বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে বরণডালি ফাইনালে

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে ১-০ গোলে স্বাগতিকদের হারিয়ে ফাইনালে যশোরের বরনডালী ফুটবল একাদশ।

শনিবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে সোনামাটি যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে যশোরের বডরনডালি ফুটবল একাদশ ও স্বাগতিক সোনামাটি যুব সংঘ ফুটবল একাদশের মধ্যকার খেলার প্রথম অধ্যায়ের ২৫ মিনিটে বরণডালি ফুটবল একাদশের ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় হাবিবুল্লা একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়।

বিরতির পর উভয় দলের খেলোয়াড়রা আক্রমণ্তক ভঙ্গিতে খেলতে থাকে কিন্তু রেফারি শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে জয়লাভ করে ফাইনালে খেলার গৌরব অর্জন করেন কেশবপুরের বরণডালি ফুটবল একাদশ।

খেলায় রেফারি দায়িত্ব পালন করেন রাশেদুল ইসলাম, সহযোগী ছিলেন- মোশারফ হোসেনও আবু সায়ীদ।

ধারাভাষ্যে ছিলেন- তৌহিদুজ্জামান।

হেমন্তের এই পড়ন্ত বিকালে বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্লা, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন শ‍্যামল, ব্যাংক কর্মকর্তা রিয়াজউদ্দিন, কামরুজ্জামান, সীমান্ত প্রেসক্লাব সভাপতি অহিদুজ্জামান খোকা, কলারোয়ার বিশিষ্ট ব‍্যবসায়ী ইউনুস আলী, মেম্বর মহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রবিবার বিকেলে একই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে যার একদিকে অংশগ্রহণ করবে চন্দনপুর ফুটবল একাদশ অন্যদিকে ধানঘোরা যুব কল্যাণ সোসাইটি বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!