বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বিশালাকার বাঘের রহস্যজনক মৃত্যু

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে একটি প্রাপ্তবয়স্ক বাঘের (রয়েল বেঙ্গল টাইগার) রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের চুনকুড়ি রাজাখালী খালের পাশ থেকে বিশালাকারের ওই বাঘের মৃতদেহ উদ্ধার করেছেন বনকর্মীরা। এর আগে সুন্দরবন থেকে ফিরে আসা জেলেদের মাধ্যমে খবর পেয়ে সাতক্ষীরা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাঘের অর্ধগলিত মৃতদেহ পায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবনে মাছ শিকারে যাওয়া কয়েক জেলে রোববার সকালে লোকালয়ে ফিরে সাগর সংলগ্ন মামুন্দো নদীর পার্শ্ববর্তী রাজাখালী খালের পাশে মৃত বাঘ দেখার তথ্য জানায়। একপর্যায়ে প্রত্যক্ষদর্শী জেলে শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের সাইফুল ও মোমতেজকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বনবিভাগ ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়। এ সময় অর্ধগলিত বাঘের শরীরে চামড়ার অস্তিত্ব থাকলেও দাঁত ও নখগুলো বিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়।

সুত্রগুলো আরও জানিয়েছে মুলত কদমতলা ষ্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে গেলেও প্রত্যক্ষদর্শী দুই জেলে সাইফুল ও মোমতেজের দীর্ঘ পানিপথ পার হয়ে মাছ শিকারে এতদুরে যাওয়ার কথা না। হরিণ শিকারী চক্রের পাতা ফাঁদে পড়ে বাঘটির মৃত্যু হয়ে থাকতে পারে বলেও বেলাল হোসেনসহ স্থানীয়রা নিজেদের শংকার কথা জানান।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম ও মোমতেজ জানায়, মাছ শিকারের সময় তারা দুর্গন্ধ পেয়ে জঙ্গলের গহীনে প্রবেশ করে মৃতদেহটি শুকরের বলে ধারণা করে। পরবর্তীতে আরও ভালভাবে দেখার পর তারা মৃত জন্তুটি বাঘ বলে নিশ্চিত হয়। এসময় বাঘের শরীরে পশম না থাকলেও চামড়া অক্ষত ছিল-দাবি করে দাঁত ও নখগুলো দেখা যায়নি বলেও তারা নিশ্চিত করেন।

প্রসঙ্গত, স্থানীয় একাধিক চক্র বাঘের নখ, দাঁতসহ মূল্যবান অঙ্গ-প্রতঙ্গ হাতিয়ে নিয়ে গোপনে বিক্রি করে বলে অভিযোগ রয়েছে।

তবে বনবিভাগ জানিয়েছে, বয়সজনিত কারনে বাঘটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। মেয়ে প্রজাতির বিশালাকারের এ বাঘের ময়নাতদন্ত শেষে তাকে মাটিতে পুঁতে ফেলা হবে। অন্তত ১৫/২০ দিন আগে বাঘটির মুত্যৃ হয়েছে।

এ বিষয়ে সুন্দরবনের সহকারী বনসংরক্ষক এম এ হাসান জানান, বাঘটির ময়নাতদন্তের কাজ শুরু হয়েছে। রিপোর্ট হাতে এলে বাঘের মৃত্যুসহ সবগুলো বিষয়ে তথ্য নিশ্চিত করা যাবে।

একই রকম সংবাদ সমূহ

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব

সাতক্ষীরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং বিভিন্ন শিক্ষা উপকরণবিস্তারিত পড়ুন

টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়

সাতক্ষীরা জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ অপু হালদার-এর সাথে মতবিনিময় ওবিস্তারিত পড়ুন

  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ