত্র সরবরাহ হচ্ছে যশোর, খুলনা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠিসহ বেশ কয়েকটি জেলায়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, স্থানীয় মৃৎশিল্পীরা জানান, গ্রামে একসময়বিস্তারিত পড়ুন

নড়াইলে বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়লেন মুসল্লিরা

উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইলে বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়লেন মুসল্লিরা। বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়লেন মুসল্লিরা সারাদেশের মতো গত কয়েকদিন ধরে গ্রীষ্মের দাবদাহে অতীষ্ট নড়াইল জেলার মানুষের জনজীবন। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য আল্লহর সন্তুষ্টি অর্জনে লোহাগড়া উপজেলায় দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এসময় এক পশলা বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়লেন হাজারো মুসল্লি। শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় লোহাগড়া উপজেলার লক্ষীপাশা মাদরাসার মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। স্থানীয়রাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে অপরিপক্ক রাসায়নিক মিশ্রিত ৪’শ কেজি আম বিনষ্ট

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ : সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. আজহার আলী অভিযান চালিয়ে অপরিপক্ক রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারজাত করার প্রস্তুতিকালে ৪শ’ কেজি আম জব্দ করেছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের আজিজুল ইসলামের গুদাম থেকে এ আম জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে আজিজুল ইসলাম সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। তবে ওই সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নতুন জাতের ধান চাষে কৃষকের সাফল্য

ফারুক রহমান, সাতক্ষীরা: উপকূলীয় জেলা সাতক্ষীরায় নতুন জাতের ধান চাষে সফলতা পেয়েছে কৃষক। ধান উৎপাদনে সর্বাধিক উৎপাদনশীল মৌসুম বোরো। বোরোর ওপর ভিত্তি করেই দেশের খাদ্য নিরাপত্তার ভিত্তি। দেশের মোট উৎপাদনের প্রায় ৫৮ শতাংশ আসে এ মৌসুম থেকে। তাই গ্রাম-বাংলার প্রত্যেক কৃষকের বাড়িতে এখন বোরোকেন্দ্রিক ব্যস্ততা। পাকা ধান কাটা, মাড়াই-ঝাড়াই, শুকানো, সিদ্ধ করা, ঘরে তোলাসহ নানা কাজে ব্যস্ত সময় পারে করছেন কৃষকরা। উপকূলীয় জেলা সাতক্ষীরায় কয়েক বছর পরপরই চাষীদের বদলাতে হয় ধানেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার গাছে গাছে উঁকি দিচ্ছে আমের গুটি, বাতাসে দুলছে চাষীর স্বপ্ন

মোস্তফা হোসেন বাবলু : আমের দ্বিতীয় রাজধানী সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গাছে গাছে উঁকি দিচ্ছে আমের গুটি।তবে চলতি মৌসুমে কিছুটা প্রতিকুল আবহাওয়ায় আমের কিছু গুটি নষ্ট হয়েছে। আবার প্রথম ভাগে আবহাওয়া অনুকুলে থাকায় আমের গুটি নষ্ট কম হয়েছে। তাই এবারও আমারে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন আম চাষিরা।গত বছরের আম্পানের ক্ষতি পুষিয়ে উপজেলায় বিভিন্ন জাতের নিজেদের চাহিদা মিটিয়ে এবার বিদেশে রপ্তানিও করা যাবে বলে তারা মনে করেছেন। সরজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকারবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি থেকে ৭৫ নেতাকর্মী বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় ৭৫ জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ২৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২১ জন রয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতেবিস্তারিত পড়ুন