বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

যারা ভ্যাকসিন নিয়েছেন, তারা সবাই ভালো আছেন : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘পৃথিবীর যেসব দেশের মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে, তাঁরা সবাই ভালো আছেন। যাঁরা ভ্যাকসিন নেবেন না, তাঁরা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকবেন। স্বাভাবিক জীবন এবং কাজে ফিরতে হলে ভ্যাকসিন নিতে হবে।’ শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত ‘করোনা ভাইরাস ভ্যাক্সিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে বিশেষ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘সরকারের গাইডলাইন (নীতিমালা) অনুযায়ী সারাদেশে ভ্যাকসিন দেওয়া হবে। করোনাভাইরাসবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভা নির্বাচন : লড়ছেন ৩ মেয়র ও ৫২ কাউন্সিলর প্রার্থী

কলারোয়া পৌরসভার তৃতীয় নির্বাচন আজ ৩০ জানুয়ারি, শনিবার অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পৌরসভার ৯ কেন্দ্রে ইতোমধ্যে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। আজ সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘবছর সীমানা জটিলতার মামলা থাকায় সেই মামলা নিষ্পত্তির পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালে। দ্বিতীয় নির্বাচন হয় ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। এবার তৃতীয় বারেরবিস্তারিত পড়ুন

দেশের ৬২ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

তৃতীয় ধাপে দেশের ৬৩টি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। শীত উপেক্ষা করে শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। গতকালই কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ ধাপের নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল। পাশাপাশি মেয়র পদে লড়ছেন বেশকিছু স্বতন্ত্র প্রার্থীও। এ ধাপে মোট ৩৭ জন জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যেবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌর নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দি‌য়ে সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনের ভোট চলছে। নির্বাচনে পৌর এলাকার ৯টি কেন্দ্রে ২১ হাজার ২৮০জন ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই পৌর এলাকার গো‌পিনাথপুর প্রাথ‌মিক বিদ্যালয় কে‌ন্দ্রে নারী পুরুষ‌দের দীর্ঘ লাইনে দা‌ড়িয়ে ভোট দি‌তে দেখা গেছে। কলারোয়া পৌর নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রতীক পেলেও ইতোমধ্যে সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মজনু চৌধুরী নির্বাচনবিস্তারিত পড়ুন

করোনা মোকাবিলায় সবচেয়ে সফল বাংলাদেশ

করোনা ভাইরাস মহামারী মোকাবিলায় সর্বশক্তি দিয়েই লড়ছে পৃথিবীর সব কটি দেশ। তবে সংক্রমণ নিয়ন্ত্রণ ও মহামারীর অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় সব দেশ সমানভাবে সফল হতে পারেনি। এই দুটি বিষয় নিয়ে গত ২১ ডিসেম্বর ‘করোনা সহনশীল’ দেশের আন্তর্জাতিক র‌্যাঙ্কিং প্রকাশ করছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। এতে চলতি ডিসেম্বরে করোনা মোকাবিলায় বিশ্বে ২০তম অবস্থানে আছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান শীর্ষে। কারণ তালিকায় বাংলাদেশের আগে আর কোনো দেশের নাম নেই। মাসিকবিস্তারিত পড়ুন

ফ্রান্সেও করোনাভাইরাসের নতুন ধরণ শনাক্ত

মহামারি করোনাভাইরাসে নাকাল ফ্রান্স। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। করোনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটি। এমন সময় সেখানেও শনাক্ত হয়েছে করোনাভাইরাসের মিউটেটেড স্ট্রেইন অর্থাৎ নতুন রূপ। যা নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে ফ্রান্সকে। তারা শঙ্কা করছে আরো একটি করোনার ঢেউ আঘাত হানতে পারে তাদের দেশে। খবর রয়টার্স ও বিবিসি’র। শুক্রবার ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তারা ১৯ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ফেরা তাদের এক নাগরিকের শরীরে করোনাভাইরাসের নতুন রূপ শনাক্ত করতে পেরেছে।বিস্তারিত পড়ুন

না ফেরার দেশে অভিনেতা আবদুল কাদের

জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আর নেই। শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসা শেষে কয়েকদিন আগে দেশে ফিরেছেন ক্যান্সার আক্রান্ত এই অভিনেতা। আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা রোগী নিয়ে ঢাকায় কাতার এয়ারওয়েজ

করোনা পজিটিভ যাত্রী নিয়ে ঢাকায় এসেছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর করোনা শনাক্ত করেছেন বিমানবন্দরে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা। বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ওই যাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় কাতার এয়ারওয়েজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর কতৃর্পক্ষ। কাতার এয়ারওয়েজের QR-419 নম্বর বিমানের একটি ফ্লাইটে মোহাম্মদ মুন্না নামে এক যাত্রীবিস্তারিত পড়ুন

ফের বইছে শৈত্যপ্রবাহ, আরও কমতে পারে তাপমাত্রা

ফের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দেশে।নীলফামারীর ডিমলা ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।সারাদেশে আজ রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায়বিস্তারিত পড়ুন

বাংলাদেশেও পাওয়া গেল নতুন করোনা ভাইরাস

করোনাভাইরাসের নতুন ধরন নয়, তবে নতুন ধরনের সঙ্গে মিল আছে এমন জিনমের উপস্থিতি পাওয়া গেছে বাংলাদেশে। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ বিজ্ঞান এবং শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) জিনোমিক গবেষণাগার ল্যাব। বিসিএসআইআর জানায়, গত নভেম্বরের শুরুতে বিসিএসআইআর করোনাভাইরাসের পাঁচটি নমুনার জিনোম সিকোয়েন্সিং করে। তাতে পাওয়া মিউটেশনের সঙ্গে যুক্তরাজ্যের নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের মিল রয়েছে। এ নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে বিসিএসআইআর। ভাইরাসটি বহনকারীদের পরিচয় এবং ঠিকানা জানার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। বুধবার (২৩ ডিসেম্বর)বিস্তারিত পড়ুন