শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি সেক্টরে দৃশ্যমান উন্নয়ন হয়েছে : স্বপন ভট্টাচার্য্য

মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর যোগ্য নেতৃৃত্বে ও আত্মত্যাগের বিনিময়ে এদেশের শোষিত-বঞ্চিত, অবহেলিত মানুষের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে একটি স্বাধীন সার্বোভৌম গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিয়ে গেছেন। তাই আমরা গর্বিত জাতি হিসেবে একটি সুখি সমৃদ্ধ ও উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বদরবারে পরিচয় দিতে পারছি।

বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃৃত্বে দেশের প্রতিটি সেক্টরে অভূতপূর্ব দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে।

রবিবার (১৫ মে-২০২২) বেলা সাড়ে ১১ টায় মণিরামপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরালের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভিাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক ও দেশ প্রেমিক বলেই দেশ আজ উন্নয়নশীলদেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। মণিরামপুর ভূমি অফিস আধুনিকায়নে ১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হয়েছে। ভূমি অফিস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করায় আরও অফিসের পরিবেশ দৃষ্টিনন্দন হয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। নবনির্মিত ভবনটি তিনি ঘুরে ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করে একটি চমৎকার ভবন ও ভূমি অফিস প্রাঙ্গণটি দৃষ্টিনন্দন হওয়ায় তিনি এতদসংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, এডিসি (রাজস্ব) তাপস কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, সহকারি কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারি, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, পৌরসভার প্যানেল মেয়র-১ কামরুজ্জামান কামরুল প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার