রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালায় ইউপি চেয়ারম্যান তুহিনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ

তালায় খেশরা ও কুমিরা ইউনিয়নের দুই প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার প্রদান করেছেন খুলনার পাইকগাছার ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে.এম. আরিফুজ্জামান তুহিন। শুক্রবার সকালে খেশরার কলাগাছি গ্রামের মাধব সরকারের স্ত্রী হৈমন্তী সরকার ও কুমিরা গ্রামের প্রিতম ভট্টাচার্যের বাড়িতে গিয়ে দুটি হুইল চেয়ার ও শীতবস্ত্র তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, সোলাদানা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রশান্ত মন্ডল, পাইকগাছা উপজেলা ছাত্রলীগ নেতা রামকৃষ্ণ মন্ডল, আঃ হান্নান, নজরুল ইসলাম, গফুর মোড়ল প্রমুখ। চেয়ারম্যান আরিফুজ্জামানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বাঁকালে মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি রবি

সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঁকাল ইসলামপুর মাঝের পাড়া জামে মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ইসলামপুর মাঝের পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় এমপি রবি বলেন, “মসজিদ আল্লাহর ঘর। নতুন নতুন মসজিদ নির্মাণের পাশা পাশি সুন্দরবিস্তারিত পড়ুন

সফল ব্যবসায়ী লিটনকে সম্মাননা প্রদানের জন্য হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

কেশবপুর উপজেলার পাঁজিয়া বাজারের মেসার্স রিমি এন্টারপ্রাইজের পরিচালক মোঃ রিয়াজ লিটন ভিগো ইলেকট্রনিক্স (আর এফ এল) এর পণ্য বিক্রয় করে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছেন৷ এ অর্জনকে স্বাগত জানিয়ে রিয়াজ লিটনকে সম্মাননা দেওয়ার জন্য শুক্রবার দুপুরে ভিগো ইলেকট্রনিক্স (আর এফ এল) কোম্পানির পক্ষ থেকে ঢাকা থেকে পাঁজিয়া কালী বাড়ী মাঠে হেলিকপ্টার নিয়ে আনা হয়। এসময় পাঁজিয়া কালীবাড়ি মাঠে উপজেলার হাজার হাজার নারী-পুরুষ হাজির হন। উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মেসার্সবিস্তারিত পড়ুন

কেশবপুরে চিত্রাভিনেতা ধীরাজ ভট্টাচার্যের জন্মদিন পালিত

কেশবপুরে সাহিত্যিক ও চিত্রাভিনেতা ধীরাজ ভট্টাচার্যের ১১৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে চিত্রাভিনেতা ধীরাজ ভট্টাচার্যের বাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, চিত্রাভিনেতা ধীরাজ ভট্টাচার্যের বাড়িতে বসবাসকারী মোহাম্মদ তৈনুর আলী, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, সদস্য মেহেদি হাসান সুমন, সাংবাদিক রনি প্রমুখ।

সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের শ্যামা কালী পূজা ও দীপাবলী উৎসব

“মনের অন্ধকার দূর হোক, আলোয় আলোকিত হোক সকলের অন্তর” এই ব্রতকে সামনে রেখে সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা কালী পূজা ও দীপাবলী উৎসব উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে সাতক্ষীরা শহরের রাজার বাগান দাসপাড়া কালী মন্দিরের আয়োজনে শ্যামা কালী পূজা ও দীপাবলী উৎসবে প্রধান অতিথি হিসেবে প্রদীপ জ্বালিয়ে কালি পূজা ও দীপাবলী উৎসব উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

ঋণ খেলাপীর দায়ে শার্শা সদর ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থীতা বাতিল

ঋণ খেলাপীর দায়ে শার্শা সদর ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী কবির উদ্দিন আহমেদ (তোতা)র প্রার্থীতা বাতিল করেছে শার্শা উপজেলা নির্বাচন অফিসার। বৃহস্পতিবার প্রার্থীতা বাছাইয়ের দিন এ তথ্য দেন শার্শা উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান। নির্বাচন অগ্রাধিকার ক্রেডিট ইনফরমেশন অব ব্যুরোর যুগ্ম পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান স্বাক্ষরিত রির্টানিং অফিসার বরাবর প্রেরিত এক পত্রে জানান, সিআইবি ডাটাবেইজে সংরক্ষিত হালনাগাদ তথ্যের ভিত্তিতে যশোর জেলার ১নং শার্শা ও উলাশী ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন-২০২১ মনোনয়ন পত্র দাখিলকারীবিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে ১৪৩ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১৪৩ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডারগার্ডবাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের তালতলা মোড় থেকে ফেনসিডিলের এ চালান সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, পোর্ট থানার পুটখালী গ্রামের আবু বক্কারের ছেলে হাফিজুর রহমান (৪০) ও একই গ্রামের খায়রুল মোল্যার ছেলে তামিম হোসেন (১৪)। ২১ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলু জানান, পাচারকারী ভারত থেকে মাদকের চালান পাচারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সনাতন ধর্মালম্বীদের দিপাবলি ও কালিপুজা

সনাতন ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা ও দীপাবলি উৎসব আজ। যা হিন্দু ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব। এই উৎসবটি আবার শ্যামাপূজা নামেও পরিচিত। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত কালীপূজা বা শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। হিন্দু শাস্ত্রমতে, কালী দেবী দুর্গারই আরেকটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগের উদ্যোগে ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত

কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর(বুধবার) সন্ধ্যায় পশুহাট মোড়স্থ আ”লীগ কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় চার নেতার জঘন্যতম হত্যাকান্ডের স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সাবেক সাংগঠনিকবিস্তারিত পড়ুন

‘বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে’

জেলহত্যা দিবস-২০২১ উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় জেলা ছাত্রলীগ কার্যালয়ে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবার এবং শহিদ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এমপি রবি তার বক্তব্যে বলেন,বিস্তারিত পড়ুন