সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার জয়নগরে ইউপি নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

করোনা ভাইরাস প্রকোপে ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ অন্যান্য সকল নির্বাচন স্থগিত করা হয়েছিলো। নির্বাচনী প্রার্থীরা অনেকটা নিরাশার প্রহর গুনছিলেন। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসাদ ঘটেছে। নির্বাচন কমিশন কতৃক ঘোষিত চলতি সেপ্টেম্বর মাসের ২০ তারিখ কলারোয়ার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা আসে। সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসেছে সব প্রার্থীরা। সক্রিয়ভাবে প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন। কলারোয়ার জয়নগর ইউনিয়নের নির্বাচনী প্রার্থীরা আনন্দ মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের তারিখ ঘোষণার পরবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্ত প্রেসক্লাবের ২য় বর্ষপূর্তি উদযাপন

কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজার সীমান্ত প্রেস ক্লাবের ২য় বর্ষ পূর্তিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে সীমান্ত প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পত্রদূত পত্রিকার কেঁড়াগাছি প্রতিনিধি অহিদুজ্জামান খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কেঁড়াগাছী ইউনিয়ন আ.লীগের সভাপতি ভূট্রোলাল গাইন, অধ্যাপক ছানোয়ার হুসাইন, সাংবাদিক কে.এম আনিছুর রহমান, কলারোয়া নিউজের প্রকাশক আরিফ মাহমুদ, ভারপ্রাপ্ত সম্পাদক আবু রায়হান মিকাঈল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ওএমএস’র চাল-আটা নিতে মানুষের উপচেপড়া ভিড়

বর্তমান বাজারে চাল ও আটার দাম বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষেরা ভিড় করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খোলা বাজারে (ওএমএস) এর ডিলারের ঘরে। সরকার ঘোষিত স্বল্প আয়ের মানুষের খাদ্যের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের শহরগুলোতে ন্যায্যমূল্যে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রয় কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। সাতক্ষীরা শহরের ১০ পয়েন্টে ৫টিতে চাল আর অন্য ৫টিতে আটা একযোগে প্রধানমন্ত্রী শেখবিস্তারিত পড়ুন

রাজু সভাপতি, নাসিম সাধারণ সম্পাদক

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নির্বাচনী সাধারণ সভা

ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এ্যসোসিয়েশনের (সিএন্ড এফ ) এজেন্ট’র নির্বাচনী সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ভোমরায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি আলহাজ্ব এইচ এম আরাফাত’র সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক। এসময় অন্যান্যদের মধ্যেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

শনিবার সকালে ঝিকরগাছার ৯নং হাজিরবাগ ইউনিয়ন পরিষদ কতৃক এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় দেউলী জে ডি পি কে মাধ্যমিক বিদ্যালয় ও বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এসময় দেউলী জেডিপিকে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাফিজুর রহমান ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান উপস্থিত ছিলেন। এ বিষয়ে হাফিজুর রহমান বলেন ১২ ই সেপ্টেম্বর স্কুল -কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত যদি সঠিক হয়। তাহলে সারা বাংলাদেশের ছাত্র- ছাত্রী লেখা পড়ার প্রানবিস্তারিত পড়ুন

তালায় মৎস্য ঘেরে বিষ দিয়ে ৫০ হাজার টাকার মাছ নিধন

সাতক্ষীরা তালা উপজেলার জেঠুয়া বিলের একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৫০ হাজার টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে জালালপুর ইউনিয়নের জেঠুয়া বিলের ছিদ্দিক গাজীর মৎস্য ঘেরে। ঘেরের মালিক জেঠুয়া গ্রামের খোদাবক্স গাজীর ছেলে ছিদ্দিক গাজী জানান, তার জেঠুয়া দক্ষিন বিলে ৪ বিঘার একটি মৎস্য ঘেরে ১০ /১২ বছর যাবৎ মাছ চাষ ও ধান চাষ করে আসছে। শুক্রবার দুপুরে একই গ্রামের সামছুল ফকিরের ছেলে শহিদুল ফকিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে নারীসহ ৬ জনের মৃত্যু

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে তিন নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ৪ সেপ্টেম্বর পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৪৮ জন। করোনা উপসর্গে মৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া গ্রামের মঞ্জুর আলীর স্ত্রী সাহিদা খাতুন (৬০), একই উপজেলার ভদ্রখালী গ্রামের মৃত গৌরপদ অধিকারীর ছেলে গোবিন্দ অধিকারী (৬৫), কলারোয়াবিস্তারিত পড়ুন

চরম জনবল সংকট নিয়ে চলছে সাতক্ষীরা যুব প্রশিক্ষণ কেন্দ্র

চরম জনবল সংকট নিয়ে চলছে সাতক্ষীরা যুব প্রশিক্ষণ কেন্দ্রটি। প্রশিক্ষণ কেন্দ্রে সরকার অনুমোদিত ২০টি পদের বিপরীতে ১৭টি পদ শুন্য। ডেপুটি কো-অর্ডিনেটর, প্রশিক্ষক (পশুপালন) ও ক্যাশিয়ার দিয়ে চলছে জেলার যুব প্রশিক্ষণ কেন্দ্রটি। জনবলের অভাবে প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য পশুপালন কেন্দ্রে পালন করা হচ্ছেনা কোন পশু। হাঁস-মুরগি পালন কেন্দ্রেও নেই কোন হাঁস-মুরগি। বহিরাগত প্রশিক্ষক দিয়ে কোনভাবে চালানো হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম। ব্যবহারিক প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের নিয়ে যেতে হচ্ছে বাইরের কোন গরু-ছাগল বা হাঁস মুরগিরবিস্তারিত পড়ুন

কেশবপুরের পাঁজিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন

যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নিজাম উদ্দীনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া মাহফিল ও গণভোজ ৪ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে। গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সাজ্জাত আলীর সভাপতিত্বে ও শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীবিস্তারিত পড়ুন

ভারত সফরে বাংলাদেশের সেনাপ্রধান

তিন দিনের সরকারী সফরে ভারতে গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি। শনিবার (০৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছে আইএসপিআর। সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর ০৮ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এই সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা, চিফ অব ডিফেন্স স্টাফ, সেনাবাহিনী প্রধান, নৌ বাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, প্রতিরক্ষা সচিব এবং অন্যান্যবিস্তারিত পড়ুন