Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বেনাপোলের মহিষাডাঙ্গায় ফেন্সিডিলসহ এক ব্যক্তি আটক

যশোরের বেনাপোল মহিষাডাঙ্গা গ্রাম থেকে ১২ বোতল ফেন্সিডিল সহ আসাদুর রহমান(৩৫) নামে এক জনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক, আসাদুর রহমান মহিষাডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়। সে এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে মহিষাডাঙ্গা গ্রামের আসাদুর রহমান ভারত থেকে ফেন্সিডিল এনে তার বাড়ির পাশে পুকুর পাড়ে মজুত করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই তৌফিকুজ্জামান, এএসআই আতিয়ার রহমানবিস্তারিত পড়ুন
ইভ্যালির সিইও ও তার স্ত্রী তিন দিনের রিমান্ডে

প্রতারণা ও অর্থ-আত্মসাতের জন্য গ্রাহকের দায়েরকৃত মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মো. রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার সেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ আদেশ দেন। এদিন দু’জনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওহিদুল ইসলাম। রিমান্ড আবেদনের পক্ষে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু শুনানি করেন। আসামিপক্ষে ব্যারিস্টারবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছি নির্বাচনী সংলাপ অনুষ্ঠিত

কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নে নির্বাচনী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গা বাজারস্থ হক সাহেবের চাতালে স্থানীয় যুবকদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবি সংগঠন “আশার আলোর” সংলালটির আয়োজন করে। ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনে অংশগ্রহণকারী জনপ্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সংলাপে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- অধ্যাপক আবদুল্লাহ বিন হাতেম, প্রভাষক ফিরোজ আহমেদ, প্রভাষক মাওলানা ওহীদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী কবিরুল ইসলাম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, অর্থ সম্পাদক হোসেন আলী, কেড়াগাছি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মেম্বারবিস্তারিত পড়ুন
৩০০ বছরের ইতিহাস ও ঐতিহ্যের সাতক্ষীরার গুড়পুকুরের মেলা

৩০০বছরের ইতিহাস ও ঐতিহ্যের সাতক্ষীরার ‘গুড়পুকুরের মেলা’। প্রতিবছর ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ ৩১ শে ভাদ্র ‘শ্রীশ্রীমনসা দেবী’র পূজা উপলক্ষে অনুষ্ঠিত হয়ে আসছে ‘গুড়পুকুরের মেলা’। এই ‘গুড়পুকুরের মেলা’ গ্রামবাংলার লোকজ সংষ্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যই এখনও পর্যন্ত সাতক্ষীরার সংস্কৃতির মূলধারাটি বহন করে চলেছে। লৌকিক আচার আচরণ, বিশ্বাস আর পৌরাণিকতায় সমৃদ্ধ সাতক্ষীরা জেলা। নানা কিংবদন্তির প্রবাহধারায় সজীব এখানকার ইতিহাস ও ঐতিহ্য। বঙ্গোপসাগরের আঁচল ছোঁয়া ‘সুন্দরী সুন্দরবন’, আর সুন্দরবনকে বুকে নিয়ে সমৃদ্ধ এখানকার প্রকৃতি,বিস্তারিত পড়ুন
রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর’র সাতক্ষীরার বানভাসী এলাকা পরিদর্শন

টানা দুই দিন উপকুলীয় জেলা সাতক্ষীরার বানভাসী এলাকাসহ বিভিন্ন এলাকার মানুষের দূঃখ দূর্দশা দেখে সেখানকার মানুষের জন্য কিছু করার প্রত্যয় নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর, ঢাকা রোটারী ইন্টারন্যাশনাল ডিসট্রিক-৩২৮১ এর প্রেসিডেন্ট নাজনীন আরা নাজু। তিনি বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বলেন, আমি রোটারী ক্লাব জাহাঙ্গীরনগর এর পক্ষ থেকে সাতক্ষীরায় এসেছি। এই প্রতিষ্ঠানটি সব সময় অসহায় মানুষের জন্য আত্মমানবতার সেবায় কাজ করেবিস্তারিত পড়ুন
একজন বেনজির হেলাল এবং চেয়ারম্যান প্রার্থী

বেনজির হোসেন হেলাল। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন, মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সফল সহ-সভাপতি এবং রাজনীতির আঁতুর ঘর খ্যাত মধুর ক্যান্টিন থেকে গড়ে ওঠা, ক্যাম্পাসের সবুজ চত্ত্বর থেকে বেড়ে ওঠা একজন পরিচ্ছন্ন ও নিষ্কলুষ রাজনীতিক ব্যক্তিত্ব,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার একজন স্বাপ্নিক, ঢাবির সোনালী রাজপথ থেকে গড়ে ওঠা নেতৃত্ব। বর্তমানে অধিষ্ঠিত আছেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিকবিস্তারিত পড়ুন
উপকূলে সংকট বাড়ছে, প্রয়োজন সুপেয় পানিসহ টেকসই বেড়িবাঁধ

১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাগেরহাট প্রেস ক্লাবে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে তারা এ দাবী জানান। উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম এর সভাপতি এ্যাড. শরিফা খানম, আরও উপস্তিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সহ-সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক মূখার্জী রবীন্দ্র নাথ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এ বাকী তালুকদার, ফোরামের সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ,বিস্তারিত পড়ুন
কলারোয়ার দেয়াড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচার মাইক ভাংচুর

সাতক্ষীরার কলারোয়ায় এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রচার মাইক ভাংচুর করা হয়েছে। এসময় তারা প্রচার ব্যানার ও মাইক ভেঙ্গে ধান ক্ষেতে ফেলে দিয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে- বুধবার (১৫সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাটুলিয়ার মাঠ এলাকায়। বুধবার (১৫সেপ্টেম্বর) বিকালে দেয়াড়া ইউনিয়ন পরিষদের মোটরসাইকেল মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী ইব্রাহিম হোসেন জানান-১৫সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাটুলিয়া মাঠ এলাকা দিয়ে যাওয়ার সময়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় পিস ক্লাব সদস্যদেরে নিয়ে সংলাপ

সাতক্ষীরার কলারোয়ায় পিস ক্লাব সদস্যদের নিয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে ও পিস কনসোর্টিয়ামের সহযোগিতায় ওই সংলাপ অনুষ্ঠিত হয়। পিস কনসোর্টিয়ামের প্রকল্প ম্যানেজার সানাউল বাশারের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। এসময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোমেনাবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতিকে গুলি করে হত্যার হুমকি

সাতক্ষীরার কলারোয়ায় নির্বাচন সংক্রান্তে উপজেলা জাতীয় পার্টির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মশিয়ার রহমানকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে। এঘটনায় কলারোয়া থানায় একটি জিডি হয়েছে। ঘটনাটি ঘটেছে- বুধবার সকাল ৭টার দিকে উপজেলার চান্দুড়িয়া বাজারের জনৈক আমানুল্যাহ চায়ের দোকানে। জানা গেছে, গত ১৩সেপ্টেম্বর চন্দনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর নৌকা প্রতিক চান্দুড়িয়ার রাস্তার পাশে ঝুলানো হয়। এনিয়ে ওই এলাকার স্বতন্ত্র মোটরসাইকেলের চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ মিঠুর ভাই মাস্টার আব্দুর রকিব ক্ষিপ্ত হয়ে নৌকার কর্মীবিস্তারিত পড়ুন

