বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপির নৌকার চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রতীকের প্রার্থী শ্যামলী রানী অধিকারী বোমা হামলার শিকার হয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে ইউনিয়নের শ্মশান ঘাট সংলগ্ন চৌরাস্তার মোড়ে ।

এ ঘটনায় শ্যামলী রানী অধিকারী কে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।

জানা যায়, শ্যামলী রানী অধিকারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর নেংগী গ্রাম থেকে সভা সমাবেশ শেষে তার সফর সঙ্গীদের সাথে নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে শ্মশান ঘাট নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করলে তিনি আহত হন।

ঘটনার সত্যতা জানতে চাইলে শ্যামলী রানী অধিকারী প্রতিবেদক জানায়, আমি নেংগী গ্রাম থেকে সভা সমাবেশ শেষে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে শ্মশানঘাট নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা আমাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করলে আমি মোটর সাইকেল থেকে পড়ে যাই এবং জ্ঞান হারাই। পরে আমার সাথীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি এখনো পর্যন্ত কোনো অভিযোগ থানায় দায়ের করি নি।

উল্লেখ্য, কিছুদিন আগেও তার বাড়িতে দুর্বৃত্তরা বোমা হামলার ঘটনা ঘটায়।

ইউনিয়নটিতে বারবার বোমা হামলার ঘটনা ঘটায় এলাকার মানুষেরা আতঙ্কগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছে। ঘটনাটির তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা