সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

খুলছে স্কুল-কলেজ : ক্লাস হবে সপ্তাহে একদিন

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, সুনির্দিষ্ট তারিখে স্কুল-কলেজ খোলার পর প্রাথমিকভাবে সপ্তাহে একদিন ক্লাস করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপমন্ত্রী এ কথা বলেন। শিক্ষা উপমন্ত্রী বলেন, স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর মানসিক চাপের সৃষ্টি হয়েছে। প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষাসহ সব পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালু রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় করোনা উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

করোনার দাপট কমে আসলেও সাতক্ষীরায় উপসর্গ এখনো কমছে না। এখনো হাসপাতালে ভর্তির প্রায় সকলেই করোনা উপসর্গে আক্রান্ত। ২/৪ জন থাকছেন পজিটিভ রোগী। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে সামেক হাসপাতালে দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৪২ জন। করোনা উপসর্গে মৃতরা হলেন, সাতক্ষীরার শহরের কামালনগর এলাকার মৃত মোনজেল হোসেনের ছেলে ইকবাল হোসেন (৫৫), কালিগঞ্জ উপজেলারবিস্তারিত পড়ুন

শার্শায় প্রেম ঘটিত কারণে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

যশোরের শার্শায় প্রেম ঘটিত কারণে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামে। মৃত মনিরুল ইসলাম মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে। এলাকাবাসী জানান, বৃহষ্পতিবার দিনগত রাত ২টার দিকে হঠাৎ পাশের বাড়ীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি বাড়ীর ভিতরে আগুন জ্বলছে। আমরা প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভাতে থাকি। এক পর্যায়ে দেখি এটি মোটরসাইকেলেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা

স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় পলাশপোল চৌধুরীপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মো. মুনসুর রহমান। সভার শুরুতে নবগঠিত কমিটি আগামী ১ বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেন। করোনা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে অনলাইন প্রেসক্লাবের অভিষেক ও ২০২২ সালের ১৬ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নেওয়াবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বাঁকালে তালাকপ্রাপ্ত স্বামী কর্তৃক স্ত্রীকে মারপিটের অভিযোগ

সাতক্ষীরার বাঁকাল সরদার পাড়ায় তালাকপ্রাপ্ত স্বামী শরিফুল ইসলাম কর্তৃক স্ত্রী মাকছুরাকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুঃ ৭ টার দিকে বাঁকাল সরদার পাড়া গ্রামে রাস্তার ওপর এ ঘটনা ঘটে। সে একই গ্রামের মিজানুর রহমানের ছেলে। ওই ঘটনায় স্থানীয়রা ছুটে এসে মাকছুরাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ৮ থেকে ৯ বছর পূর্বে মাকছুরা এর সাথে বাঁকাল সরদার পাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলেবিস্তারিত পড়ুন

খুলছে স্কুল-কলেজ : যেভাবে নেয়া হবে শিক্ষার্থীদের ক্লাস

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিগগিরই খুলতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী জানান, প্রথমে হয়তো এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং আগামী বছরের পরীক্ষার্থীদের প্রতিদিনই ক্লাস করবে। বাকি শ্রেণির ক্লাস হয়তো গোড়াতে এক দিন করে হবে। পরে অবস্থা বুঝে ধীরে ধীরে তা বাড়ানো হবে। একই সঙ্গে অনলাইন ও টেলিভিশনের ক্লাসও চলবে। বৃহস্পতিবার রাতে বৈঠকবিস্তারিত পড়ুন

১২ বছরের শিক্ষার্থীরাও পাবে করোনার টিকা : শিক্ষামন্ত্রী

১২ বছরের শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘স্কুল-কলেজগুলো খোলার জন্য আমরা আগেই প্রস্তুতি নিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১২ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছি। সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে বেশিরভাগ শিক্ষকই টিকা নিয়েছেন। এ ছাড়া ১২ বছর বয়সী শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে।’ শুক্রবার চাঁদপুর সদরের মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ারবিস্তারিত পড়ুন

নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা

১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেইসঙ্গে আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার চাঁদপুরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হতে পারে। এছাড়া আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তবে আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। শিক্ষা মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউপি নির্বাচনের নির্ঘন্ট বাজতেই জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা

কলারোয়ায় স্থগিত ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের নির্ঘন্ট বাজতেই প্রার্থীদের প্রচার-প্রচারনা জমে উঠেছে। সূত্র জানায়, আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য স্থগিতকৃত উপজেলার কয়লা, হেলাতলা, যুগিখালী, জয়নগর, জালালাবাদ, লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর ও দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আরও জানা যায়, করোনা পরিস্থিতিকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনের প্রচার-প্রচারনা, সভা, সমাবেশসহ সব কিছু সীমিত পরিসরে করত: স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশনের পূর্বের ঘোষিত তফসিল অনুযায়ী উপজেলার ১০টি ইউনিয়নেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়ীয়ায় নৌকা প্রতীকের আনন্দ মিছিল ও পথসভা

স্থগিত নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে কলারোয়ার সোনাবাড়ীয়ায় নৌকা প্রতীকের বিশাল আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ মিছিল ও পথসভায় নেতৃত্ব দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বেনজির হোসেন হেলাল। সোনাবাড়ীয়ায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিস থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে বাজার প্রদক্ষিণ করে বারিকের মোড় ঘুরে সোনাবাড়ীয়া তিন রাস্তার মোড়ে এসে একটা সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন- আ.লীগ নেতা সহকারীবিস্তারিত পড়ুন