রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেড় বছর পর খুলছে স্কুল, নতুন ড্রেস তৈরির জন্য দর্জি পাড়ায় শিক্ষার্থীরা

করোনা পরিস্তিতির কারণে দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী রবিবার (১২ সেপ্টেম্বর-২০২১) থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। এত দিনে শিক্ষার্থীদের শারীরিক পরিবর্তনের কারণে নির্ধারিত স্কুল ড্রেস আর গায়ে হচ্ছে না। ছোট হয়ে গেছে। স্কুল ড্রেস পরে স্কুলে যেতে হবে, তাই নতুন ড্রেস তৈরির জন্য শিক্ষার্থীদের দেখা যাচ্ছে রাজগঞ্জের দর্জি পাড়ায়। দীর্ঘদিন পরে আবারও ব্যস্ততা ফিরেছে দর্জি দোকানগুলোতে।

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের অনেক দর্জির দোকানে সরেজমিনে দেখাগেছে- বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্কুল ড্রেস তৈরির জন্য বাবা-মায়ের সঙ্গে টেইলার্সে এসেছেন।

রাজগঞ্জ বাজারের এক টেইলার্স মালিক ওবায়দুর রহমান সাগর বলেন- সরকার স্কুল কলেজ খুলে দিচ্ছেন, এ খবরে শিক্ষার্থীরা নতুন ড্রেস তৈরি করাতে দোকানে আসছে। ইতোমধ্যে অনেকে অর্ডার দিয়েছে। দর্জিরা বর্তমানে অন্য কাজের পাশাপাশি স্কুল ড্রেস তৈরি নিয়েও বেশ ব্যস্ত আছে। স্কুল খুলার পর আরও অর্ডার বাড়বে বলে মন্তব্য করেন এই টেইলার্স মালিক।

রাজগঞ্জের একজন সম্মানিত অভিভাবক বলেন- আমার মেয়ে ৩য় শ্রেণির ছাত্রী। দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকার কারণে মেয়ের স্কুল ড্রেস ছোট হয়ে গেছে। মেয়ে বলেছে- ড্রেস তৈরি করে না দিলে স্কুলে যাবো না। তাই বাধ্য হয়ে মেয়ের জন্য স্কুল ড্রেস তৈরি করতে দেওয়া হয়েছে।

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার বলেন- সরকারি নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলার সকল প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। অনেক ছাত্রছাত্রীদের স্কুল ড্রেস ছোট হয়ে গেছে, তাদের ড্রেস তৈরি করে নেওয়ার জন্য বলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা