বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে সরকারী পরিষেবায় দলিত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তি বিষয়ক এডভোকেসী

কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের সভাকক্ষে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে কোভিড কালীন সরকারী পরিষেবায় দলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তি বিষয়ক এডভোকেসী সভা সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাসের সভাপতিত্বে এডভোকেসী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাচান সরদার, ইউপি সদস্য নার্গিস বেগম, ইউপি সদস্য নাদিরা বেগম, মঙ্গলকোট ইউনিয়ন দলিত পরিষদের সাধারন সম্পাদক কনক লতা দাস, দীপালী দাস, অনিক দাস প্রমুখ। এডভোকেসী সভায় মুল প্রবন্ধ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও সঞ্চালনা করেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের মনিটরিং অফিসার তাপস মন্ডল ও এফ এফ তারেক হাসান রকি।

এডভোকেসী সভায় কোভিড কালীন সময়ে সরকারী বিভিন্ন পরিষেবায় দলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তি, ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং ও ঐচ্ছিক কমিটিতে দলিতদের প্রতিনিধি অন্তর্ভুক্তি, সরকারী বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচীতে দলিতদের অগ্রাধিকার, গৃহহীন প্রকল্পের ঘর বিতরনে দলিতদের অগ্রাধিকার, কৃষি ও অকৃষি খাস জমি বন্দবস্তের ক্ষেত্রে দলিত ভূমিহীনদের অগ্রাধিকার, ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে দলিতদের জন্য বরাদ্দকৃত বাজেট দলিত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহায়তা প্রদান ও নারীদের দক্ষতা উন্নয়নে ব্যয়ের জন্য জোর দাবী জানান।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী