Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় দেশের প্রথম ভাসমান মসজিদে জুমার নামাজ আদায়

পুরনো মসজিদটি খোলপেটুয়া নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় নামাজ আদায়ের মতো সুবিধা এখন আর নেই। আর এই মসজিদটির স্থলে খোলপেটুয়ায় ভাসছে কাঠের নৌকায় তৈরি আরেকটি মসজিদ। এখানেই গ্রামের মুসল্লিরা নামাজ আদায় করছেন। শুক্রবার (৮ অক্টোবর) তারা সেখানে পড়লেন জুমার নামাজ। সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন। ভয়াল সিডর, আইলা, আম্পান এবং সর্বশেষ ইয়াসের দাপটে কপোতাক্ষ ও খোলপেটুয়ার বেড়িবাঁধ বারবার ভেঙেছে। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, জলাবদ্ধ হয়ে পড়েছেন প্রতাপনগর ইউনিয়নের ২২ গ্রামেরবিস্তারিত পড়ুন
কলারোয়ার চাঞ্চল্যকর আলফাজ হত্যা মামলার তিন আসামী কারাগারে

কলারোয়ার চাঞ্চল্যকর আলফাজ হত্যা মামলার তিন আসামীকে কারাগারে পাঠিয়ে আদালত। নিহত আলফাজ দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের সাহাদ আলীর পুত্র। বৃহস্পতিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মো: রাকিবুল ইসলাম তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আসামীরা হলেন, কলারোয়ার দক্ষিণসোনাবাড়িয়া গ্রামের গোলাপ রহমানের পুত্র ছলেমান, ইসমাল রহমান এবং চাঁদ আলী মোল্ল্যার পুত্র আব্দুর রহমান। জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিষয়ে দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের গোলাপ রহমানের পুত্র ছলেমান গংয়ের সাথে আলফাজের পরিবারের বিরোধ চলে আসছিল।বিস্তারিত পড়ুন
তালায় সাজা পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার দুই আসামী আটক

তালায় সাজা পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার দুই আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃতঃ শওকত মোড়লের ছেলে সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ আব্দুর রহিম (৫০) ও খানপুর গ্রামে নিয়মিত মামলার আসামি মোঃ হাবিবুর রহমান। থানা পুলিশ সূত্রে জানা গেছে, তালা থানার ওসির নেতৃত্বে এস আই ফারুক ও এ এস আই আশরাফুল সংগীয় ফোর্স সহ শুক্রবার তেঁতুলিয়া ও খানপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরবিস্তারিত পড়ুন
তালা উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ইসলামের মৃত্যুতে স্মরণ সভা

তালা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দ তরিকুল ইসলামের মৃত্যুতে দোয়া মাহফিল ও স্মরণ সভার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সাংস্থার আয়োজনে শুক্রবার বিকাল ৫ টায় তালা পুরাতন ফুটবল মাঠে উক্ত স্মরণ সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম,সাবেক তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান এস,এম নজরুল ইসলাম, সাংবাদিক আঃ জব্বার, ক্রীড়াবিদ হাবিবুর রহমান, শেখ নজরুল ইসলাম, তরিকুল ইসলামের পরিবারের সদস্যবিস্তারিত পড়ুন
তালায় সাবেক ছাত্রনেতা সাইফুল আলমের ২৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

তালা উপজেলার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদ সাইফুল আলমের ২৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাহ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ রহিমাবাদ বিশ্বাস পাড়া জামে মসজিদে সাবেক ছাত্র নেতাদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলার সাবেক ছাত্রদলের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল কালাম, নিহত সাইফুল ইসলাম আলমের ভাই শরিফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উক্ত দোয়া ও মাহফিলে অংশগ্রহণ করে। উল্লেখ্য ১৯৯৪ সালে ৮বিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়ীয়ায় সংরক্ষিত আসনে পুননির্বাচনে বিপুল ভোটে বিজয়ী রহিমা

কলারোয়ার সোনাবাড়ীয়া ইউপির ৪, ৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডের পুননির্বাচনে জিরাফ প্রতীকের প্রার্থী মোছাঃ রহিমা খাতুন বেসরকারি ফলাফলে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শন্তিপূর্ণভাবে চলে ভোটগ্রহণ। সোনাবাড়ীয়া ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ আবদুল হামিদ জানান, “সোনাবাড়ীয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডের পুনঃভোটগ্রহণে প্রতিদ্বন্দ্বীতা করেন দুই প্রার্থী। নির্বাচনে জিরাফ প্রতীকের প্রার্থী রহিমা খাতুন সর্বমোট ২৬৭৬ ভোট পেয়েছেন এবং তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীতা মাইক প্রতীকেরবিস্তারিত পড়ুন
বেনাপোল দিয়ে দেশে ফিরেছে ভারতে পাচার হওয়া ২০ কিশোর-কিশোরী

ভালো কাজের প্রলোভনে পড়ে বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার হওয়ার পর ৩ বছর জেল খেটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১১ জন কিশোরী ৮ জন কিশোর ও একটি শিশু। বৃহষ্পতিবার বেলা সাড়ে ৫ টার সময় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফিরে আসা কিশোর-কিশোরীরা হলেন, নড়াইল জেলার ইকবাল ফকিরের ছেলে হাসিব ফাকির (১৭), মাসুদ মোল্যার ছেলে সবুজ মোল্যা (১০), সুমন মোল্যা (১৪), নারানগঞ্জবিস্তারিত পড়ুন
শার্শায় গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

শার্শা সীমান্ত থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে শার্শা থানা পুলিশ। আটক আসামী হলেন- খুলনা খালিশপুর গ্রামের শাহ আলমের ছেলে শাকিল হোসেন(৩০) বেনাপোল পোটথানাধীন কাগজপুকুর গ্রামের মফিজুর রহমানের ছেলে তুহিন আলম বাপ্পি (২৪) পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জেলেপাড়া বটতলার দক্ষিণ পাশে জাহিদুল ইসলামের জমির মধ্যে হতে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সাংবাদিক মাহফুজ প্রতারণা ব্যাভিচারীর মামলায় গ্রেপ্তার

প্রতারণার অভিযোগে ‘সাংবাদিক’ মাহফুজ (৩৫) কে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে সাতক্ষীরা শহরের মেসেরডাঙ্গি (শহর আালীর কবিরাজ মোড়) একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আল মাহফুজ শহরের মুনজিত গ্রামের মৃত শওকত আলীর ছেলে। সাতক্ষীরা সদর থানার এসআই দেব কুমার দাশ জানান, মাহফুজের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় সদরের মাহমুদপুর ভাড়ুখালি গ্রামের কুয়েত প্রবাসির স্ত্রী’র। পরিচয়ের সুত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মাহফুজ ঐ গৃহবধুকেবিস্তারিত পড়ুন
কেশবপুরে মানব পাচার প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে বৃহস্পতিবার দুপুরে মানব পাচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা ও মিডিয়ার ভ‚মিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রাইটস যশোর ও ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগীতায় কেশবপুর থানায় ওই সংলাপ অনুষ্ঠিত হয়। কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে সংলাপের উদ্বোধন করেন কেশবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলাম, রাইটস যশোরের সমন্বয়কারীবিস্তারিত পড়ুন

