Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
অর্থ আত্মসাতের অভিযোগে পাটকেলঘাটার মেহেদী ঢাকায় গ্রেপ্তার

লুমিনাস এন্টারপ্রাইজের অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় পাটকেলঘাটার মোঃ মেহেদি হাসান ঢাকায় গ্রেপ্তার হয়েছে। হাতিরঝিল থানা পুলিশ গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে। মেহেদি সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার পুটিয়াখালীর মোঃ ইনছার আলীর ছেলে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকাস্থ মগবাজারের লুমিনাস এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন ১২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে হাতিরঝিল থানায় মামলাটি (নং ১৪, তারিখঃ ৮/৮/২১) করেন। মামলার বিবরণ অনুযায়ী, মেহেদিবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় আমনে মাজড়া পোকার হানা, দিশেহারা কৃষক

চলতি আমন মৌসুমে মাজড়া ও পাতা মোড়ানো পোকার আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠেছে যশোরের ঝিকরগাছা উপজেলার ধান চাষীরা । কৃষকেরা বলছেন, আগে যে ধরণের কীটনাশক ব্যবহার করতাম এখন সে গুলো আর কাজে আসছে না।কিছু দিনের মধ্যেই ধানের কাইচ থোড় (ধানের ফুল আসার পূর্ব মূহূর্ত) বের হবে, এখন বিভিন্ন কোম্পানীর দামি কীটনাশক প্রয়োগ করেও কাজ না হওয়ায় কাঙ্ক্ষিত ফলন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে। রবিবার সারাদিন উপজেলার মাগুরা, পানিসারা, গদখালী সহ অন্যান্য ইউনিয়নে সরেজমিনবিস্তারিত পড়ুন
বেনাপোল ইমিগ্রেশনে ব্যাগ স্ক্যানিংয়ের সময় লাখ টাকা চুরি, যুবক গ্রেফতার

নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে বেনাপোল কাস্টমস স্কানিং থেকে ভারত থেকে আসা মোস্তফা কামাল নামে (পাসপোর্ট নং এ ০০২৬২৮৫৩) এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীর ব্যাগ থেকে এক লাখ টাকা চুরি করেছে রয়েল (৩২) নামে এক যুবক। ভিডিও ফুটেজ দেখে রয়েলকে টাকা চুরি করতে দেখে শনাক্ত করা হয়েছে। তবে টাকা উদ্ধার হয়নি। স্থানীয় বেনাপোল চেকপোষ্টের পাসপোর্টযাত্রীদের ল্যাগেজ বহনকারী শ্রমিকরা রয়েলকে ধরে চেকপোষ্ট কাস্টমসের কাছে হস্তান্তর করে। শনিবার বেলা ৩ টার সময় এ ঘটনা ঘটে আন্তঃগমন স্কানিংবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সোনার বাংলা কলেজের পরিচালনা পরিষদের সভা

কলারোয়ায় সোনার বাংলা কলেজ পরিচালনা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আ”লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। সভাপতির বক্তব্যে তিনি, শিক্ষার্থীদেরকে উন্নত মূল্যবোধের অধিকারী এবং সর্বক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন শিক্ষার্থী তৈরী করে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন এজন্য এই কলেজের শিক্ষকবৃন্দ ও পরিচালনা পরিষদের কর্মকর্তাগণ প্রতিজ্ঞাবদ্ধ। তিনি প্রতিষ্ঠানের নিয়ম-শৃংখলা ওবিস্তারিত পড়ুন
কলারোয়ার মাহমুদুরপুরে সামান্য বৃষ্টিতেই স্কুল মাঠে হাটু জল

কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটি সামান্য বৃষ্টি হলেই ডুবে যায়। সরেজমিনে দেখা যায়, মাঠটি পানিতে থইথই করছে।প্রথম দেখাতে মনে হবে যেন বিদ্যালয়ের সামনে পুকুর কিন্তু বাস্তবে এটা খেলার মাঠ। মাঠের চারিপাশে প্রাচীর দেওয়া কিন্তু হাটুপানি খেলার মাঠও প্রধান ফটকে স্কুলের সিড়ি পযর্ন্ত ডুবে আছে। কোমলমতি ছাত্র ছাত্রীদের জামা কাপড় না ভিজিয়ে ক্লাসে যাওয়ার উপায় নেই। স্থানীয়দের অভিযোগ স্কুলের পাশে অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে মৎস্য ঘের,পানি নিষ্কাশনবিস্তারিত পড়ুন
আইনজীবী হলেন কলারোয়া পাইলট হাইস্কুলের ছাত্র টিপু সুলতান

কলারোয়া পৌর সদরের কলারোয়া জি কে এম কে পাইলট হাইস্কুলের এস এস সি (২০১০) ব্যাচ এর মেধাবী ছাত্র টিপু সুলতান বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্তির মাধ্যমে আইনজীবীর স্বীকৃতি পেয়েছেন। টিপু সুলতান কলারোয়ার স্বনামধন্য ব্যবসায়ীক প্রতিষ্ঠান দাউদ মটরস (হোন্ডা মোটর সাইকেল শোরুম), দাউদ রাইচ মিল,ও দাউদ মৎস্য খামার, এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দাউদ আলী গাজীর ছোট ছেলে। আইনজীবী হিসেবে সদ্য তালিকাভুক্ত হওয়া টিপু সুলতান জানান, ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তিরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আইনগত সহায়তা প্রদান কর্মসুচির অগ্রগতি বিষয়ক সভা

সাতক্ষীরায় জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩ টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। ত্রৈমাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ) সালমা আক্তার। এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ৩৫ জন সরকারি আইনী সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন। এরআগে ত্রৈমাসিক সমন্বয় সভার সভাপতি জেলাবিস্তারিত পড়ুন
মণিরামপুরের ঝাঁপায় চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা শিপন

মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নব্যাপী ভোটারদের সাথে প্রতিদিনই শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় ও দোয়া চেয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন উপজেলা যুবলীগের সদস্য, তরুন নেতা, সমাজসেবক মোঃ শিপন সরদার। তিনি ইতোমধ্যে ইউনিয়নব্যাপী ভোটারদের মুখে মুখে আলোচনায় চলে এসেছেন। সম্ভাব্য এ চেয়ারম্যান পদপ্রার্থী দীর্ঘদিন থেকে ঝাঁপা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ, অসহায়, খেটে খাওয়া দরিদ্র মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে সামান্য সহযোগিতা নিয়ে পাশে দাড়িয়েছেন। সেই সাথে ইউনিয়নব্যাপী ভোট প্রার্থনাও করছেন।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার মুশফিক খুলনা বিভাগের সেরা ক্ষুদে গবেষক নির্বাচিত

জাতীয় চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন, ২০২১ এ সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মো. মুশফিকুর রহমানের গবেষণাপত্র খুলনা বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬.১৫টায় এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই ফলাফল ঘোষণা করা হয়। ‘চিন্তার চাষ’ এর চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের সাবেক সদস্য ড. মোবারক আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগেরবিস্তারিত পড়ুন
কলারোয়ার কৃতি সন্তান প্রকৌশলী শিমুলের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

কলারোয়ার কৃতি সন্তান ও তরুন প্রজন্মের আইডল প্রকৌশলী নাসিম হায়দার শিমুল (৪২) অকাল মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’রবিস্তারিত পড়ুন

