শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক মোস্তফা কামাল মাহদীকে মাদারীপুরে সংবর্ধনা

বিংশ শতকের সাহিত্যিক, সাংবাদিক ও সংগঠক মোস্তফা কামাল মাহদী মাদারীপুরে সংবর্ধিত হয়েছেন। গত ২৭ নভেম্বর মাদারীপুরের হোটেল সার্বিক ইন্টারন্যাশনাল হলরুমে মাদারীপুর জেলা মিডিয়া সেন্টার কর্তৃক আয়োজিত প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে তাকে সংবর্ধিত করেন। উক্ত অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

মোস্তফা কামাল মাহদী পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার বুখইতলা বান্ধব পাড়া গ্রামে ২ মে জন্মগ্রহণ করেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পিতা আবদুর রব আকন ও সুগৃহিণী মরহুমা শাহিনা বেগমের চার পূত্র সন্তানের মধ্যে কামাল মাহদী দ্বিতীয়।

প্রাইমারী স্কুল শিক্ষক আবদুর রব আকন এবং মরহুমা শাহীনা বেগমের চার পূত্রের মধ্যে মোস্তফা কামাল মাহদী ২য় সন্তান। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ, ইসলামী শিক্ষায় এম.এ, কামিল এম.এ, ইংরেজী ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স সহ আরো বিভিন্ন ডিগ্রী অর্জন করেছেন এবং করে যাচ্ছেন।

নব্বই দশকের মাঝামাঝি বিনোদনের সেরা সাপ্তাহিক ছায়াছন্দ ম্যাগাজিন পত্রিকার মাধ্যমে লেখালেখি শুরু করেন। বর্তমানে তিনি একজন খ্যাতিমান সাংবাদিক, সম্পাদক, প্রকাশক, সংগঠক, আলোচক ও ইসলামী চিন্তাবিদ। ২০০০ সালের পর থেকে অদ্যবধি তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক পত্রিকায় লেখালেখি ও সাংবাদিকতা করে আসছেন। কাজ করেছেন সাপ্তাহিক খোরাক (ভ্রাম্যমান প্রতিনিধি), সাপ্তাহিক আলোচনা (সাহিত্য সম্পাদক), সাপ্তাহিক সোনার বাংলা (জেলা সংবাদদাতা(,দৈনিক সংগ্রাম (সংবাদদাতা), দৈনিক নয়াদিগন্ত (সংবাদদাতা) হিসেবে। লেখালেখি করেছেন এম.কামাল, মোস্তফা কামাল মাহদী, এম.কে মাহদী, মাহদী কামাল, মোস্তফা মাহদী,ইবনে আঃ রব এবং সানী মতিউর নামে।

ছিলেন বুনন (২০০৪), স্কুল বিচিত্রা (২০০৯), আর্থিক খবর(২০১০ )এর নির্বাহী সম্পাদক হিসেবে এবং আয়না (২০০৬) , শিক্ষা পরিক্রমা (২০১১), সাপ্তাহিক দেশকন্ঠ(২০১১ )এর সম্পাদক হিসেবে। কাজ করেছেন বুনন সাহিত্য সাংস্কৃতিক সংসদ (২০০৪) এর সাধারণ সম্পাদক, সকাল সাংস্কৃতিক সংসদ (২০০৭) চেয়ারম্যান মাওলানা তারিক মুনাওয়ার) এর প্রচার সম্পাদক হিসেবে।

দিন বদলের পালা (২০০৬), কাব্য জোছনা (২০১৮) নামে ২টি কাব্যগ্রন্থ সম্পাদনা করেছেন এবং অপ্রকাশিত রয়েছে প্রায় অর্ধ ডজনের মতো গ্রন্থসমূহ। ২০১৮ সালে তিনি দক্ষিণ বাংলাগ্রন্থ উৎসবে সংবির্ধত হন।

তিনি ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তার নিজ এলাকা পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন।

বর্তমানে তিনি দেশের বহুল প্রচারিত সাপ্তাহিক দেশগ্রাম পত্রিকা এবং দেশগ্রাম ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক, জাগো মানবকল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)এর কেন্দ্রীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন