সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় তেলের দাম ১ টাকা বেশি রাখায় জরিমানা ২৫০০

তেলের দাম বাড়ার পর সাতক্ষীরার বাজারে অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (০৬ মার্চ) দুপুর ১২টায় শহরের সুলতানপুর বড়বাজারে অভিযান শুরু করা হয়। অভিযানকালে বড় বাজারের সাধু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মানিক সাধুকে তালিকা মূল্যের থেকে এক টাকা বেশি দাম রাখায় ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স সাধু স্টোরকে করা হয়েছে ১০ হাজার টাকা। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হাসান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্বাধীনতা শিক্ষক পরিষদের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্বাধীনতা শিক্ষক পরিষদ ( স্বাশিপ)এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বোরবার (০৬মার্চ) সন্ধায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর আয়োজন কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রভাষক এম. সুশান্তের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেজুর ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, স্বাধীন শিক্ষকবিস্তারিত পড়ুন

কলারোয়ার ধানদিয়ায় ১০ টাকা মূল্যের চাউল বিতরণ

কলারোয়া ধানদিয়া চৌরাস্তা বাজারে ‘প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১০ টাকা মূল্যের ৩০ কেজি চাউল বিতরণ করা হয়েছে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে। (৬ মার্চ, রবিবার) সকাল ৯টা থেকে ধানদিয়া বাজারে ১০ টাকা কেজি মূল্যের ৩০ কেজি চাউল বিতরণ করা হয়। ডিলার মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মোড়লের পরিচালনায় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ৩৫৮ জন সুবিধাভোগীদের মাঝে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাউলবিস্তারিত পড়ুন

কলারোয়ার ঝাঁপাঘাটে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

কলারোয়ায় ঝাঁপাঘাট পশ্চিমপাড়া জামে মসজিদে তাফসিরুল কোরআন মাহফিল-২২’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ মার্চ) দিনব্যাপি মসজিদ প্রাঙ্গনে ৪র্থ বার্ষিকী উপলক্ষ্যে তাফসীরুল কোরআন মাহফিলটি অনুষ্ঠিত হয়। ঝাপাঘাট পশ্চিমপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সোনাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিয়ারুল হক’র সভাপতিত্বে তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করেন চট্রগ্রাম পাহাড়তলী ফজু মিয়া কন্ট্রাক্টর জামে মসজিদের খতিব এম হাসিবুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

আশাশুনির আনুলিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ১

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে আইন আদালত অমান্য করে জমি দখলের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে সোসাল মিডিয়ায় ক‚রুচিপূর্ণ অপপ্রচার ও মারপিট করে এক নারীকে আহত করা হয়েছে। রবিবার বিকালে ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মির্জাপুর মৌজায় বিএস ৪৬ নং খতিয়ানের মালিক আশরাফ উদ্দিন গাজী ৭/১০/১৮ তাং ৪০ শতক জমি হেবা দলিল করে দেন ৩ পুত্রের নামে। দলিল বুনিয়াদে ৩ পুত্র সাতক্ষীরা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে হয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ার বীর মুক্তিযোদ্ধা কার্ত্তীক চন্দ্র আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন

কলারোয়ার বীর মুক্তিযোদ্ধা কার্ত্তীক চন্দ্র সরকার(৮৩) আর নেই রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন। শনিবার(৫ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে প্রয়াত মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ( সম্মান) শেষে ঝাউডাঙ্গা মহাশ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমাতুজ জোহরা মিলি সহ বীর মুক্তিযোদ্ধাগণ। পারিবারিকভাবে জানা যায়, কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কার্ত্তীক চন্দ্র সরকার দীর্ঘদিন যাবৎবিস্তারিত পড়ুন

নড়াইলে কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গন্ধুর বাংলাদেশ নড়াইলে পুলিশ সুপার স্কুল কুইজ প্রতিযোগিতা ২০২২২অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মার্চ) জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে এ প্রতিযোগিতার উদ্ধোধন করেন। কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরন করেন, নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজাম উদিদন খান নিলু, পৌর মেয়র আজ্ঞুমান আরা প্রমুখ। প্রতিযোগিতায় জেলার ১৯টি স্কুলের শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহনবিস্তারিত পড়ুন

আশাশুনিতে উপজেলা যুবদলের প্রস্তুতি সভা

দেশব্যাপী দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ১৩ মার্চ সাতক্ষীরা সদরে যুবদলের সমাবেশ সফল করার লক্ষ্যে আশাশুনিতে উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার যুবদলের অস্থায়ী কার্যালয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। যুবদল নেতা শফিউল আজম সুজনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, সাদিক আনোয়ার ছট্টু, যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন, রফিকুল ইসলাম, লিয়াকত আলি, সেকেন্দার আলী বাদশা, ইয়াসিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা যুবলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সরকার পতনের অপতৎপরতার বিরুদ্ধে সাতক্ষীরা জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ মার্চ) বেলা ১১টায় শহরের মিনি মার্কেটস্থ যুবলীগের অস্থায়ী কার্যালয় হতে মানবীক যুব নেতা জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি’র নেতৃত্বে ও সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মানবীক যুব নেতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উদ্যোগে শিক্ষার্থীদের নবীন বরণ

সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আলিম শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ মার্চ) মাদ্রাসার হলরুমে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কামাল শুভ্র’র সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান।বিস্তারিত পড়ুন