রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কেশবপুরে যুব সমাজের উদ্যোগে বজ্রপাত প্রতিরোধে তালের বীজ রোপন

কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে বজ্রপাত প্রতিরোধে মঙ্গলবার বিকালে তালের বীজ রোপন করা হয়েছে। ১নং ওয়ার্ড যুব সমাজের সভাপতি সিদ্দিকুর রহমান সাদেকে সভাপতিত্বে কেশবপুর টু ভবানীপুর সড়কে প্রধান অতিথি হিসাবে তালের বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের সহধর্মীনি ময়না বেগম। যুব সমাজের পক্ষ থেকে তালের বীজ রোপন কর্মসূচীতে অংশ নেন জাহিদ হোসেন, হৃদয় হোসেন, নাইম হোসেন, ইমরান হোসেন প্রমুখ।

কেশবপুরে সরকারী পরিষেবায় দলিত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তি বিষয়ক এডভোকেসী

কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের সভাকক্ষে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে কোভিড কালীন সরকারী পরিষেবায় দলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তি বিষয়ক এডভোকেসী সভা সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাসের সভাপতিত্বে এডভোকেসী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাচান সরদার, ইউপি সদস্য নার্গিসবিস্তারিত পড়ুন

কলারোয়ার ঝিকরায় দুই মসজিদের উন্নয়নকল্পে জেলা পরিষদের ২ লাখ টাকা প্রদান

কলারোয়ার ঝিকরা বায়তুল নূর জামে মসজিদ ও আল-আকসা জামে মসজিদ উন্নয়নকল্পে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের বরাদ্ধকৃত ২ লক্ষ টাকা প্রদান করেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকালে মসজিদে অনুষ্ঠিত অর্থ প্রদান অনুষ্ঠান ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি উপস্থিত মুসুল্লীদের ও পৌরবাসী সহ সকলের মঙ্গল কামনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিকরা বায়তুল নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি’র বার্ষিক অডিট কার্যক্রম সম্পন্ন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ-এর বার্ষিক আডিট কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সমিতির নিজস্ব কার্যালয়ে ২০২০-২১’ অর্থ বছরের অডিট কার্যক্রম পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা সমবায় অফিস’র দায়িত্বপ্রাপ্ত অডিট অফিসার অনিমেষ কুমার দাস। দীর্ঘ এক বছরের অডিট কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন। কার্যক্রমকালে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, কল্যাণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌর আ.লীগের ওয়ার্ড কাউন্সিল : চঞ্চল সভাপতি, মিল্টন সম্পাদক

সাতক্ষীরা পৌর আওয়ামীলীগ ৪নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকালে সুলতানপুর ক্লাব মাঠে পৌর আওয়ামীলীগ ৪নং ওয়ার্ড শাখার আয়োজনে পৌর আওয়ামীলীগ ৪নং ওয়ার্ড শাখার সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের সভাপতিত্বে ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ত্রি-বার্ষিক কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম,বিস্তারিত পড়ুন

শার্শায় এক রাতের বৃষ্টিতে কৃষকের ১৮শ ৬০ হেক্টর জমির ফসল পানিতে

এক রাতের টানা বৃষ্টিতে যশোরের শার্শা উপজেলার ১৮শ ৬০ হেক্টর সবজিসহ বিভিন্ন ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। সেই সাথে পানি বন্দি হয়ে পড়েছে নিম্ন অঞ্চলের শত শত পরিবার। অঝর ধারার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদের চোখেমুখে লেপ্টে আছে এখন বিষাদের ছাপ। এ অবস্থায় আকাশ মেঘলামুক্ত না হলে এবং বৃষ্টি অব্যাহত থাকলে নতুন নতুন এলাকা প্লাবিত সহ ফসলের ক্ষেতে বড় ধরনের বিপর্যয় ঘটবে বলে মনে করছেন কৃষক সহ সংশ্লিষ্টরা। কৃষি অফিসের তথ্যমতে রবিবারবিস্তারিত পড়ুন

তালায় বিভিন্ন রোগিদের আর্থিক সহায়তার চেক বিতরণ

সাতক্ষীরা তালায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগিদের মাঝে এককালিন আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৪ জন রোগিকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে চিকিৎসার জন্য চেক হস্তান্তর করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

তালায় আগুনে পুড়ে ৫ দোকান ভস্মীভূত! ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন

সাতক্ষীরার তালায় আগুন লেগে ৫টি মুদি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তালা সদরের ব্রীজ সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে, কিভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, হঠাৎ আগুনে জ্বলতে দেখে এলাকাবাসী দ্রæত থানার সংবাদ দিলে তালার এসআই প্রীতিশ রায় ঘনটাস্থলে পৌছে তার নিজ উদ্যোগে তালা-পাইকগাছা সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারেরবিস্তারিত পড়ুন

নর্দান ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার পিএইচডি’র প্রস্তাবপত্র প্রদান

আজ (২১ সেপ্টেম্বর-২০২১) বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজ ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার অধীনে পিএইচডি প্রস্তাবপত্র প্রদান ও প্রফেশনাল ট্রেনিং কোর্সের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান বিআইআইএস অডিটোরিয়াম বনানীতে অনুষ্ঠিত হয়। নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান এডুকেশন গ্রুপ-এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইফসুফ মোঃ আব্দুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ঝাঁপায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের পক্ষে চলছে প্রচার-প্রচারণা

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এমন সংবাদেও মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের তেমন নড়চড় দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। খোঁজখবর নিয়ে জানাগেছে দলীয় প্রতীক হাতানোর জন্য এ ইউনিয়নের অনেক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অত্যান্ত গোপনে দলের হাইকমান্ডে যোগাযোগ রাখছেন। এসব সম্ভাব্য প্রার্থীদের ভাবনা, দলের মনোনীত প্রার্থী হতে পারলেই তো চেয়ারম্যান! কিছুদিন আগেও ঝাঁপা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণায় মাঠ গরমবিস্তারিত পড়ুন