রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পরিত্যক্ত অবস্থায় বোমা আকৃতির সাদৃশ্য ২টি বস্তু উদ্ধার

কলারোয়ায় পরিত্যক্ত অবস্থায় বোমা আকৃতির সাদৃশ্য ২টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে হেলাতলা ইউনিয়নের শুভংকারকাটি গ্রামের ফুলতলা মোড়স্থ জাকিরের চায়ের দোকানের পার্শ্বে কচুবাগানে সাদা প্লাস্টিকের বালতির মধ্যে রঙ্গিন টেপ দিয়ে জড়ানো ২ টি বোমা আকৃতির সাদৃশ্য বস্তু দেখা যায়।

বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন থানা পুলিশকে জানালে থানার এসআই রেজাউল ইসলাম ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় রাখা বস্তু ২টি উদ্ধার করে থানায় জিডিমুলে জব্দ করেন।

থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির জানান, টেপ দিয়ে জড়ানো ২টি বস্তু উদ্ধারের পর থানায় জব্দ করা হয়েছে। জব্দকৃত বস্তু ২টি পরীক্ষার জন্য আইনগত ভাবে বিশেষজ্ঞ বরাবর হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে থানায় একটি জিডি (৪০৭,৯-৯-২১ইং) করা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় বস্তু দুটি উদ্ধারের পর এলাকাবাসীর মধ্যে কিছুটা ভয় বিরাজ করছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত