শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যারা অবরোধ ডেকেছে তারাই নাশকতার সঙ্গে জড়িত : ডিএমপি

রাজনৈতিক কর্মসূচির নামে ৩ দফায় অবরোধ দিয়ে বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ করা হয়েছে। এসব নাশকতায় আগুনে পুড়ে মৃত্যুসহ বেশ কয়েকজন মানুষ গুরুতর আহত হয়েছে। যারা এই অবরোধ ডেকেছে তারাই এসব নাশকতার সঙ্গে জড়িত ব‌লে জা‌নি‌য়ে‌ছে ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ (‌ডিএম‌পি)।

শুক্রবার সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন।

তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে অবরোধ ডেকে এখন পর্যন্ত ৬৪টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। একজন বাসের হেলপার ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বাসে আগুন দেয়ার সময় ১২ জন হাতেনাতে ধরা পড়েছে।

মহিদ উদ্দিন বলেন, যারা হাতেনাতে ধরা পড়েছে তাদের প্রত্যেকের রাজনৈতিক পরিচয় রয়েছে। যেসব দল অবরোধ ডেকেছে তারা সেসব দলের কর্মসূচি পালন করার নামে নাশকতা চালিয়েছে।

তি‌নি বলন, রাজনৈতিক কর্মসূচির নামে যদি কর্মসূচি চলে তাহলে সর্বাত্মক সহায়তা করা হবে। কিন্তু নাশকতামূলক কর্মকাণ্ড চালালে সবাইকে আইনের আওতায় আনা হবে। যারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে, তদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে দায়িত্ব দেয়া হয় এবং তারা নির্বিচারে এসব নাশকতা চালায়।

তিনি আরও বলেন, জনগণ এখন সচেতন। তারাও নাশকতা ঠেকাতে সোচ্চার। ইতোমধ্যে নাশকতাকারীদের ধরিয়ে দেয়ার জন্য একজনকে পুরস্কৃত করা হয়েছে। বাকি আরও কয়েকজন আছে। তাদের বিষয় যাচাই বাছাই করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার