Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
রাজগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত সকাল ৮টায়

রাজগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। শুক্রবার (২৯ এপ্রিল-২০২২) জুম্মাতুল বিদায় রাজগঞ্জ কেন্দ্রীয় মসজিদে উপস্থিত মুসল্লিদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। করোনা ভাইরাসের কারণে গত দুই বছর ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। এবার করোনা ভাইরাসের ব্যাপকতা না থাকায় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
কলারোয়ার চান্দুড়িয়ায় সীমান্ত সম্প্রীতি সংঘের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া সীমান্ত সম্প্রীতি সংঘের উদ্যোগে ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল ২০২২) চান্দুড়িয়া বাজারস্থ সীমান্ত সম্প্রীতি সংঘের কার্যালয় থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ডালিম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মো. ফারুক হোসেন, মো. মন্টু হোসেন, সমাজসেবক মশিয়ার রহমান প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনাবিস্তারিত পড়ুন
শ্যামনগর উপকূলীয় এলাকা ঘুরে দেখলেন ড্যানিশ রাজকুমারী

ডেনমার্কের রাজকুমারী ক্রাউন প্রিন্সেস মেরি এলিজাবেথ ডোনাল্ডসন তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন। সফরের শেষ দিন বুধবার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকা পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতের শিকার জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেন। রাজকুমারী প্রথমে কুলতলী গ্রাম পরিদর্শনে যান এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। জলবায়ু পরিবর্তনের ফলে তাদের জীবনে কী ধরনের পরিবর্তন এসেছে, কী ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে ইত্যাদি বিষয়ে খোঁজ নেন। সাধারণ জনগোষ্ঠীর সঙ্গেবিস্তারিত পড়ুন
বাস মালিক সমিতির অন্তর্দ্বন্দ্বে নাজেহাল সাধারণ মানুষ

পেশায় আমি একজন কলেজ শিক্ষক হলেও সামাজিক দায়বদ্ধতার কারনে আমার এই লেখা। আপনারা অনেকে অবগত আছেন যে, বাস মালিকদের পুরাতন সংগঠন inter district bus syndicate সংক্ষেপে (আই.ডি.বি.এস)যশোর ও সাতক্ষীরা জেলা বাস, ট্রাক,মিনিবাস মালিক সমিতির যৌথ ব্যবস্থাপনায় যশোর টু কালিগঞ্জ (ভায়া-নাভারন) রুটে যাত্রী পরিবহনের কাজ সম্পন্ন হয়ে থাকে। সামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন সমস্যা থাকায় এই দুই সমিতির অভ্যন্তরীণ মতদ্বৈততা থাকাটাও স্বাভাবিক। বিভিন্ন সময়ে সৃষ্ট জটিলতা দুই সমিতির কর্মকর্তাদের আন্তরিক ভূমিকায় তা ইতোপূর্বে নিরসনওবিস্তারিত পড়ুন
কলারোয়া পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে চাউল বিতরণ

কলারোয়া পৌরসভায় অসহায় দুস্থ পরিবারের মাঝে সরকারি চাউল বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঈদের বিশেষ উপহার হিসাবে বুধবার(২৭ এপ্রিল) সকাল ১০ টায় জনপ্রতি ভিজিএফ’র ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৩ হাজার ৮১ অস্বচ্ছল পরিবারের মাঝে ওই চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামা বুলবুল। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, প্যানেল মেয়র সংরক্ষিত কাউন্সিলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৪ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক

কলারোয়ায় পুলিশি অভিযানে গাঁজা সহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, থানার এসআই বাবুল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মঙ্গলবার(২৬ এপ্রিল) রাতে পৌরসদরের তুলশিডাঙ্গা মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয় । অভিযানে তুলশিডাঙ্গা গ্রামের আঃ আলীমের স্ত্রী নাজমা খাতুন(৪৭) ও একই গ্রামের হযরত আলীর স্ত্রী মালেকা বানু(৪৭) কে ৪ কেজি গাঁজা সহ আটক করা হয়েছে । থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বিষয়টি নিশ্চিত করেবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়ীয়ায় অসহায়, দুস্থদের মাঝে চাল বিতরণ

কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর ঈদ উপলক্ষে গরীব, দুস্থ, অসহায়দের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ৯টায় সোনাবাড়িয়া ইউপি চত্ত্বরে চেয়ারম্যান বেনজিন হোসেন হেলাল উপস্থিত থেকে চাল বিতরন কার্যক্রমের উদ্ধোধন করেন। সোনাবাড়ি ইউনিয়নের ৭৭৪টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার প্রশান্ত কুমার পাল, ইউপি সদস্য সাইদুর ইসলাম, মাহমুদুল আলম, মহিলা ইউপি সদস্য নাদিরা বেগম, নাজমা বেগম, রহিমা খাতুন, ইউপি সচিব আবুলবিস্তারিত পড়ুন
তালায় আদালত থেকে জামিন নিয়ে বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকী

সাতক্ষীরার তালায় আদালত থেকে জামিন নিয়ে বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকী সহ জমি দখলের চেষ্টার অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করেন তালা উপজেলার খেশরা ইউনিয়নের দক্ষিন শাহপুর গ্রামের মৃত ঃ আতিয়ার রহমান গাজীর ছেলে সুজায়েত আলী গাজী । লিখিত বক্তব্যে তিনি জানান, হরিহরনগর মৌজার খতিয়ান নং-১১৩৯, ৯৫১০ দাগের ২৮ শতক জমি এবং হরিহরনগর/রাজাপুর মোজার নং- ১১৩৮ ডিপি, ৬২০৭, ৬২০৮, ৯৫০৯ দাগের ১. ৭৭বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে মোহাম্মদ হোসেন মিলনায়তনের উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ফলক উন্মোচন করে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে ব্রহ্মরাজপুর ইউনিয়নের দীর্ঘ ৪৫ বছরের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের নামে মোহাম্মদ হোসেন মিলনায়তন এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় ডি.বি ইউনাইটেড হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে মোহাম্মদ হোসেন মিলনায়তনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

পবিত্র ঈদের আনন্দ বয়ে যাক সবার ঘরে ঘরে। ঈদুল ফিতর সবার জন্য বয়ে আনুক অনেক অনেক আনন্দ আর কল্যাণ। সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর’র ঈদের খুশি ভাগা ভাগি করে নিতে “মা” ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় সদরের ডিবি ইউনাইটেড হাইস্কুল প্রাঙ্গণে “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের মানবিক প্রধান শিক্ষক বিশিষ্ট সমাজসেবক মো. মমিনুর রহমান মুকুল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ঈদবিস্তারিত পড়ুন

