বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা

কলারোয়ায় ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন-২১’কে সামনে রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশি নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসাবে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় শাকদাহ প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগ সভাপতি রাম প্রসাদ দত্ত।

সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি শেখ জাকির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম সহ ওয়ার্ড ভিত্তিক দলীয় কাউন্সিলরগণ ও আ’লীগ নেতা-কর্মীবৃন্দ।

সভায় উপস্থিত দলীয় কাউন্সিলারদের মতামতের ভিত্তিতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম ও উপজেলা আ’লীগ সহ সভাপতি শেখ জাকির হোসেনের নাম সাতক্ষীরা জেলা কমিটি বরাবর প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন