Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা সদরের ১৩ ইউনিয়নে নৌকার টিকিট পেলেন যারা

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শুরু হচ্ছে ১১ নভেম্বর। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন-প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভায় সাতক্ষীরা সদর উপজেলার ১৪টির মধ্যে ১৩টি ইউনিয়নে নৌকার প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। প্রার্থীরা হলেন-বাঁশদহ ইউনিয়নে মফিজুর রহমান, কুশখালী ইউনিয়নে তাজুল ইসলাম, বৈকারী ইউনিয়নে আসাদুজ্জামান অসলে, ঘোনা ইউনিয়নে ফজলুর রহমান, শিবপুর ইউনিযনে শওকত আলী, ভোমরা ইউনিয়নে শহিদুলবিস্তারিত পড়ুন
ইয়ুথ ক্লাইমেট হেকাথনে সাতক্ষীরার শাহিন ফার্স্ট রানার আপ

ইয়ুথ ক্লাইমেট হেকাথন প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপশিপ অর্জন করেছে সাতক্ষীরার তরুণ জলবায়ু যোদ্ধা এস এম শাহিন আলম। রবিবার (১০ অক্টোবর) কক্সবাজারের ইপসা পানের ছড়া শাখায় ব্রিটিশ কাউন্সিলের প্রকাশ প্রোগ্রামের সহযোগিতায় ইপসা-ফেয়ারার লেবার মাইগ্রেন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তানভীর শাকিল জয় এমপি প্রধান অতিথি হিসেবে এস এম শাহিন আলমের হাতে ফার্স্ট রানার আপশিপের সম্মাননা স্মারক ও স্বীকৃতিপত্র তুলেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদরের ১০৮ মন্দিরে জিআর চাউল বিতরণ করলেন এমপি রবি

শারদীয় দুর্গাপূজা ২০২১ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন হতে সদর উপজেলার জন্য বরাদ্দকৃত জিআর চাউল পূজামন্ডপ সমূহে বিতরণ করা হয়েছে। রবিবার (১০ অক্টোবর) সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায়বিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত

সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের প্রমান পেয়েছেন উপজেলা নিবার্হী অফিসার। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২০১৬-২০২০ সাল পর্যন্ত ৯ লক্ষ ২৭ হাজার ৮’শ টাকা সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের প্রামান মিলেছে বলে জানা যায় ইউএনওর তদন্ত প্রতিবেদনের মাধ্যমে। কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম চেয়ারম্যানের দূর্নীতির বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে জেলা প্রশাসকের নির্দেশে গত সোমবার (০৪-অক্টোবর)বিস্তারিত পড়ুন
আজীবন সম্মাননা পেলেন সাংবাদিক মোস্তফা কামাল মাহদী

প্রখ্যাত সাংবাদিক, সংগঠক ও রাজনীতিক মোস্তফা কামাল মাহদী আজীবন সম্মাননা পেলেন ওমর সানী ফ্যান ক্লাব নামে একটি সামাজিক সংগঠন থেকে। গত ৮ অক্টোবর রাজধানীর গুলশান -১ এর আর এম সেন্টারের মোন্টানা লাউঞ্জে তার হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিঃ এর সভাপতি চিত্রনায়ক ওমর সানী। ওমর সানী ফ্যান ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ মনজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিঃ এর সভাপতি চিত্রনায়কবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে চুপড়িয়ার সাথে স্বাগতিকদের ড্র

কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে ১-১গোলে ড্র করেছে স্বাগতিকদের সাথে চুপড়িয়ি ফুটবল একাদশ। রবিবার বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে সাতক্ষীরা সদরের চুপড়িয়া ফুটবল একাদশ বনাম স্বাগতিকদের মধ্যে খেলা শুরুর ১৩ মিনিটে কেড়াগাছি ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাজ একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়। দ্বিতীয় অধ্যায়ের খেলার শুরুতেই উভয় দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে খেলার ২১ মিনিটে চুপরিয়া ফুটবল একাদশ এর ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় কামরুল একটি গোলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দেশের প্রথম ভাসমান মসজিদে জুমার নামাজ আদায়

পুরনো মসজিদটি খোলপেটুয়া নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় নামাজ আদায়ের মতো সুবিধা এখন আর নেই। আর এই মসজিদটির স্থলে খোলপেটুয়ায় ভাসছে কাঠের নৌকায় তৈরি আরেকটি মসজিদ। এখানেই গ্রামের মুসল্লিরা নামাজ আদায় করছেন। শুক্রবার (৮ অক্টোবর) তারা সেখানে পড়লেন জুমার নামাজ। সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন। ভয়াল সিডর, আইলা, আম্পান এবং সর্বশেষ ইয়াসের দাপটে কপোতাক্ষ ও খোলপেটুয়ার বেড়িবাঁধ বারবার ভেঙেছে। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, জলাবদ্ধ হয়ে পড়েছেন প্রতাপনগর ইউনিয়নের ২২ গ্রামেরবিস্তারিত পড়ুন
কলারোয়ার চাঞ্চল্যকর আলফাজ হত্যা মামলার তিন আসামী কারাগারে

কলারোয়ার চাঞ্চল্যকর আলফাজ হত্যা মামলার তিন আসামীকে কারাগারে পাঠিয়ে আদালত। নিহত আলফাজ দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের সাহাদ আলীর পুত্র। বৃহস্পতিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মো: রাকিবুল ইসলাম তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আসামীরা হলেন, কলারোয়ার দক্ষিণসোনাবাড়িয়া গ্রামের গোলাপ রহমানের পুত্র ছলেমান, ইসমাল রহমান এবং চাঁদ আলী মোল্ল্যার পুত্র আব্দুর রহমান। জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিষয়ে দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের গোলাপ রহমানের পুত্র ছলেমান গংয়ের সাথে আলফাজের পরিবারের বিরোধ চলে আসছিল।বিস্তারিত পড়ুন
তালায় সাজা পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার দুই আসামী আটক

তালায় সাজা পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার দুই আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃতঃ শওকত মোড়লের ছেলে সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ আব্দুর রহিম (৫০) ও খানপুর গ্রামে নিয়মিত মামলার আসামি মোঃ হাবিবুর রহমান। থানা পুলিশ সূত্রে জানা গেছে, তালা থানার ওসির নেতৃত্বে এস আই ফারুক ও এ এস আই আশরাফুল সংগীয় ফোর্স সহ শুক্রবার তেঁতুলিয়া ও খানপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরবিস্তারিত পড়ুন
তালা উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ইসলামের মৃত্যুতে স্মরণ সভা

তালা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দ তরিকুল ইসলামের মৃত্যুতে দোয়া মাহফিল ও স্মরণ সভার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সাংস্থার আয়োজনে শুক্রবার বিকাল ৫ টায় তালা পুরাতন ফুটবল মাঠে উক্ত স্মরণ সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম,সাবেক তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান এস,এম নজরুল ইসলাম, সাংবাদিক আঃ জব্বার, ক্রীড়াবিদ হাবিবুর রহমান, শেখ নজরুল ইসলাম, তরিকুল ইসলামের পরিবারের সদস্যবিস্তারিত পড়ুন

