Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় মায়ের উপর অভিমানে পঞ্চম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

মায়ের উপর অভিমান করে পঞ্চম শ্রেীণর ছাত্রী ফাহিমা সুলতানা পাখি (১১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১০ অক্টোবর ) রাত আটটার দিকে তালা সদর ইউনিয়নের আটারই গ্রামে। পাখি আটারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেীণতে লেখাপড়া করতো। সে একই গ্রামের জাহাঙ্গীর শেখের মেয়ে। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, পাখি নামের মেয়েটি গত রবিবার রাত আটটার দিকে টিভি দেখাকে কেন্দ্র করে মায়ের উপর অভিমানবিস্তারিত পড়ুন
বাগআঁচড়ায় আওয়ামী লীগের বিশাল জনসভা

যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, ‘তৃণমূলের নেতাকর্মী চেয়ারম্যান, মেম্বর, কাউন্সিলরদের করা ভুলের দায় কখনো জননেত্রী শেখ হাসিনার উপর অর্পন করা যাবে না। কারণ বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি, কখনো দিবেন না। তিনি জনগনের কল্যানে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বলেই ইতোমধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারোবিস্তারিত পড়ুন
তালায় দোকান ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরি

তালা বাজারে সোমবার ভোরে শ্যামলী কসমেটিক্স ও মীরা চশমা এন্ড ইলেকট্রনিক্স দোকান চুরি হয়েছে । চোরেরা দোকানের শাটার ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় ২লক্ষ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। শ্যামলী কসমেটিক্সর মালিক অমল দত্ত জানান, দোকানের ভেতর ৪৭ হাজার টাকা রেখে রবিবার রাতে বাড়িতে যাই। সোমবার সকালে বাজারে দোকান খুলতে এসে দেখি দোকানের এক পাশে একটি সাটার ভাঙ্গা। দোকান খুলে দেখি নগদ ৪৭ হাজার টাকা ও ৬০ হাজার টাকার মালামাল চোরেরাবিস্তারিত পড়ুন
জনতা ব্যাংকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতিকে সংবর্ধনা

জনতা ব্যাংকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সাতক্ষীরা এরিয়া কমিটির সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলা ক্যাম্পাস শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুর রহিম প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১১ অক্টোবর সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলায় ক্যাম্পাস শাখায় জনতা ব্যাংকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকার্স পরিষদের সিনিয়র সহ-সভাপতি মিন্টু কুমার সরখেল, পরিষদের সেক্রেটারি মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি উজ্জ্বল কান্তি মন্ডল, মোঃ শাহিদুুজ্জামান, বিপ্রদেব কুমার বিশ^াস, সাংগঠনিকবিস্তারিত পড়ুন
শ্যামনগরে ভাড়াটিয়া লোক নিয়ে স্ত্রীকে খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরের যৌতুকের দাবীতে স্ত্রীকে মারপিট ও হত্যা চেষ্টার পর স্বামীর বিরুদ্ধে স্ত্রী আদালতে মামলা দায়ের করায় স্বামী রফিকুল ইসলাম ভাড়াটিয়া লোকজন নিয়ে স্ত্রীকে মারপিট ও খুন জখমের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, শ্যামনগর উপজেলার পূর্বকৈখালী গ্রামের রুহুল আমিনের কন্যা মোছা: নুর বানু। বর্তমানে তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার ভাড়াবাড়িতে বসবাস করছেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিগতবিস্তারিত পড়ুন
ভারতের পেট্রাপোলে স্বর্ণের বারসহ বাংলাদেশি ট্রাক ড্রাইভার আটক

ভারতের পেট্রাপোল বন্দরে ৩ পিছ স্বর্ণের বারসহ রফিকুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি ট্রাক ড্রাইভারকে আটক করেছে সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। রবিবার (১০ অক্টোবর) দুপুরে বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে পণ্যবাহি ট্রাক নিয়ে প্রবেশের সময় তল্লাশি করে ৩ পিছ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক রফিকুল বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আফিল উদ্দিনের ছেলে। ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আশরাফ আলী বলেন, ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ রফিকুল ইসলামবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দিন-দুপুরে বাইপাস সড়কে সাড়ে ৪ লক্ষ টাকা ছিনতাই!

দিন-দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়ক থেকে লস্কর ফিলিং স্টেশনের সাড়ে ৪ লক্ষ টাকা ছিনতাই করেছে অজ্ঞাত ছিনতাইকারীরা। রবিবার (১০ অক্টোবর) বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের বালিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। লস্কর ফিলিং স্টেশন সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের বেতলা-বাশঘাটা এলাকার যশোর-সাতক্ষীরা সড়ক সংলগ্ন লস্কর ফিলিং স্টেশন-২ থেকে ৪লক্ষ ৪৫ হাজার ৫শত ২০টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হন পাম্পের নজেলম্যান উত্তম সরকার। সাতক্ষীরা বাইপাস (বিনেরপোতা টু সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
মণিরামপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মণিরামপুরে ধানক্ষেত থেকে আনুমানিক ২৫-২৬ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয়রা জানান- রোববার (১০ অক্টোবর-২০২১) মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা বাজারের সিটিকে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পূর্বপাশের খেত থেকে ঢেঁড়শ তুলতে যান গোলাম হোসেন নামে এক চাষী। তিনি পাশের ধান খেতে একটা অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি স্থানীয় লোকজনকে খবর দেন। স্থানীয়রা তাৎক্ষনিক থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মণিরামপুর থানার ওসি নূর-ই আলম সিদ্দিকীসহ সঙ্গীয়বিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল ম্যাচে শার্শার মহিষাকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে ৩-১ গোলে শার্শার মহিষা ফুটবল একাদশকে হারিয়েছে স্বাগতিকরা। রবিবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেড়াগাছি সোনা মাটি যুবসংঘের আয়োজনে স্বাগতিক বনাম মহিষার মধ্যে খেলা শুরুর ৯ মিনিটে কেড়াগাছির ৯নং জার্সিধারী খেলোয়াড় শাহারুল একটি গোল করে দলকে এগিয়ে নেন। ১৫ মিনিটে কেড়াগাছির ১০নং জার্সিধারী খেলোয়াড় ইউছুফ গোল করে ব্যবধান বাড়িয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১৩ মিনিটে কেড়াগাছির ৮নং জার্সিধারী খেলোয়াড় সাকিব আরও একটি গোল করেন। ১৭বিস্তারিত পড়ুন
রাজগঞ্জে ছাদ থেকে পড়ে গৃহবধুর মৃত্যু

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় তুলোরানী (৫৫) নামের এক গৃহবধু ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেছে। নিহত গৃহবধু রাজগঞ্জ এলাকার হরিহরনগর ইউনিয়নের ঘোষপাড়া মদনপুর গ্রামের বাসিন্দা ও নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য শিবুপদ ঘোষের স্ত্রী। নিহতের পরিবার সূত্রে জানাযায়- গত শনিবার (০৯ অক্টোবর-২০২১) সকালে গৃহবধু তুলোরানী বাড়ির ছাদের উপর বিচোলী শুকানোর জন্য নাড়ছিলো। এসময় অসাবধানতায় পা পিছলে ছাদ থেকে পড়ে যেয়ে তার দুই হাত ভেঙ্গে যাই ও বুকে আঘাত পেয়ে গুরুতর অহত হয়। এরপরবিস্তারিত পড়ুন

