বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাছ চাষে সরকার সর্বাত্মক সহযোগীতা করছেন : শেখ আফিল উদ্দিন

যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, খালে বিলে জলাশয়ে এখন মাছ আর মাছ। বাংলাদেশ গড়তে মৎস্য খাত এখন অনেক অবদান রেখে চলেছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাছ চাষে সর্বোচ্চ গুরুত্ব ও পৃষ্ঠপোষকতা দিচ্ছেন।যার ফলে মৎস্য খাতে আমুল পরিবর্তন এসেছে।দিনদিন মাছের উৎপাদন বাড়ছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে মাছ। কৃষিক্ষেত্রের পাশা পাশি বর্তমান সরকার মাছ চাষেও ব্যাপক হারে আর্থিক অনুদানসহ যাবতীয় সহায়তা প্রদান করছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শার্শার উলাশী ইউনিয়ন পরিষদ চত্তরে বিশাল এক গণ সংবর্ধনা অুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উলশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক ২০২০ সনে পাবদা, শুলশা, টেংরা, ও কার্প মিশ্র মাছ চাষে বিশেষ অবদান রাখায় তার স্বীকৃতি স্বরুপ এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উলাশী ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক মেম্বর সাহেব আলীর সভাপতিত্বে এ অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব সালেহ আহম্মেদ মিন্টু,এবং যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঝিকরগাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, শার্শা সদর ইউনিয়নের চেয়াম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহারাব হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, গোগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, উলাশি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মেম্বর সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী