রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক দু’কেজি বাদাম বিক্রি করেই জীবনটা চলে রাজগঞ্জের মুক্তার আলীর!

মুক্তার আলী (৫০)। জীবনটাই চলেগেলো বাদাম বিক্রি করে। রাজগঞ্জ হাইস্কুল, রাজগঞ্জ প্রাইমারী স্কুল, বালিকা বিদ্যালয়, কেজিস্কুল গেটে, আবার বিকেলে রাজগঞ্জ বাজারের বিভিন্ন মোড়ে মোড়ে বাদামের ঝুঁড়ি কাঁধে ঝুঁলিয়ে বাদাম বিক্রি করেন মুক্তার আলী। মুক্তার আলী রাজগঞ্জের এক পরিচিত মুখ। চরম অসহায় দুর্দিনগ্রস্থ তিনি। অভাব তাকে ছাড়ে না। অভাবের সাথেই মুক্তার আলীর জীবন। বাদাম বিক্রি করে সংসার চলে না। তারপরেও বাদাম বিক্রি ছাড়েনি মুক্তার। কারণ একটু প্রতিবন্ধীও আছেন তিনি। তাই অন্য কোনো কাজও করতে পারেন না। গায়ে তেমন জোর নেই। বাদাম বিক্রি করে আর ঝিঁমোই। সব সময় যেনো ক্লান্ত মুক্তার।

শনিবার (১৪ মে-২০২২) দুপুর ১২টার দিকে রাজগঞ্জ হাইস্কুল গেটের সামনে বাদামেন ঝুড়ি সামনে নিয়ে বসে আছে মুক্তার। কাছে গিয়ে দেখি বসে বসে ঝিঁমোচ্ছে। ভাই ভাই করে ডাক দিতেই চোখ মেলে। বললাম ১০টাকার বাদাম দেন। তারপর বিভিন্ন কথা হয় তার সাথে। বললাম, কতো বছর বাদাম বিক্রি করেন। তিনি বললেন, অনেক বছর বছর।

পাশ থেকে তরিকুল ইসলাম নামের একজন বললেন, আমরা যখন ছোট ছিলাম, রাজগঞ্জ প্রাইমারী স্কুলে পড়তাম তখন দেখেছি মুক্তার ভাই বাদাম বিক্রি করতো। তখনো যেরাম দেখতাম, এখনো সেরকমি দেখি মুক্তার ভাইকে। জিজ্ঞাসা করলাম আজ কতো টাকার বাদাম বিক্রি করেছেন। তিনি বললেন বেচা হচ্ছে না। ৩ কেজি বাদাম নিয়ে আইছি। এখানো আধা কেজিও বিক্রি করতে পারিরি। তিনি বললেন, ১২৫ টাকা কেজি কাঁচা বাদাম কিনেছি। বাদামের দাম আগের থেকে অনেক বেশি। সারাদিন কতো টাকা আয় হয় জানতে চাইলে তিনি বলতে চাচ্ছিলেন না। এক পর্যায় বলেই ফেললেন। বললেন, শথকানি টাকা। মুক্তার আলী ২ কন্যা সন্তানের পিতা। ২ কন্যাকেই বিয়ে দিয়েছেন। থাকে তার বাড়িতেই। কিন্তু আলাদা সংসার। জিজ্ঞাসাই মুক্তার আরও বলেন, মাঠে জমি জয়াগা কিচ্ছু নেই। প্রতিদিনের চাল প্রতিদিন কিনতে হয়। এখন যে জিনিসপত্রের দাম! মাছ, গোসের বাজারে যাওয়া পড়ে না। কুরবানির ঈদে গোস খায়। এতেই চলে। একথাও বললেন তিনি। বললেন, চাল, তরকারি আর একটু পাময়েল তেল কিনতেই টাকা শেষ। কি করবো। এসময় মুক্তার আলীর চেহারার দিকে তাকিয়ে দেখলাম, তবুও যেনো কোনো চিন্তার ভাঝ নেই কপালে। কথাগুলো বলছেন আর ঝিঁমোচ্ছেন তিনি।

মুক্তার আলী বললেন, এই ঈদের সময় আমার বৌ কাউন্সিলি গিলো চাল আনতি। তা দিনি। আমার নামে কোনো কার্ডও নেই। কার্ড করতি টাকা লাগে। এজন্যি আমার কার্ড হয়নি। মুক্তার আলীর পাশে বসা সেই তরিকুল ইসলাম বললেন, মুক্তার আলী খুব অভাবি একজন মানুষ। দিন আনা দিন খাওয়া এই মুক্তার আলীর জীবনটাই চলে গেলো ১/২ কেজি বাদাম বিক্রি করে। তিনি বলেন, আমার জানা এবং দেখা মতে, মুক্তার কোনো দিন নতুন পোষাক কিনতে পারেনি। আমার মনে হয়, মুক্তার আলীর কোনো স্বপ্ন নেই। আসলে স্বপ্ন থাকবেই বা কি করে। মুক্তার আলীরতো কোনো অর্থ সম্পদ নেই। মুক্তার অভাবি, গরীব, দুস্থ, অসহায়, হতদরিদ্র এসব তালিকার একজন মানুষ। এই মুক্তার আলী যশোর জেলার মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাসিন্দা।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে পলাশ বিশ্বাস (৪৭) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প

জীবনের প্রতিটি দিনই যেন তার কাছে নতুন এক সংগ্রামের গল্প। বয়স নব্বইয়েরবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত মণিরামপুর উপজেলায় ভেঙ্গে পড়া সড়ক ও ব্রীজের বিভিন্ন অংশবিস্তারিত পড়ুন

  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস