বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কলারোয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি-২১’র পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) সকাল ১১ টায় স্কুলের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাজীরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলম।

স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের স্বাগত বক্তব্য শেষে অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ।

সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রভাষক দেলোয়ার হোসেন, প্রভাষক মাজহারুল ইসলাম, স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইউপি সদস্য সাবেক স্কুল পরিচালনা কমিটির সদস্য ওসমান গণি, স্কুল পরিচালনা পরিষদের সদস্য সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, সমাজ সেবক ডাক্তার ফজলুর রহমান, অভিভাবক মাস্টার আব্দুল আলিম, সমাজ সেবক কবি আয়ুব হোসেন, শিক্ষানুরাগী মন্জুরুল ইসলাম সোহাগ, অভিভাবক নুরুল আমিন, মোসলেম উদ্দীন, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আব্দুস সবুর, আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জহুরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম, স্বপন সরকার, আব্দুস সালাম, নাসরিন আক্তার, শিরিনা আক্তার, শুভংকর মজুমদার, বিকাশ কুমার ঘোষ, বদরুজ্জামান, বিদায়ী শিক্ষার্থী আল মামুন, আবু সাঈদ, সুমাইয়া আক্তার মুন্নি, অধ্যায়নরত ছাত্র তন্ময় সরকার, ছাত্রী সানজিদা ইয়াসমিন জ্যোতি, সাংবাদিক তরিকুল ইসলাম, অফিস স্টাফ শাহিদা খাতুন, ইশারুল ইসলামসহ সূধি ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক আব্দুস সালাম। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা স্মৃতিস্বরুপ বিদ্যালয়কে উপহার সামগ্রী ও বিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে বিভিন্ন উপহার তুলে দেয়া হয়।

উল্লেখ্য, ১৪ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিতব্য এস,এস,সি পরীক্ষায় বি,এস,এইচ সিংগা বিদ্যালয় থেকে ১১২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবেন বলে স্কুল কতৃপক্ষ জানান। এর মধ্যে ছাত্র-৭০ জন ও ছাত্রী ৪২ জন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!