বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে যা জানাল যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার পাশাপাশি তাতে দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আশা করে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বাংলেদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমি নিশ্চিত যে গতকাল বা তার আগের দিন কিংবা তারও আগে আমি এ প্রশ্নের উত্তরবিস্তারিত পড়ুন

রেকর্ড জুটিতে দাপুটে জয় পেলো বাংলাদেশ

পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে দাপুটে জয় পেলো বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তান নারীদের ২৬ বল হাতে রেখে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে জ্যোতি-ফাহিমারা। এতে করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জয় তুলে নিলো। ১৬৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়ায় উদ্বোধনী জুটিতে ১২৫ রানের রেকর্ড গড়েন মুর্শিদা খাতুন ও ফারজানা হক। দুই ওপেনারের বিদায়ের পরও পথ হারায়নি বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এর আগেবিস্তারিত পড়ুন

যারা অবরোধ ডেকেছে তারাই নাশকতার সঙ্গে জড়িত : ডিএমপি

রাজনৈতিক কর্মসূচির নামে ৩ দফায় অবরোধ দিয়ে বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ করা হয়েছে। এসব নাশকতায় আগুনে পুড়ে মৃত্যুসহ বেশ কয়েকজন মানুষ গুরুতর আহত হয়েছে। যারা এই অবরোধ ডেকেছে তারাই এসব নাশকতার সঙ্গে জড়িত ব‌লে জা‌নি‌য়ে‌ছে ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ (‌ডিএম‌পি)। শুক্রবার সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে অবরোধ ডেকে এখনবিস্তারিত পড়ুন

বাংলাদেশে বিরোধী নেতাদের ধরপাকড় প্রসঙ্গে যা বলল ভারত

বাংলাদেশে সম্প্রতি বিরোধী দলের নেতাকর্মীদের ‘ধরপাকড়’ প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার প্রশ্ন করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচিকে। তবে তিনি এর সরাসরি কোনো জবাব দেননি। তিনি বলেছেন, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে নয়াদিল্লি কোনো ধরনের হস্তক্ষেপ করে না।বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল দিল্লিতে এক সংবাদ সম্মেলনে অরিন্দম বাগচি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ নিজেরাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। ঘনিষ্ঠ মিত্র ও পার্টনার হিসেবে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকেবিস্তারিত পড়ুন

বিএনপি না আসলেও অনেক দল নির্বাচনে আসবে : কৃষিমন্ত্রী

আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‌‘বিএনপি না এলেও যথাসময়ে জাতীয় নির্বাচন হবে। কয়েকদিন মধ্যেই এই নির্বাচনের তফসিল ঘোষিত হবে। সংবিধান রক্ষার্থে নির্বাচন করতেই হবে। কে আসলো আর না আসলো সেটি বড় কথা নয়। বিএনপি না আসলেও আরও অনেক দল নির্বাচনে আসবে।’ শুক্রবার সকালে টাঙ্গাইলের মধুপুরে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি সংবিধান মানে না। তারা নির্বাচন বানচাল ও ব্যাহত করারবিস্তারিত পড়ুন

শ্যামনগরে নদীতে জেলের জালে ১৬টি জাবা মাছ, লাখ টাকায় বিক্রি

সুন্দরবনের দোবেকি এলাকায় আড়পাঙ্গাশিয়া নদীতে চার জেলের জালে ১৬টি জাবা মাছ ধরা পড়েছে। মাছগুলো এক লাখ পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুরে মাছগুলো নিয়ে উপকূলে আসেন জেলেরা। চার জেলে হলেন- শফিকুল ইসলাম, রফিকুল বৈদ্য, হায়াত আলী গাজী ও জয়নাল মালী। তারা সুন্দরবন উপকূলের শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোরা গ্রামের বাসিন্দা। জেলে শফিকুল ইসলাম বলেন, সুন্দরবনে মাছ ধরার লক্ষ্যে বন বিভাগ থেকে পাস নিয়ে যান তারা।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাদা মাছ চাষে বিপ্লব, আর্থিকভাবে লাভবান হচ্ছে চাষিরা

সাতক্ষীরা কেবল মাত্র চিংড়ী শিল্পে এগিয়ে নেই এবং বৈদেশিক মুদ্রা সহ দেশীয় মুদ্রা উপার্জনের একক মাছ নয়। জেলায় সাদা মাছ চাষে বিপ্লব ঘটেছে। এবং সাদা মাছ চাষে বিশেষ সাফল্য পাওয়ায় এই চাছে ঝুকে পড়েছে চাষীরা। গত দুই তিন বছরের সাতক্ষীরার অর্থনীতিতে চিংড়ী শিল্পের পাশাপাশি মাছ শিল্প যথাযথ ও কাঙ্খিত ভূমিকা রেখে চলেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌচেছে যে, লবনাক্ত চিংড়ী গেরেও মিঠা প্রজাতির রুই, মৃগেল, কাতলা, চিতল সহ বহুবিধ মাছের চাষ হচ্ছেবিস্তারিত পড়ুন

পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি আ.লীগ নেতার, যে বার্তা দিল যুক্তরাষ্ট্র

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে আওয়ামী লীগ নেতার পেটানোর হুমকিকে ‘সহিংস বক্তব্য’ হিসেবে আখ্যা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ বক্তব্যকে তারা খুবই অসহযোগিতামূলক আচরণ হিসেবে উল্লেখ করেছে। বুধবার (৮ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী গত সোমবার এক সমাবেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন। তিনি তারবিস্তারিত পড়ুন

বাংলাদেশের মানবাধিকার রেকর্ড পরীক্ষা-নিরীক্ষা করবে জাতিসংঘ

বাংলাদেশের মানবাধিকার রেকর্ড পরীক্ষা-নিরীক্ষা (এক্সামিন) করবে জাতিসংঘ। আগামী ১৩ নভেম্বর সোমবার জেনেভায় অনুষ্ঠেয় মিটিংয়ে এই যাচাইকরণ করবে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কাউন্সিলের ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর)। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে। তা ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে। যার ওয়েব লিংক https://media.un.org/en/asset/k1x/k1xoo0ty90। এই পর্যালোচনা যাচাই হবে জেনেভায় রুম-২০, প্যালেস ডেস ন্যাশনসে। এতে বলা হয়েছে, ৬ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ইউপিআর ওয়ার্কিং গ্রুপ ১৪ দেশের মানবাধিকার পর্যালোচনা বা রিভিউ করছে। তারবিস্তারিত পড়ুন

সারাদেশে ফের অবরোধের ডাক বিএনপির

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তির দাবিতে চতুর্থ বারের মতো ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আগামী রোববার ও সোমবার (১২ ও ১৩ নভেম্বর) অবরোধ পালন করবে দলটি। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।বিস্তারিত পড়ুন