শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভা

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য, জেলার সাধারণ সম্পাদক, ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎন্সা আরা’র সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি নাদিরা আলি, হালিমা খাতুন, ইসমত আরা, তহমিনা রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক রোকসানা পারভীন, রুমা রানী বরকন্দাজ, ফারজিনা নাহিদ নিগার, সংগঠনিক সম্পাদক মাহফুজা রুবি, রওশনারা রুবি, শাকিল ইসলাম জুই, সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শরিফা সিদ্দিকা, শ্রম বিষয়ক সম্পাদক রাবেয়া পারভীন, কোষাধক্ষ হেলেনা পারভীন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য রেবেকা পারভীন রিক্তা, জেবুন্নেসা, মনোয়ারা খাতুন, ফাহিমা আক্তার, রোকেয়া খাতুন, মাহমুদা বেগম, রাবেয়া পারভিন, নাসিমা পারভীন, মোসলেমা খাতুন, ঝরনা বেগম, সুফিয়া বেগম, মমতাজ বেগম, তাসলিমা খাতুন, মনোয়ারা আমিন, শিমুন সামস্, মোমেনা খাতুন, জেবুন্নাহার, সেলিনা বেগম, নিলুফার ইয়াসমিন, নুরজাহান আক্তার, জাহানারা খাতুন ও সুলতানা বেগম শোভা প্রমুখ। জেলা মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভার আলোচ্য সূচির মধ্যে ছিল – চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ও দলকে সুসংগঠিত করা প্রসঙ্গে, সাংগঠনিক বিষয়সহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনা সভা শেষে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ১০নম্বর আগরদাড়ী ইউনিয়ন থেকে মনোয়ারা খাতুন সংরক্ষিত ১,২ও৩ নম্বর ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা মেম্বার নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ। এসময় সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো