রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় দিন-দুপুরে বাইপাস সড়কে সাড়ে ৪ লক্ষ টাকা ছিনতাই!

দিন-দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়ক থেকে লস্কর ফিলিং স্টেশনের সাড়ে ৪ লক্ষ টাকা ছিনতাই করেছে অজ্ঞাত ছিনতাইকারীরা। রবিবার (১০ অক্টোবর) বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের বালিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। লস্কর ফিলিং স্টেশন সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের বেতলা-বাশঘাটা এলাকার যশোর-সাতক্ষীরা সড়ক সংলগ্ন লস্কর ফিলিং স্টেশন-২ থেকে ৪লক্ষ ৪৫ হাজার ৫শত ২০টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হন পাম্পের নজেলম্যান উত্তম সরকার। সাতক্ষীরা বাইপাস (বিনেরপোতা টু সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মণিরামপুরে ধানক্ষেত থেকে আনুমানিক ২৫-২৬ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয়রা জানান- রোববার (১০ অক্টোবর-২০২১) মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা বাজারের সিটিকে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পূর্বপাশের খেত থেকে ঢেঁড়শ তুলতে যান গোলাম হোসেন নামে এক চাষী। তিনি পাশের ধান খেতে একটা অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি স্থানীয় লোকজনকে খবর দেন। স্থানীয়রা তাৎক্ষনিক থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মণিরামপুর থানার ওসি নূর-ই আলম সিদ্দিকীসহ সঙ্গীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল ম‍্যাচে শার্শার মহিষাকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম‍্যাচে ৩-১ গোলে শার্শার মহিষা ফুটবল একাদশকে হারিয়েছে স্বাগতিকরা। রবিবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেড়াগাছি সোনা মাটি যুবসংঘের আয়োজনে স্বাগতিক বনাম মহিষার মধ্যে খেলা শুরুর ৯ মিনিটে কেড়াগাছির ৯নং জার্সিধারী খেলোয়াড় শাহারুল একটি গোল করে দলকে এগিয়ে নেন। ১৫ মিনিটে কেড়াগাছির ১০নং জার্সিধারী খেলোয়াড় ইউছুফ গোল করে ব‍্যবধান বাড়িয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১৩ মিনিটে কেড়াগাছির ৮নং জার্সিধারী খেলোয়াড় সাকিব আরও একটি গোল করেন। ১৭বিস্তারিত পড়ুন

রাজগঞ্জে ছাদ থেকে পড়ে গৃহবধুর মৃত্যু

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় তুলোরানী (৫৫) নামের এক গৃহবধু ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেছে। নিহত গৃহবধু রাজগঞ্জ এলাকার হরিহরনগর ইউনিয়নের ঘোষপাড়া মদনপুর গ্রামের বাসিন্দা ও নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য শিবুপদ ঘোষের স্ত্রী। নিহতের পরিবার সূত্রে জানাযায়- গত শনিবার (০৯ অক্টোবর-২০২১) সকালে গৃহবধু তুলোরানী বাড়ির ছাদের উপর বিচোলী শুকানোর জন্য নাড়ছিলো। এসময় অসাবধানতায় পা পিছলে ছাদ থেকে পড়ে যেয়ে তার দুই হাত ভেঙ্গে যাই ও বুকে আঘাত পেয়ে গুরুতর অহত হয়। এরপরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের ১৩ ইউনিয়নে নৌকার টিকিট পেলেন যারা

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শুরু হচ্ছে ১১ নভেম্বর। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন-প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভায় সাতক্ষীরা সদর উপজেলার ১৪টির মধ্যে ১৩টি ইউনিয়নে নৌকার প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। প্রার্থীরা হলেন-বাঁশদহ ইউনিয়নে মফিজুর রহমান, কুশখালী ইউনিয়নে তাজুল ইসলাম, বৈকারী ইউনিয়নে আসাদুজ্জামান অসলে, ঘোনা ইউনিয়নে ফজলুর রহমান, শিবপুর ইউনিযনে শওকত আলী, ভোমরা ইউনিয়নে শহিদুলবিস্তারিত পড়ুন

ইয়ুথ ক্লাইমেট হেকাথনে সাতক্ষীরার শাহিন ফার্স্ট রানার আপ

ইয়ুথ ক্লাইমেট হেকাথন প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপশিপ অর্জন করেছে সাতক্ষীরার তরুণ জলবায়ু যোদ্ধা এস এম শাহিন আলম। রবিবার (১০ অক্টোবর) কক্সবাজারের ইপসা পানের ছড়া শাখায় ব্রিটিশ কাউন্সিলের প্রকাশ প্রোগ্রামের সহযোগিতায় ইপসা-ফেয়ারার লেবার মাইগ্রেন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তানভীর শাকিল জয় এমপি প্রধান অতিথি হিসেবে এস এম শাহিন আলমের হাতে ফার্স্ট রানার আপশিপের সম্মাননা স্মারক ও স্বীকৃতিপত্র তুলেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের ১০৮ মন্দিরে জিআর চাউল বিতরণ করলেন এমপি রবি

শারদীয় দুর্গাপূজা ২০২১ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন হতে সদর উপজেলার জন্য বরাদ্দকৃত জিআর চাউল পূজামন্ডপ সমূহে বিতরণ করা হয়েছে। রবিবার (১০ অক্টোবর) সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায়বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত

সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের প্রমান পেয়েছেন উপজেলা নিবার্হী অফিসার। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২০১৬-২০২০ সাল পর্যন্ত ৯ লক্ষ ২৭ হাজার ৮’শ টাকা সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের প্রামান মিলেছে বলে জানা যায় ইউএনওর তদন্ত প্রতিবেদনের মাধ্যমে। কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম চেয়ারম্যানের দূর্নীতির বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে জেলা প্রশাসকের নির্দেশে গত সোমবার (০৪-অক্টোবর)বিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন সাংবাদিক মোস্তফা কামাল মাহদী

প্রখ্যাত সাংবাদিক, সংগঠক ও রাজনীতিক মোস্তফা কামাল মাহদী আজীবন সম্মাননা পেলেন ওমর সানী ফ্যান ক্লাব নামে একটি সামাজিক সংগঠন থেকে। গত ৮ অক্টোবর রাজধানীর গুলশান -১ এর আর এম সেন্টারের মোন্টানা লাউঞ্জে তার হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিঃ এর সভাপতি চিত্রনায়ক ওমর সানী। ওমর সানী ফ্যান ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ মনজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিঃ এর সভাপতি চিত্রনায়কবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে চুপড়িয়ার সাথে স্বাগতিকদের ড্র

কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে ১-১গোলে ড্র করেছে স্বাগতিকদের সাথে চুপড়িয়ি ফুটবল একাদশ। রবিবার বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে সাতক্ষীরা সদরের চুপড়িয়া ফুটবল একাদশ বনাম স্বাগতিকদের মধ্যে খেলা শুরুর ১৩ মিনিটে কেড়াগাছি ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাজ একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়। দ্বিতীয় অধ্যায়ের খেলার শুরুতেই উভয় দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে খেলার ২১ মিনিটে চুপরিয়া ফুটবল একাদশ এর ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় কামরুল একটি গোলবিস্তারিত পড়ুন