Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় আ.লীগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে তালায় আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের শাহাবুদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলাবিস্তারিত পড়ুন
তালায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা

তালায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় বিকাশ কুমার ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৭মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় দেন। জানা গেছে, তালা উপজেলার জেয়ালা গ্রামের খগেন্দ্রনাথ ঘোষের ছেলে বিকাশ কুমার ঘোষ জেয়ালা গ্রামের তার দোকানে দীর্ঘদিন ধরে অবৈধ গ্লুকোজ পাউডার বিক্রিয় করে আসছিল। এলাকার অসাধু দুধ ব্যবসায়ীরা তার কাছ থেকে গøুুকোজ কিনে অতিরিক্ত দুধ তৈরি করে রমরমাবিস্তারিত পড়ুন
বেনাপোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

বেনাপোল স্থলবন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার (২৮ মার্চ) সকাল ১০ টার সময় হঠাৎ করেই এই বোমাবাজির ঘটনা শুরু হয়। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। যশোরের নাভারণ সার্কেল সিনিয়র এএসপি জুয়েল ইমরান জানান, এখন পর্যন্ত ৭০টির মতো বোমা বিস্ফোরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে পুলিশ।বিস্তারিত পড়ুন
সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদের আন্তর্জাতিক পুরস্কার অর্জন

‘নেক্সট জেনারেশন ইন্টারন্যাশনাল লিডার অ্যাওয়ার্ড, ২০২২’ জিতলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ। জনস্বার্থমূলক কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়। নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত ‘নেপাল-বাংলাদেশ নেক্সট জেনারেশন লিডারস সামিট ২০২২’ এর এক জমাকালো অনুষ্ঠানে গত সপ্তাহে এ পুরষ্কার দেওয়া হয়। কাঠমুন্ডুর নেপাল টুরিজম বোর্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ ই সালাউদ্দিন নোমান চৌধুরী। সভাপতি হিসেবে ছিলেন নেপালের ইয়ুথ মিনিস্টার মহেশ্বর গহাতরাজ আথাক। এছাড়াও বিশেষবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শ্বশুর কর্তৃক জামাতার নামে একাধিক মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় পারিবারিক কলহের জের ধরে শ্বশুর কর্তৃক জামাতার নামে অপহরণসহ একাধিক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সদর উপজেলার খড়িবিলা গ্রামের আব্দুল হকের পুত্র আরিফুল ইসলাম। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, কর্মসূত্রে আমি দীর্ঘদিন যাবত ঢাকাতে ছিলাম। সেই সময় আমার স্ত্রী সোনিয়া সুলতানার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর এই সম্পর্ককে বৈবাহিক জীবনে রূপ দিতে পারিবারিকভাবে উভয়পক্ষের সম্মতিতে ২০২০বিস্তারিত পড়ুন
কাতারে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি ছাত্রের মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলিইহি রাজিউন)। নিহতরা হলেন- ফেনী জেলার আজহারুল হক জয় (২১), চট্টগ্রাম জেলার ইসরান বিন ইসলাম (২২) ও সিলেট জেলার আহমেদ সাফওয়ান (২১)। পরিবার থেকে জানা যায়, তারা বাংলাদেশ এমএইচএম স্কুলসহ অন্যান্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিলেন। তারা তিনজনই মা-বাবাসহ সপরিবারে কাতারে বসবাস করতেন। জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় দোহার ব্যস্ততম একটি হাইওয়েতে গাড়ির চাকা নষ্ট হয়ে গেলে তারা তা হাইওয়ের উপরবিস্তারিত পড়ুন
পুতিন যুদ্ধে পরাজিত হবেন, ক্ষমতাও হারাবেন : বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারেন না। শনিবার (২৬ মার্চ) পোল্যান্ডের ওয়ারশতে এই মন্তব্য করেন তিনি। বাইডেন বলেন, ইউক্রেন যুদ্ধে জড়ানো রাশিয়ার কৌশলগত ভুল ছিল। ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে না এবং পুতিন আর ক্ষমতায় থাকতে পারবেন না। যদিও হোয়াইট হাউস পরে জানিয়েছে যে, প্রেসিডেন্ট বাইডেন মস্কোতে শাসন পরিবর্তনের আহ্বান জানাচ্ছেন না। রোববার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে,বিস্তারিত পড়ুন
‘গরীবের চিকিৎসক’ ছুরিকাঘাতে নিহত

বুলবুল হোসেন নামে এক দন্ত চিকিৎসক রাজধানীর শেওড়াপাড়া এলাকায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রোববার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ার মেট্রোরেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নোয়াখালী যাওয়ার উদ্দেশে ভোরে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন বুলবুল। বুলবুল তার সহকারীকে ফোন দিয়েছিলেন, তবে তিনি এসেছিলেন কি না, সেটা এখনও জানতে পারি নাই।’ পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘বুলবুলেরবিস্তারিত পড়ুন
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ১২ সাংবাদিক নিহত

রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের। রোববার (২৭ মার্চ) আলজাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়। ইউক্রেনের প্রধান প্রসিকিউটর ইরিনা ভেনেডিক্টোভা বলেছেন, রুশ আগ্রাসনে ইউক্রেনে ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও রাশিয়ার গণমাধ্যমকর্মী এবং আহতদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের সাংবাদিকরাও রয়েছে। আলজাজিরা বলছে, এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননিবিস্তারিত পড়ুন
রূপপুরে বিদেশি নাগরিকের লাশ উদ্ধার, ৩ বেলারুশীয় আটক

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত কাজাখস্তানের এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে বিদেশি নাগরিকদের জন্য আবাসন প্রকল্প গ্রিনসিটির একটি ভবনের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। জানা গেছে, কয়েকজন বেলারুশীয় নাগরিকের সঙ্গে কাজাখস্তানের ওই নাগরিকের মারামারির ঘটনা ঘটে। এতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে রূপপুর প্রকল্পের গ্রিনসিটির ওই আবাসিক ভবনেবিস্তারিত পড়ুন

