বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে বাড়ির মালিককে অচেতন করে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি

আশাশুনি সদর ইউনিয়নের সোদকোনা গ্রামে চেতনানাশক ওষুধ খাইয়ে অথবা স্প্রে করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধচক্র।

রবিবার দিবাগত রাতে আশাশুনি সদর ইউনিয়েনের সোদকোনা গ্রামের ব্যবসায়ী শংকর মন্ডল ও তার স্ত্রী কালিদাস মন্ডলকে চেতনা নাশক ঔষধ স্প্রে ব্যবহার করে অচেতন করে টাকা, স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে এ সংঘবদ্ধচক্র।

জানাগেছে, প্রতিদিনের ন্যায় শংকর মন্ডল বাজার থেকে এসে তার স্ত্রী সহ বাড়িতে রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। এ সময় গভীর রাতে এই চক্রটি রান্না ঘরের জানালা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে চেতনানাশক ওষুধ দিয়ে তাদেরকে অজ্ঞান করে। এরপর বাড়ির মালিক শংকর মন্ডল ও তার স্ত্রী অচেতন হয়ে পড়লে ওই চক্রটি ঘরের ভিতরে প্রবেশ করে আলমারী ও বাক্সে থাকা জিনিষপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও তার ব্যবহৃত হোন্ডা মোটর সাইকেল নিয়ে চলে যায়। ঘটনার দিন সকালে প্রতিদিনের ন্যায় দুধওয়ালা তার বাড়িতে দুধ দিতে এসে দেখে বাড়ির মালিক শংকর মন্ডল অচেতন হয়ে পড়ে আছে। তখন তিনি পার্শ্ববর্তী লোকজনকে ডাকলে তারা এসে অচেতন অবস্থায় স্বামী-স্ত্রীকে প্রথমে আশাশুনি হাসপাতালে নিয়ে যান সেখানে কোন অবস্থার উন্নতি না হওয়ায় তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির বলেন ঘটনাটি শোনার পরে পুলিশ পাঠিয়ে অচেতন ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করেছি। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা একটি সংঘবদ্ধচক্র। এই সংঘবদ্ধচক্র কে খুঁজে বের করার জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার