বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ইউসিসিএ’র নির্বাচনে সভাপতি হলেন আব্দুল গফুর

কলারোয়া ইউসিসিএ লিঃ এর নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন আব্দুল গফুর। বুধবার (৬অক্টোবর) সকাল ১০টা থেকে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় ভোট শেষে ফলাফল গননা করে নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তা উপজেলা কৃষি কৃষিবিদ অফিসার রফিকুল ইসলাম বেসরকারী ভাবে এ তথ্য প্রকাশ করেন।

তিনি লিখিত সিটে উল্লেখ করেন- কলারোয়ায় ইউসিসিএ লিঃ এর নির্বাচনে শুধু মাত্র সভাপতি পদে ভোট হয়। এই ভোটে ৩জন প্রার্থী ছিলেন।

তারা হলেন- মোঃ মশিয়ার রহমান আনারস প্রতীক, আব্দুল গফুর চেয়ার, রকিব উদ্দীন ছাতা। বুধবার সকাল ৯টা থেকে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। আর বিকাল ৪টায় শেষ হয়। ভোট গ্রহন শেষে চেয়ার প্রতীকের প্রার্থী আব্দুল গফুর ৮১ ভোট পেয়ে ইউসিসিএ লিঃ এর সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আনারস প্রতীকের মশিয়ার রহমান। তিনি পেয়েছেন-৭৪ ভোট। আর ছাতা প্রতীকের প্রার্থী রকিব উদ্দীন পেয়েছেন ৬৪ ভোট। এই ইউসিসিএ লিঃ এর মোট ভোটার সংখ্যা হলো-২২০জন। সেখানে ভোট প্রয়োগ করেন-২১৯টি। একটি ভোট অবৈধ বা বাতিল হয়েছে।

নির্বাচনে পোলিং এজেন্ট ছিলেন-আলমগীর কবীর, সালাউদ্দীন ও মহাসীন আলী। এদিকে কলারোয়া ইউসিসিএ লিঃ এর নির্বাচনে আব্দুল গফুর সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান