শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশের মানবাধিকার রেকর্ড পরীক্ষা-নিরীক্ষা করবে জাতিসংঘ

বাংলাদেশের মানবাধিকার রেকর্ড পরীক্ষা-নিরীক্ষা (এক্সামিন) করবে জাতিসংঘ। আগামী ১৩ নভেম্বর সোমবার জেনেভায় অনুষ্ঠেয় মিটিংয়ে এই যাচাইকরণ করবে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কাউন্সিলের ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর)।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে। তা ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে। যার ওয়েব লিংক https://media.un.org/en/asset/k1x/k1xoo0ty90। এই পর্যালোচনা যাচাই হবে জেনেভায় রুম-২০, প্যালেস ডেস ন্যাশনসে।

এতে বলা হয়েছে, ৬ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ইউপিআর ওয়ার্কিং গ্রুপ ১৪ দেশের মানবাধিকার পর্যালোচনা বা রিভিউ করছে। তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রিভিউ সম্পন্ন হয় যথাক্রমে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে, ২০১৩ সালের এপ্রিলে এবং ২০১৮ সালের মে মাসে।

উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৪৭ সদস্য দেশ নিয়ে গঠিত ইউপিআর ওয়ার্কিং গ্রুপ।

জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের প্রতিটিই একটি দেশের রিভিউতে অংশ নিতে পারে।

এতে তিনটি ক্যাটাগরিতে রিভিউ করা হবে।

ক. জাতীয় প্রতিবেদন-পর্যালোচনাধীন রাষ্ট্রের দেওয়া তথ্য।

খ. নিরপেক্ষ মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞ ও গ্রুপ, যা স্পেশাল প্রসিডিউর নামে পরিচিত, মানবাধিকার চুক্তিবিষয়ক সংস্থা এবং জাতিসংঘের অন্যান্য সংস্থার দেওয়া রিপোর্টের তথ্য।

গ. জাতীয় মানবাধিকারবিষয়ক প্রতিষ্ঠান, আঞ্চলিক সংগঠন ও নাগরিক সমাজের গ্রুপসহ অন্য অংশীদারদের দেওয়া তথ্য।

উল্লেখ্য, ইউপিআর হলো জাতিসংঘের ১৯৩ রাষ্ট্রের সবার মানবাধিকার পর্যালোচনাকারী একটি গুরুত্বপূর্ণ সংগঠন। ২০০৮ সালের এপ্রিলে প্রথম এর মিটিং হয়। তার পর থেকে ১৯৩ সদস্য রাষ্ট্রের পর্যালোচনা করা হয়েছে তিনবার। রাষ্ট্রগুলো পূর্বের শুনানিতে যেসব সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, তা সাম্প্রতিক মানবাধিকার রিপোর্টে কতটা বাস্তবায়ন হয়েছে তা যাচাই করে দেখা হবে।

এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আইন, বিচার ও পার্লামেন্টবিষয়ক মন্ত্রী আনিসুল হক। বাংলাদেশের পর্যালোচনাকারী হিসেবে যে তিনটি দেশ র্যাপোর্টিউর হিসেবে প্রতিনিধিত্ব করেছে। তারা হলো— কিউবা, পাকিস্তান ও রোমানিয়া। এতে বাংলাদেশের জন্য যেসব সুপারিশ করবে ইউপিআর ওয়ার্কিং গ্রুপ তা বুধবার, ১৫ নভেম্বর স্থানীয় সময় বিকাল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টার মধ্যে গৃহীত হওয়ার শিডিউল আছে।

একই রকম সংবাদ সমূহ

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর

‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন