Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘জনগণের সেনাবাহিনী, জনগণের পাশেই দাঁড়াবে’

সততা, নিষ্ঠা ও একাগ্রতা বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নিজেদের বিশ্বমানের করে গড়ে তুলে বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার দায়িত্ব কাঁধে নিতে হবে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে মিলিটারী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ ও ৭৯তম বিএমএ লং কোর্স সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামের ভাটিয়ারিতেবিস্তারিত পড়ুন
সাইবার নিরাপত্তায় ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল উন্নয়ন পরিস্থিতি সূচকে আট ধাপ উন্নতি করেছেন বাংলাদেশ। এছাড়া এ সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। জানা যায়, এবার বিশ্বের ১৬০টি দেশের মধ্যে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল উন্নয়ন পরিস্থিতি সূচকে বাংলাদেশ ৬৫ তম স্থানে উঠে এসেছে। গত বছর এ সূচকের বাংলাদেশ ছিল ৭৩ তম স্থানে। এস্তোনিয়াভিত্তিক ই-গভর্নেন্স অ্যাকাডেমি ফাউন্ডেশনের করা জাতীয় সাইবার নিরাপত্তা সূচকের তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে। ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স (এনসিএসআই)বিস্তারিত পড়ুন
সপ্তাহের শুরুতে সারাদেশে বাড়বে শীতের প্রকোপ

প্রায় সারাদেশেই জেঁকে বসেছে শীত। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে গত কয়েকদিন ধরে। কনকনে ঠাণ্ডায় সঙ্গে ঘনকুয়াশা থাকায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রার পারদ আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার থেকে সারাদেশে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া সারাদেশে আজ রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়া অধিদপ্তরেরবিস্তারিত পড়ুন
ভ্যাকসিন কিনতে ৭ হাজার কোটি টাকা দেবে এডিবি

করোনার ভ্যাকসিন কেনা এবং বিতরণের জন্য উন্নয়নশীল দেশগুলোকে সাড়ে সাত হাজার কোটি টাকা দেবে এশিয় উন্নয়ন ব্যাংক-এডিবি। সদস্য দেশ হিসেবে সহায়তা পাবে বাংলাদেশও। শুক্রবার (১১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ম্যানিলা ভিত্তিক সংস্থাটি। এডিবি’র প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া জানান, ভ্যাকসিনের সঠিক বিতরণের জন্য সব দেশকে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। এডিবি জানায়, সদস্য দেশগুলোর জন্য ৫০ কোটি ভ্যাকসিনের আমদানি নিশ্চিত করবে সংস্থাটি। পাশাপাশি হিমাগারে সংরক্ষণ, বিমানে পরিবহন, দেশগুলোতেবিস্তারিত পড়ুন
সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি ৩০ ডিসেম্বর

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নতুন বছরের ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। করোনা পরিস্থিতির কারণে এবছর বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। শুধুমাত্র অনলাইনে (https://gsa.teletalk.com.bd) আবেদন করা যাবে। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত করা যাবে অনলাইন এ আবেদন। আর ৩০ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। শুক্রবার (১১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ২০২১ শিক্ষাবর্ষে ভর্তিরবিস্তারিত পড়ুন
পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশকে অভিনন্দন জানালো পাকিস্তান

স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজের সফলতায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান।সর্বশেষ ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে বাংলাদেশের এই স্বপ্নের পূর্ণ অবয়ব ফুটে উঠে গত বৃহস্পতিবার। আরও বেশকিছু কাজ বাকি রয়েছে। সেগুলো শেষ হতে আরও প্রায় দেড় বছরের মতো লাগবে। ৬ হাজার ১৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটি পুরোপুরি নির্মাণ কাজ সম্পন্ন করতে সর্বশেষ হিসাব অনুযায়ী, ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। শুক্রবার (১১ ডিসেম্বর) এ অগ্রগতিতে অভিনন্দন জানায় পাকিস্তান। তাদের পক্ষ থেকেবিস্তারিত পড়ুন
সাংবাদিক মোস্তফা কামাল মাহদীকে মাদারীপুরে সংবর্ধনা

বিংশ শতকের সাহিত্যিক, সাংবাদিক ও সংগঠক মোস্তফা কামাল মাহদী মাদারীপুরে সংবর্ধিত হয়েছেন। গত ২৭ নভেম্বর মাদারীপুরের হোটেল সার্বিক ইন্টারন্যাশনাল হলরুমে মাদারীপুর জেলা মিডিয়া সেন্টার কর্তৃক আয়োজিত প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে তাকে সংবর্ধিত করেন। উক্ত অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। মোস্তফা কামাল মাহদী পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার বুখইতলা বান্ধব পাড়া গ্রামে ২ মে জন্মগ্রহণ করেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পিতা আবদুর রব আকন ও সুগৃহিণী মরহুমা শাহিনা বেগমের চার পূত্র সন্তানের মধ্যেবিস্তারিত পড়ুন
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা প্রর্বতিত ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’—এই মূলমন্ত্র দ্বারা আমাদের বৈদেশিক নীতিমালা পরিচালিত। প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা বিশ্বাসী। তবে, যে কোনো আগ্রাসী আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদাপ্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ। সেই লক্ষ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুর প্রতিরক্ষানীতি ১৯৭৪-এর আলোকে আমরা ফোর্সেস গোল-২০৩০ প্রণয়ন করেছি। তারই ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনীকে সাংগঠনিকভাবে পুনর্গঠন, উন্নত প্রশিক্ষণ প্রদান এবং বিশেষায়িত সামরিক সজ্জায় সজ্জিত করাবিস্তারিত পড়ুন
সেলাই করছেন-মাছ ধরছেন প্রধানমন্ত্রী, ছবি ভাইরাল

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ছবিতে তাকে সেলাই মেশিন দিয়ে কাপড় সেলাই করতে দেখা যাচ্ছে। আরেক ছবিতে দেখা যাচ্ছে বড়শি দিয়ে মাছ ধরছেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে পোস্ট করার পর দ্রুতই তা ভাইরাল হয়ে পড়ে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাধারণ বাঙালি নারী আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনা।বিস্তারিত পড়ুন
নেই সেই কাড়াকাড়ি, পিপিই পরছেন না চিকিৎসকরাও

দেশে যখন মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয় তখন পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছিল৷ এটা নিয়ে দুর্নীতিও হয়৷ আর চিকিৎসকেরা বলেছিলেন চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত সবারই পিপিই দরকার৷ এমনকি এই পিপিইর অভাবে চিকিৎসকরা স্বাস্থ্যসেবা থেকে বিরত থাকার কথাও বলেছিলেন৷ তাদের কথা ছিল কোভিড এবং নন-কোভিড যে ধরনের চিকিৎসাই হোক না কেন স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের পিপিই আবশ্যক৷ তাদের যুক্তি ছিল পরীক্ষার আগে যেহেতু বোঝার উপায় নেই যে কে কোভিড আর কেবিস্তারিত পড়ুন

