মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন : সভাপতি মোক্তার, সম্পাদক মনি

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের দুই বছর মেয়াদী ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০৬ নভেম্বর) সকাল ১১টায় শহরের সার্কিট হাউস মোড়ে সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে মাসিক সভায় ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি গাজী মোক্তার হোসেনকে সভাপতি ও জাতীয় দৈনিক মুক্তখবরের জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

কলারোয়ায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ’র আয়োজনে শনিবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষ্যে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শূভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীর-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্যবিস্তারিত পড়ুন

মঠবাড়িয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) উপজেলা পরিষদের টিটিসি হলে দিবসটি পালন করা হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন। দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা সমবায় কর্মকর্তা এমাদুল হক, বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে আয-যুমার ফাউন্ডেশনের উদ্বোধন

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাংগা বাজারস্থ আফসার মার্কেটের দ্বিতীয় তলায় শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় আলহাজ্ব আব্দুস সালামের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মার্কিন নাগরিক ইমরান হোসেন বাপ্পী উপস্তিতিতে সম্পূর্ণ অরাজনৈতিক ও ধর্মীয় দলাদলি মুক্ত সামাজিক প্রতিষ্ঠান আয যুমার ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ইমরান হোসেন বাপ্পী বলেন, মার্কিন নাগরিক হওয়ার শর্তেও মুলত আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমার জন্মভূমির দুস্থ, অসহায়, সমাজে পিছিয়ে থাকা বা সর্বস্তরের মানুষেরবিস্তারিত পড়ুন

তালায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে ভোরের আলো চ্যাম্পিয়ন

দক নয় খেলা চাই এই শ্লোগানে তালা উপজেলার মাগুরাডাংগা মাগুরাডাংগা যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা জয় মা কালী ফুটবল মাঠে শুক্রবার বিকাল ৪ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি, মাসিম ভালো কাজ গ্রুপের এডমিন হাসানুর রহমান হাসান। খেলায় বাবু সঞ্জয় সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গনেশ দেবনাথ,বিস্তারিত পড়ুন

জলবায়ু সম্মেলন : আশ্বাস নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় উপকূলের জলবায়ু কর্মীরা

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জলবায়ু ধর্মঘট পালন করেছে সাতক্ষীরার শ্যামনগরের তরুণরা। শুক্রবার (৫ নভেম্বর) সকালে শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের খোলপেটুয়া নদীর পাড়ে তরুণরা তাদের দাবি সংবলিত প্লাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন। পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, প্রতীকী যুব সংসদ ও কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাবের আয়োজনে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস সাতক্ষীরা ইউনিটের সহ-সমন্বয়ক জান্নাতুল নাঈম ও রাইসুল ইসলামের নেতৃত্বে এই ধর্মঘট পালিত হয়। এতেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে ১ম রাউন্ডের তৃতীয় খেলায় ধানঘোরা জয়ী

কলারোয়া উপজেলা কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে ৫-৪ গোলে ভাদড়াকে হারিয়ে ধানঘোরা যুব কল‍্যান সোসাইটি জয়লাভ করেছে। শুক্রবার বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠেে কেড়াগাছি সোনামাটি যুব সংঘেের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় ধানঘোরা যুব কল্যাণ সোসাইটি ও বিবিএস স্পোর্টিং ক্লাব ভাদড়ার মধ‍্যেকার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায়,উভয় দল গোল শূন্য নিয়েে খেলা শেষ করে সরাসরি টাইব্রেকারে ৬ টি করে বল মেরে ৫-৪ গোলে জয়লাভ করে কলারোয়ার কাজীরহাটের ধানঘোরা যুববিস্তারিত পড়ুন

পরিবহন ধর্মঘটে বেনাপোলে আটকা পড়েছে শতশত পাসপোর্ট যাত্রী

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘটের ফলে বেনাপোলে আটকা পড়েছেন শত শত পাসপোর্ট যাত্রী। ধর্মঘটের কারণে বেনাপোল থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে না যাওয়ায় ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীরা বেনাপোলে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন তারা। অনেকে রিকশা ভ্যানে করে চলে যাচ্ছেন আত্মীয়-স্বজনদের বাড়ি। আবার অনেকে পরিবহন অফিস ও আবাসিক হোটেলে আশ্রয় নিয়েছেন। ভারত ফেরত যাত্রীরা বলেন, ‘গণপরিবহন না থাকায় চরম সমস্যায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় এ বছর পানি ফলের ফলন দেরিতে হলেও চাষির মুখে হাসি

কলারোয়া উপজেলার বেশ কিছু এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পানিফল। চলতি মৌসুমে উপজেলার ৩৭ হেক্টর জমিতে পানি ফলের চাষ হয়েছে। আর এর বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটেছে চাষীদের মুখে। স্থানীয়দের কাছে এই ফল ‘পানি সিংড়া’ নামে পরিচিত। পানি ফল বেশ পুষ্টিকর ও সুস্বাদু। কলারোয়া পৌর সদরের গোপিনাথপুর গ্রামের পানিফল চাষী আব্দুল আজিজ গাজী জানান, ২০০৮ সালে আজিবার নামে এক কৃষক পার্শ্ববর্তী উপজেলা কালিগঞ্জ থেকে বীজ এনে এই ফলের চাষ শুরু করেন। সেইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারণা

কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২১’ উপলক্ষ্যে জনসচেতনতামূলক প্রচার-প্রচারনা কার্যক্রম পরিচালিত হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় পৌর সদরের সরকারি করেজ বাসস্টান্ডে সিভিল ডিফেন্স সপ্তাহের অংশ হিসাবে ওই প্রচারনা কার্যক্রম পরিচালিত হয়। ‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি’ এই প্রতিপাদ্যকে সামনে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র আয়োজনে অনুষ্ঠিত প্রচার সভায় জনসচেনতামূলক বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুল ওহাব বিশ্বাস, ফায়ার সার্ভিস স্টেশনের লিডার ওবায়দুল্যা,বিস্তারিত পড়ুন