Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় সবজি চাষে বদলে গেলো কৃষকের ভাগ্যের চাকা

কলারোয়া উপজেলার ১২নং যুগিখালী ইউনিয়নের কামারালী বাজারে আলমগীর হোসেনের চায়ের দোকানে চা খাচ্ছিলাম। ওই গ্রামের মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী ওই চায়ের দোকানে বসে কয়েকজন লোকের সাথে গল্প করছেন আমাদের গ্রামের বদরউদ্দীন সানার বড় ছেলে আব্দুস সাত্তার সানা টমেটো, লাউ, শসাসহ বিভিন্ন জাতের সবজি চাষ করে তার ভাগ্য পরিবর্তন করেছে। তাছাড়া তিনি এলাকার দুইটি সবজি দল পরিচালনা করেন এবং তাদের মধ্যে ৫০ থেকে ৬০ জন কৃষকের ভাগ্য পরিবর্তনে সহায়তা করেছেন। শুনেবিস্তারিত পড়ুন
রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোদাড়িয়া ব্রিজের উপর ডাকাতি

যশোরের পুলেরহাট-রাজগঞ্জ সড়কের রাজগঞ্জে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৪ আগস্ট-২০২১) দিবাগত রাত আড়াইটার দিকে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোদাড়িয়া মাহাবুরের মাছের ঘের সংলগ্ন ব্রিজের উপর একটি পিকআপ ভ্যানে এ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির কবলে পড়া পিকআপ চালক রাজগঞ্জের হানুয়ার গ্রামের আব্দুল আজিজ খান (৪০) বলেন- ঝিকরগাছা থেকে মালামাল নামিয়ে পিকআপ চালিয়ে পুলেরহাট-রাজগঞ্জ সড়ক দিয়ে আমার নিজবাড়ি রাজগঞ্জের হানুয়ার গ্রামে আসছিলাম। এসময় এ সড়কের দোদাড়িয়া মাহাবুরের মাছের ঘের সংলগ্ন ব্রিজের উপর পৌছালে ৫ জনেরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে মেশিনের উচ্চ শব্দে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ

কালিগঞ্জের কুশুলিয়ার রথখোলা এলাকায় গজ-ব্যান্ডেজ তৈরি মেশিনের শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশে বসবাসরত বাসিন্দারা। এনিয়ে গত কয়েক মাস আগে আবাসিক এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন স্থানীয় সুনীল মন্ডল। তবে এখনো কোন প্রতিকার হয়নি বলে জানান তিনি। জানাযায়, দীর্ঘ দেড় বছর আগে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের রথখোলা গ্রামের প্রকাশ চন্দ্র দাশের ছেলে পরিতোষ দাশ (৫০), পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়াই তার বাড়িতে গজ-ব্যান্ডেজের কারখানা গড়ে তুলেছেন। কারখানারবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ও তার পরিবারের সুস্থতা কামনায় দোয়া

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ইফতেখার সেলিম অগ্নি ও তার পরিবারের সকলের সুস্থতা কামনা করে রাজগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ আগস্ট-২০২১) বিকালে মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে রাজগঞ্জ বাজারের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ বিল্লাল গাজীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শিক্ষক মোঃ হুমাউন কবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মণিরামপুর পৌর বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্যবিস্তারিত পড়ুন
কেশবপুর তৃণমূল সাংবাদিকদের সমন্বয় সভা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা সোমবার সকালে দলিতের আয়োজনে প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়েছে। দলিতের ম্যানেজার নজরুল ইসলামের সভাপতিত্বে ও সিডিও দুলাল কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলিত উন্নয়ন ফোরামের সভাপতি সুজন দাস, দলিতের মিডিয়া অফিসার নিলয় লম্মে দাস ও হিসাবরক্ষক অফিসার প্রতাপ কুমার দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্পন্সরশিপ অফিসার দিপু ফলিয়া, তৃণমূলবিস্তারিত পড়ুন
আশাশুনিতে উন্নয়ন সংস্থার উদ্যোগে শোক দিবসে গাছের চারা বিতরণ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং বেসরকারী সংস্থা ” উন্নয়ন ” এর আয়োজনে সাতক্ষীরা জেলার আশাশুনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। পরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় উন্নয়ন সংস্থার সাতক্ষীরা অঞ্চলের এরিয়া ম্যানেজার (এএম) ও আশাশুনি সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয়কারী মো: জহুরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মো:বিস্তারিত পড়ুন
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি যশোর বোর্ডের চেয়ারম্যান

হৃদরোগে আক্রান্ত হয়েছেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোল্লা আমীর হোসেন। রোববার (১৫ আগস্ট) বিকেলে যশোর শিক্ষাবোর্ডের আলোচনাকালে এ ঘটনা ঘটে। তাকে তাৎক্ষণিক খুলনা সিটি মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র বলেন, চেয়ারম্যান এখন ভালো আছেন। পরীক্ষা-নীরিক্ষা চলছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুরে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

কলারোয়ার চন্দনপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (১৫ আগস্ট) চন্দনপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোক দিবসে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পাতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিশেষ আলোচনা সভা। শহীদ বেদীতে পুষ্প অর্পনের মধ্যদিয়ে শুরু হয় দিনের কর্মসূচী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউনিয়নবিস্তারিত পড়ুন
শোক দিবসে কলারোয়ায় এতিম শিশুদের বিরিয়ানি খাওয়ালেন আ.লীগ নেতা বেনজির হেলাল

কলারোয়ার সোনাবাড়ীয়ায় শোক দিবসে এতিম শিশুদের বিরিয়ানি খাইয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বেনজির হোসেন হেলাল। ১৫ আগস্ট (রবিবার) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোনাবাড়ীয়া দাখিল মাদ্রাসা এতিমখানা ও সোনাবাড়ীয়া কওমী মাদ্রাসার ১১০ জন শিশুর মাঝে এই খাদ্য বিতরণ করা হয়। খাদ্য বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনাবাড়ীয়া দাখিল মাদ্রাসা হাফিজিয়াবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা ও পৌর আ.লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

কলারোয়ায় আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রবিবার (১৫আগষ্ট) সকালে উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে জাতির জনক ও শহীদদের প্রতি আ’লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে পৌর সভা মিলনায়তনে উপজেলা আ’লীগ, পৌর আ’লীগ ও পৌর সভার যৌথ আয়োজনে আলোচনাবিস্তারিত পড়ুন

