Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় জালালাবাদ ইউনিয়নে সিংহলাল বাজারে আ.লীগের কর্মীসভা

কলারোয়ায় জালালাবাদ ইউনিয়নে সিংহলাল বাজারে আ’লীগের আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সিংহলাল বাজারে অবস্থিত আ’লীগের অস্থায়ী কার্যালয়ে কর্মীদের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি-সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে তালা-কলারোয়া সংসদীয় আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি কর্মীসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রামীন অবকাঠামোসহ উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।বিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়ীয়ায় সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষার্থে মতবিনিময় সভা

কলারোয়ার সোনাবড়িয়ায় ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রতি ও সৌহার্দ্য রক্ষার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানা পুলিশের আয়োজনে রবিবার (২৪ অক্টেবর) বিকাল ৪ টায় সোনাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অতিরিক্ত দায়িত্ব সদর সার্কেল) মোঃ ইকবাল হোসেন । সভায় থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) হাফিজুর রহমান, ৬ নং সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএমবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরার ভাড়ুখালি জয়ী

কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে ১–০ গোলে স্বাগতিকদের হারিয়েছে সাতক্ষীরা সদরের ভাড়ুখালী ফুটবল একাদশ। রবিবার বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘের আয়োজনে, ভাড়ুখালি বনাম স্বাগতিকদের মধ্যে খেলা শুরুর ২১ মিনিটে ভাড়ুখালি প্লানটি শটে একটি গোল পেয়ে বিরতিতে যায়। বিরতির পরে উভয় দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে কিন্তু রেফারির শেষ বাঁঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায়, ১–০ গোলে জয় লাভ করে ভাড়ুখালি ফুটবল একাদশ।বিস্তারিত পড়ুন
বেনাপোলে পুটখালী সীমান্তে ককটেল বিষ্ফোরনে তিন যুবক আহত

যশোরের বেনাপোল সীমান্তে ককটেল বিষ্ফোরনে তিন যুবক গুরুতর জখম হয়েছে। আহতদের স্বজনেরা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। শনিবার রাত সাড়ে ১০ টায় বেনাপোল সীমান্তের পুটখালী মধ্য পাড়ায় এ বিষ্ফোরনের ঘটনা ঘটে। আহতরা হলেন, যশোরের বেনাপোল পুটখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল (৩৫), জিয়াউর রহমানের ছেলে রাশেদ (৪০) ও বাগআচাঁড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুর রহমান (৪০)। আহতদের মধ্যে রাশেদ নামে যুবকের ডান হাতের কব্জি শরীর থেকেবিস্তারিত পড়ুন
অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা শাখার নির্বাহী কমিটির সভা

বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কাটিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি আব্দুর রব ওয়ার্ছির সভাপতিত্বে নির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ আয়ুব আলী, সাধারণ সম্পাদক ডা. এ.কে.এম আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য শেখ আব্দুল আজিজ, মো. আব্দুল হামিদ, মো. আব্দুল মজিদবিস্তারিত পড়ুন
মণিরামপুরের মশ্বিমনগর ইউনিয়নে আবারও নৌকার মাঝি আবুল হোসেন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মণিরামপুর উপজেলার ১০নম্বর মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন আবারও নৌকা প্রতীক পেয়ে নৌকার মাঝি হয়েছেন। তিনি দ্বিতীয় বার বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয় নৌকা প্রতীক পেয়েছেন। মোঃ আবুল হোসেন বলেন, আমাকে নৌকার মাঝি হিসেবে দ্বিতীয় বার দলীয় মনোনয়ন দেওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্যের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশবিস্তারিত পড়ুন
কলারোয়া প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তির গণবিজ্ঞপ্তি

সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রবিবার (২৪ অক্টোবর ২০২১) বিকালে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫/১০/২০২১ তারিখ থেকে ২৮/১০/২০২১ তারিখ প্রতিদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় থেকে নতুন সদস্য অন্তর্ভুক্তির নির্ধারিত ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে। সদস্য ফরমের মূল্য ধার্য্য করা হয়েছে ৫০০/= (পাঁচশত) টাকা (অফেরৎযোগ্য)। বিস্তারিত নিয়মাবলী প্রেসক্লাবের নোটিশ বোর্ডে প্রদর্শিত।
শার্শার গোগায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫০

শার্শা উপজেলার ৬নং গোগা ইউনিয়ানে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রার্থীতাকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ দলীয় নৌকা প্রার্থী ঘোষণা পাওয়ার পর তার সমার্থকরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তবিবর রহমানের সমার্থকদের উপর এক সন্ত্রাসী হামলা চালায়। শনিবার সকাল ৯টার সময় তবিবর রহমান ঢাকা থেকে বাগআঁচড়ায় ফিরলে তাকে আনতে তার সমার্থকেরা গোগা বাজার অতিক্রম করা কালীন চেয়ারম্যান আব্দুর রশিদের সমার্থকেরা তাদের উপর অতর্কিত হামলা করে। এই হামলায় তবিবর রহমানের প্রায় ৫০ জন সমার্থক আহতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জনতা ব্যাংকের রোড শো

সাতক্ষীরায় রোড শো করেছেন জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (২৩ অক্টোবর) বেলা ১ টায় এই রোড শো শহরের এরিয়া অফিসের সামনে থেকে বের হয়। নেতৃত্ব দেন ব্যাংকের সাতক্ষীরা এরিয়ার ডিজিএম মোঃ হামিদুল হক। তাকে সহযোগিতা করেন এজিএম মোঃ রুকনুজ্জামান। স্বয়ংক্রিয় চালান” পদ্ধতির মাধ্যমে সরকারি ট্রেজারি চালানের টাকা তাৎক্ষণিকভাবে জনতা ব্যাংক লিমিটেডের সকল শাখা হতে সেবা নিতে জনসাধারণকে অবহিত ও উদ্বুধ্ব করতে এই রোড শো এর আয়োজন, বললেন জনতা ব্যাংকের সাতক্ষীরা এরিয়ার ডাইরেক্টরবিস্তারিত পড়ুন
কলারোয়ার কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ার কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম কর্তৃক ওয়ার্ড আ’লীগ নেতার সন্তানকে চাকুরি দেওয়ার নামে টাকা আত্মসাত এবং বিভিন্ন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উপজেলার কলাটুপি গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে ভুক্তভোগী আওয়ামীলীগ নেতা বাবর আলী সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথেবিস্তারিত পড়ুন

