Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জামিনে মুক্ত হলেন সাংবাদিক ইয়ারব হোসেন

জামিনে মুক্ত হলেন সাংবাদিক ইয়ারব হোসেন। সাতক্ষীরা সদর থানায় দেওয়া মামলায় উপজেলার ঝাউডাঙা মাধ্যমিক বিদ্যালয়ে অস্থায়ী টীকা কেন্দ্রের স্বাস্থ্যকর্মী মনিরুজ্জামান ইয়ারব হোসেনের বিরুদ্ধে একটি মামলা করেন। এই মামলায় তিনি উল্লেখ করেন যে ইয়ারব হোসেন সরকারি কাজে বাধা দিয়েছেন এবং তার সাথে তর্কে জড়িয়ে তাকে থাপ্পড় মেরেছেন। এই অভিযোগে গ্রেফতার হন ইয়ারব হোসেন। বৃহস্পতিবার তার জামিন শুনানিকালে আইনজীবীরা বলেন, ইয়ারব হোসেন ২০১৩ সালে জামায়াতের সহিংস তান্ডবের সময় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন।বিস্তারিত পড়ুন
তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা

তালায় কেন্দ্রীয় পানি কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস্ স্বাক্ষরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটি নেতা এড. কামরুজ্জামান, আঃ রাজ্জাক মলঙ্গী, শেখ আবদুল হান্নান, অধ্যক্ষ এনামুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওয়ার আলী জোয়ার্দ্দার, ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুস শাহাদৎ, ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
বিকাশ ভুল নাম্বারে যাওয়া টাকা উদ্ধার করে দিল পুলিশ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিকাশ ভুল নাম্বারে চলে যাওয়া মুহিদ সাবু নামের এক ব্যক্তির ১৫ হাজার টাকা উদ্ধার করে ফেরত দিয়েছে পুলিশ। বুধবার (২৯ আগস্ট) রাত ১০ টার দিকে উদ্ধার করা টাকা প্রকৃত মালিককে বুঝিয়ে দেন এ এস আই মামুন। টাকার মালিক মুহিদ সাবু মঠবাড়িয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা। নগদ ক্যাশের ডিএম পদে চাকরি করেন তিনি। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নুরুল ইসলাম বাদল জানান, একটি সংখ্যা ভুল হওয়ায় ওই টাকাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌর নির্মাণ শ্রমিক ফেডারেশন’র আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মো. ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি স্বাক্ষরিত এক পত্রে মো. শরিফুল ইসলামকে আহবায়ক ও মো. আশরাফুল ইসলাম ওরফে রাজুকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট পৌর নির্মাণ শ্রমিক ফেডারেশনের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্যরা হলেন- শ্রী লক্ষণবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসনের কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। তিনি বলেন, এ বছর শারদীয় দুর্গোৎসবের সাতক্ষীরা জেলায় ৫৮৩টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সময়ে মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্তত সময় পার করছেন প্রতিমা কারিগররা। জেলায় প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ছয়ঘরিয়া সীমান্তে ২০ কেজি রুপার গহনা জব্দ

সাতক্ষীরার ছয়ঘরিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি রুপার গহনা জব্দ করেছে বিজিবি। জব্দকৃত রুপার গহনার মূল্য ২৪ লাখ ৬০ হাজার টাকা। মঙ্গলবার রাতে সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে উক্ত রুপা গহনা গুলো জব্দ করা হয়। তবে, এ সময় বিজিবি কোন চোচালানীকে আটক করতে সক্ষম হয়নি। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির টহল কমান্ডার হাবিলদার সৈয়দ রবিউল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলারবিস্তারিত পড়ুন
শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রগতির বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির দিকে আরো একধাপ এগিয়ে যাবে মর্মে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ২৮ সেপ্টেম্বর-২০২১ খ্রী: মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জহির উদ্দীন মবু’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারনবিস্তারিত পড়ুন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৭ সেপ্টেম্বর দৈনিক আজকের বার্তা পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে অবনী ভূষন নামে একজন সরকারী কর্মচারী। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার। ‘মঠবাড়িয়ায় জরিপ অফিসের রেকর্ড কিপারের বিরুদ্ধে সীমাহীন ঘুষ বাণিজ্যের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত ওই সংবাদের প্রতিবাদে তিনি উল্লেখ করেন, একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করেছে। আমাকে জড়িয়ে উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর।উদ্দেশ্যমূলকভাবে আমাকেবিস্তারিত পড়ুন
কলারোয়ার শুভংকরকাটি’র মাতৃ মন্দির উন্নয়নে ১ লাখ টাকার চেক প্রদান

কলারোয়ার শুভংকরকাটি’র মাতৃ মন্দির উন্নয়ন কল্পে জেলা পরিষদের বরাদ্দকৃত ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের নিজস্ব কার্যালয়ে সোমবার রাত ৮টার দিকে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের হাতে ওই চেক প্রদান করা হয়। চেক প্রদানপূর্বক মতবিনিময় সভায় বক্তব্যকালে জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগসহ সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব শেখ আমজাদ হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ ধর্ম নিরপেক্ষতারবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন ও সড়কবাতি স্থাপনের উদ্বোধন

জাতির জনকের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন কেককেটে উদযাপন ও মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর-২০২১) সন্ধ্যায় রাজগঞ্জ বাজারে নির্মানাধীন বঙ্গবন্ধু অডিটোরিয়ামে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন। ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আকবার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএমবিস্তারিত পড়ুন

