শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না প্রিয়ার

কলারোয়া থেকে নতুন মোটরসাইকেল কিনে স্বামীর সাথে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্ত্রী প্রিয়া। মঙ্গলবার (২০ জুলাই) দুপুর ১২টার সময় বাড়ি ফেরার পথে বাগআঁচড়ায় পৌঁছালে পিছন থেকে আসা ট্রাকের ধাক্কায় স্বামী ইসরাফিল ছিটকে পাশে পড়ে যান ও প্রিয়া ট্রাকের নিচে পড়েন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাগআঁচড়া জোহরা ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রিয়াকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাক চালক ঘটনাস্থল থেকে দ্রুত ট্রাক নিয়ে পালিয়ে যায়। প্রিয়া শার্শাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বহিস্কৃত ছাত্রলীগ নেতা সাদিকের পর্ণগ্রাফির নায়িকা শিমুর আত্মহত্যা

সাতক্ষীরার বহুল আলোচিত ছাত্রলীগ নেতা সাদিকের মক্ষীরানী সুমাইয়া আক্তার শিমু আত্মহত্যা করেছে। রোববার ঢাকার উত্তরার দক্ষিণ খান থানাধীন একটি ভাড়া বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় মৃতের মামা মোখলেছুর রহমান চঞ্চল বাদি হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সাদেক, শহরের ফুড অফিস মোড়ের আসিফ জামানসহ কয়েকজনকে আসামী করা হয়েছে। ঢাকা উত্তরার দক্ষিণ খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মো: শামীম জানান, সাতক্ষীরা শহরের কাছারিপাড়াবিস্তারিত পড়ুন

ঈদ উপলক্ষে সাতক্ষীরায় ৪ দিন বন্ধ থাকবে টিকাদান কার্যক্রম

সাতক্ষীরায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ২০ জুলাই থেকে চার দিন বন্ধ থাকবে কোভিড-১৯ টিকা দান কার্যক্রম। ২৪ জুলাই শনিবার থেকে যথারিতি আবারও চালু হবে এ কার্যক্রম। দ্বিতীয় দফায় জেলায় সিনোফার্মের ৪২ হাজার ডোজ টিকার বরাদ্দ আসে। জেলায় ১৯ জুলাই পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ১৬ হাজার ৯৫৪ টি। বাকি রয়েছে ২৫ হাজার ৪৬টি। প্রথম দফায় জেলায় টিকা দেওয়া হয় এক লক্ষ ৪০ হাজার ৫০০ টি। সিভিল সার্জনের কার্যালালয় সূত্রে জানাযায়, দ্বিতীয়বিস্তারিত পড়ুন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ৭ স্থানে ঈদুল আযহা উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছরের ন্যয় সাতক্ষীরার সাতটি স্থানে মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এরমধ্যে সাতক্ষীরা সদর উপজেলার ভাড়–খালি বাজারে সকাল ৮টায় ঈদের জামায়াতে ইমামতি করেন মোঃ মাহাবুবর রহমান। মাহাবুবর রহমান জানান, সৌদি আরবে আজ ঈদ উদযাপিত হচ্ছে। বিশ্বের সকল মুসলমানদের সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা উচিত। আমরাও সেটা করছি। এ ছাড়া সদর উপজেলার বাউখোলা, ভাদড়া, তালা উপজেলার ইসলামকাটি, শ্যামনগর উপজেলারবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি অনুমোদন

কলারোয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ১৪ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কামরুজ্জামানকে সভাপতি, শাওন রহমানকে সাধারণ সম্পাদক ও আলমগীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটির পক্ষ থেকে বাংলাদেশে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ আলতাফ হোসেন-কে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলারোয়া উপজেলা সংবাদিক সংস্থা। নব গঠিত কমিটির তালিকা : সভাপতি মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি প্রশান্ত মন্ডল, সাধারণ সম্পাদক শাওন রহমান, যুগ্ম সম্পাদকবিস্তারিত পড়ুন

মণিরামপুরের ঝাঁপায় ভিজিএফের চাল বিতরণ

মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের গরীব অসহায়, দিনমজুর, ভ্যানচালক ও চায়ের দোকানদারদের মাঝে তিনদিন ব্যাপী ভিজিএফের চাল বিতরণ সোমবার (১৯ জুলাই- ২০২১) সম্পন্ন হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়। ঝাঁপা ইউনিয়নের এসব অসহায় দরিদ্রদের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়। শনিবার (১৭ জুলাই- ২০২১) সকাল থেকে ইউনিয়ন পরিষদের সামনে লাইন দিয়ে এ চাল বিতরণ শুরু হয়।

কলারোয়ায় নতুন করে ৮ জনের করোনা পজিটিভ, শনাক্তের হার ৪৭ ভাগ

কলারোয়ায় নতুন করে ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ১৭ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। ফলে আক্রান্তের হার বৃদ্ধি পেয়ে শতকরা ৪৭ ভাগ হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাপ্ত তথ্য মতে, উপজেলা আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। করোনায় আক্রান্ত ৮ ব্যক্তি হলেন, সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামের জাহাঙ্গীর(৩০), কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের আসমা খাতুনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় করোনা উপসর্গে মৃত্যু বেড়েছে ৫ গুণ, নমুনা দিলেও আসে না রিপোর্ট!

সাতক্ষীরায় করোনা শনাক্তের হার কিছুটা কমলেও সরকারি হিসেবে করোনা আক্রান্ত রোগীর চেয়ে প্রায় পাঁচগুণ বেশি রোগীর মৃত্যু হচ্ছে উপসর্গ নিয়ে। অথচ তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হলেও আর কোনো রিপোর্ট আসে না। ফলে করোনা আক্রান্ত হয়ে মৃতদের প্রকৃত সংখ্যা নিয়ে থেকে যাচ্ছে ধোঁয়াশা। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত বছর থেকে এখন পর্যন্ত সাতক্ষীরায় করোনায় ৮১ জন ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৪৬৮ জন। উপসর্গ নিয়ে মৃতদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

কলারোয়ার জয়নগরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুস্থ, অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি চাউল বিতরণ করা হয়েছে। (১৯ জুলাই সোমবার) জয়নগর ইউনিয়ন পরিষদ চত্বরে, ট্যাক অফিসার উপজেলা রিসোর্ট সেন্টার মহিতোষ কর্মকার, জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু ও ইউনিয়ন পরিষদ সচিব জি এম হাবিবুরের উপস্থিতিতে ইউনিয়নের ৮৪৪ জন গরীব, দুস্থ, অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০ কেজি চাউল বিতরণ করা হয়। ১০ কেজি চাউল পেয়ে খুশিবিস্তারিত পড়ুন

তালায় ৩৭ কমিউনিটি ক্লিনিকে পালস্ অক্সিমিটার প্রদান

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির কতৃক তালা উপজেলায় ৩৭ টি কমিউনিটি ক্লিনিকে পালস্ অক্সিমিটার বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পালস্ অক্সিমিটার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা অজিত পাল, তালা প্রেসক্লাব সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালাবিস্তারিত পড়ুন