Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কেশবপুরের মজিদপুরে মনোনয়ন প্রত্যাশী আব্দুল হালিমের গণসংযোগ

যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম ইউনিয়নে বিভিন্ন স্থানে গণসংযোগ করে চলেছেন। শনিবার বিকেলে ইউনিয়নের প্রতাপপুর চৌরাস্তার মোড়, দেউলী দাস পাড়ায়, শিকারপুর বাজার, পাত্রপাড়া বৌ বাজার শ্রীরামপুর বাজারসহ পাড়া মহল্লায় গণসংযোগ করে চলেছেন। এসময় সঙ্গে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের সভাপতি দীলিপ রায়, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন , আওয়ামীলীগ নেতা তছিরবিস্তারিত পড়ুন
বাগআঁচড়ায় ফেনসিডিলসহ একব্যক্তি আটক

যশোরের শার্শার বাগআঁচড়া বসতপুর এলাকা থেকে ১০ বোতল ফেনসিডিল সহ মনিরুজ্জামান মনির (৩৭) নামে এক মাদক ব্যাবসায়ীকে পুলিশ আটক করেছে। আটক মনির শার্শার রুদ্রপুর গ্রামের মৃত আইউব আলী গাজীর ছেলে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে সাতমাইল গোগা সড়কের বসতপুর কালোপোতা নামক স্থানে পাকা রাস্তার ওপর থেকে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে ১০ বোতল ফেনসিডিল সহ আটক করে। এ সময় তার ব্যাবহৃত বাই সাইকেল টিও জব্দ করে পুলিশ । পুলিশ জানায়,বিস্তারিত পড়ুন
বাংলাদেশ প্রিমিয়ার হকি লীগ মাতাবেন যবিপ্রবির চার শিক্ষার্থী

বাংলাদেশ প্রিমিয়ার হকি লীগে শীর্ষ তিন ক্লাবের হয়ে লীগ মাতাবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) চার শিক্ষার্থী। তারা হলেন, যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুজ্জামান লিমন ও সারোয়ার মুর্শেদ শাওন এবং পারভেজ হোসেন ও আল নাহিয়ান শুভ একই বিভাগের স্নাতক প্রথম বর্ষে অধ্যয়ণরত। ২১ সেপটেম্বর মঙ্গলবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এ লীগের দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মেরিনার ইয়াংস ক্লাবের হয়ে ডিফেন্স পজিশনে খেলবেন আশিকুজ্জামানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রধান শিক্ষক মোমিনুর রহমান মন্টু’র দাফন সম্পন্ন

কলারোয়ার পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান মন্টুর (৫৯) দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার(২৪ সেপ্টেম্বর) আছর বাদ জগনান্দকাটি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জানাযা নামাজ শেষে ঝিকরগাছা উপজেলার বাঁগআচড়াস্থ জগনানন্দকাটি গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়। জানাযা নামাজ পরিচালনা করেন হাফেজ মো. হুমায়ুন কবির। জানাযাপূর্ব আলোচনা করেন- মরহুমের কর্মস্থল কলারোয়ার কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান নেছারউদ্দীন, কলারোয়ার সহকারী মাধ্যমিক শিক্ষাবিস্তারিত পড়ুন
দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

দেবহাটার পারুলিয়াস্থ ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে দুস্থ ও অসহায় হতদরিদ্র মানুষদের স্বাস্থ্যবিধি মেনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টম্বর, ২১) সকাল ৯ ঘটিকায় পারুলিয়া উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিকাল ৪ টা পর্যন্ত এই সেবা প্রদান করা হয়। ফেয়ার মিশনের কেন্দ্রীয় উপদেষ্ঠা মন্ডলী দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান ও দেবহাটা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির উদ্বোধনের মধ্য দিয়ে মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু হয়। এসময়বিস্তারিত পড়ুন
রাজগঞ্জে রাস্তা পার হওয়ার সময় মোটর ভ্যানের ধাক্কায় শিশু নিহত

রাজগঞ্জের হানুয়ারে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে থাকা মোটর ভ্যানের ধাক্কায় সাকিবুল হাসান (৪) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু সাকিবুল হাসান রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নের খাটুরা গ্রামের মোঃ আবু আব্দুল্লাহর ছেলে। সে তার মায়ের সাথে হানুয়ার বাগেরালী গ্রামে তার নানা মোঃ ইসরাফিল হোসেনের বাড়িতে বেড়াতে এসেছিলো। শুক্রবার (২৪ সেপ্টেম্বর-২০২১) সকাল ১০টার দিকে হানুয়ার বাগেরালী গ্রামের রাস্তার উপর এঘটনাটি ঘটেছে। এসময় মুমুর্ষ অবস্থায় শিশুটিকে রাজগঞ্জ বাজারের এক স্থানীয় চিকিৎসকের কাছেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ইজিবাইক ভাংচুক ও চালকদের মারপিটের প্রতিবাদ জেলা ভূমিহীন সমিতির

কোভিডের সময়কালে সাতক্ষীরা পৌর এলাকার প্রায় ৭’ শতাধিক ইজিবাইক চালক ঋণের বোঝা মাথায় নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। সেই ইজিবাইক চালকরা পরিবারের স্বজনদের মুখে দু’মুঠো খাদ্যের সংস্থান যোগাতে যখন বাইরে বের হচ্ছেন তখন আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য তাদেরকে বেধড়ক মারপিট ও গাড়ি (ইজিবাইক) ভাংচুর করছে। যা দেশীয় আইনের পরিপন্থী বলে মন্তব্য করেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার। তিনি শুক্রবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পৌর এলাকায় গণহারে ইজিবাইকবিস্তারিত পড়ুন
শার্শায় সরকারি জমি উদ্ধারে মামলা করলেন জেলা প্রশাসক

যশোরে সরকারি জমি উদ্ধারে মামলা করলেন জেলা প্রশাসক। শার্শা উপজেলায় থানার পিছনে সরকারি কাছারি বাড়ির ৩৫ শতক জমি ৪১ বছর অবৈধভাবে দখলে রেখেছে স্থানীয় ভূমিদস্যু ফজলুর রহমানের ছেলেরা, মো: কবির হোসেন, মো: জসিম উদ্দিন, মো: মনির হোসেন, মো: ইমাম হোসেন। এই সরকারি কাছারি-বাড়ির জমি জালিয়াতি করে নিজেদের নামে রেকর্ড করে রাস্তা ও ড্রেন দখলে নিয়ে বাড়ি নির্মাণ করেছে। ফজলুর রহমান চাষাবাদ করার জন্য ধানী শ্রেণি দেখিয়ে প্রথম দিকে একসনা বন্দোবস্ত নেনবিস্তারিত পড়ুন
আশাশুনির খাজরা ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের পকেট কমিটি বাতিলের দাবি

আশাশুনির ৮ নম্বর খাজরা ইউনিয়নের বিএনপি’র কর্মী অহিদুল ইসলাম ও সুরোধনী রানী কর্তৃক সম্পূর্ণ অবৈধ ভাবে খাজরা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের গঠিত পকেট কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আশাশুনির ৮ নম্বর খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলেন লিখিত বক্তব্য পাঠ করেন খাজরা ইউনিয়ন আআ‘লীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডল। লিখিত বক্তেব্যে তিনিবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় অভিমান করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

যশোরের ঝিকরগাছায় ইমরুল কায়েস পরাগ (২৩) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ থেকে দুইটার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। ইমরুল কায়েস পরাগ যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের বিশেহরি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, ইমরুল কায়েস পরাগ একজন মেধাবী ছাত্র ছিলেন। কিন্তু সম্প্রতি তিনি মাদকাসক্ত হয়েবিস্তারিত পড়ুন

