Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মণিরামপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

যশোরের মণিরামপুরে আমেনা খাতুন (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। রবিবার (০১ মে-২০২২) সকাল ৯টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামে স্বামীর বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন স্বজনরা। আমেনা খাতুন ওই গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে আমেনা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। আমেনার ভাসুর রাজু ইসলাম বলেন- রবিবার সকালে আরিফ ও তার স্ত্রী বাড়িতে ধান ঝাড়ার কাজ করছিলেন।বিস্তারিত পড়ুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এমপি রবির শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরাবাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ঈদুল ফিতর উপলক্ষে এক বাণীতে এমপি রবি বলেন, “ঈদ শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ছিন্নমূল, ভূমিহীন, দৃষ্টি প্রতিবন্ধী মানুষের মাঝে সেমাই চিনি বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের খুশি ভাগা-ভাগি করে নিতে সাতক্ষীরায় ছিন্নমূল, ভূমিহীন, দৃষ্টি প্রতিবন্ধী, বধির ও বাক প্রতিবন্ধী মানুষের মাঝে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। রবিবার (১ মে) দুপুরে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ সেমাই চিনি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক ও পৌরবিস্তারিত পড়ুন
নড়াইলে মহান মে দিবসে দোয়া ও আলোচনা সভা

নড়াইলে ১৩৬ তম মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দোয়া আলোচনা সভা, দূর্ঘটনায় নিহত শ্রমিক পরিবারের মাঝে অনুদানের টাকা হস্তান্তর ও বিগত শ্রমিক ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার বেলা ১১টায় নড়াইলের নতুন বাসটার্মিনাল ভবনে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোফাজ্জ্বেল সিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক সাদেক আহমেদ খান,বিপ্লব হোসেন বিলো বিশ^াস,মোঃ মশিয়ার হোসেন বিশ্বাস, শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ জালাল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃবিস্তারিত পড়ুন
মণিরামপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি ভেঙে ৫ সদস্যের নতুন কমিটি

যশোরের মণিরামপুর উপজেলা ছাত্রলীগের পুরোনো আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে এক বছরের জন্য ৫ সদস্যর কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ। নতুন কমিটির সভাপতি করা হয়েছে মাহমুদুল হাসান রকিকে। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে রমেশ দেবনাথকে। এ ছাড়া কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম বাপ্পী হুসাইন ও সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান অভি। গত শুক্রবার (২৯ এপ্রিল-২০২২) জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীববিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের ঈদ সামগ্রী বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মে দিবসের আলোচনা ও দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় পুরাতন সাতক্ষীরাস্থ সন্তোষ’র মোড়ে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. সাজ্জাত হোসেন, সঞ্জয় দাশ, মো. আতিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (বাবু),বিস্তারিত পড়ুন
ঝিকরগাছা কৃষি বিভাগের প্রচেষ্টায় কারেন্ট পোকার ক্ষতি কমেছে ৮০ ভাগ

হঠাৎ করেই আবহাওয়া পরিবর্তন, কৃষকের দুশ্চিন্তা শুরু। মাঠের পাকা ধান ঘরে তুলতে পারবেন কিনা কোন নিশ্চয়তা নেই। একদিকে হতাশা অন্য দিকে পোকার আক্রমণ। চরম দিশেহারা কৃষক। বিভিন্ন কীটনাশক কোম্পানীর চটকদার বিজ্ঞাপন আর বিক্রেতার কথার ফুলঝুড়িতে নিম্ন মানের কীটনাশক সস্তায় পেয়ে চরম ক্ষতির মুখে পড়ছেন কৃষক। ধান চাষের সবচেয়ে ক্ষতিকর পোকা বাদামী গাছ ফড়িং (ব্রাউন প্লান্ট হপার ) বা স্থানীয় ভাষায় কারেন্ট পোক। ধানের কাইচ থোড় আসা থেকে শুরু করে ধান কাটাবিস্তারিত পড়ুন
বাগআঁচড়া হাইস্কুলের এসএসসি ২০১৫ ব্যাচের ইফতার ও পুনর্মিলনী

যশোরের শার্শার বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৫ সালের এসএসসি ব্যাচের সকল বন্ধুরা মিলে মাহে রমজান উপলক্ষে এক ইফতার পার্টির ও বন্দুত্ব মিলন মেলার আয়োজন করেছে। শনিবার ২৮ রমজান ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। প্রথমে পবিত্র কোরআন থেকে কিছু দোয়া ও আলোচনা করা হয়, পরে সকল বন্ধুদের নেতৃত্বে এই ইফতার পার্টির কার্যক্রম শুরু করা হয়। ইফতার পার্টি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়ীয়ায় ইউএনও’র বিদায় সংবর্ধনা, ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ

কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়ায় স্বপ্নচূড়া সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেন চৌধুরীর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও একই সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে স্থানীয় কয়েকজন এতিম ছেলেমেয়ে এবং দুস্থ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও ৩ শতাধিক নারী পুরুষের মাঝে ইফতার পরিবেশন করেছেন স্বপ্নচূড়া সমাজ কল্যাণ সংস্থা। ৩০ এপ্রিল (শনিবার) বিকালের উত্তর সোনাবাড়ীয়া প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। স্বপ্নচূড়া সমাজ কল্যাণ সংস্থারবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেরালকাতায় ভিজিএফ’র চাউল বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসাবে কলারোয়ার কেরালকাতায় ৭৮১ জন হতদরিদ্রের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৮টা হতে কেরালকাতা ইউনিয়ন পরিষদ হলরুমে এই চাউল বিতরণ শুরু হয়ে এবং তা সুষ্ঠুভাবে বিতরণ শেষ হয় বেলা ২টার দিকে। চাউল বিতরণকালে সেখানে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ), ইউপি সচিব ফারুক হোসেন, ইউপি সদস্য মুজিবর রহমান মজু, শিমুল হোসেন, শাহাজুল ইসলাম,বিস্তারিত পড়ুন

