শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভ্যাকসিন কিনতে ৭ হাজার কোটি টাকা দেবে এডিবি

করোনার ভ্যাকসিন কেনা এবং বিতরণের জন্য উন্নয়নশীল দেশগুলোকে সাড়ে সাত হাজার কোটি টাকা দেবে এশিয় উন্নয়ন ব্যাংক-এডিবি। সদস্য দেশ হিসেবে সহায়তা পাবে বাংলাদেশও।

শুক্রবার (১১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ম্যানিলা ভিত্তিক সংস্থাটি।

এডিবি’র প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া জানান, ভ্যাকসিনের সঠিক বিতরণের জন্য সব দেশকে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। এডিবি জানায়, সদস্য দেশগুলোর জন্য ৫০ কোটি ভ্যাকসিনের আমদানি নিশ্চিত করবে সংস্থাটি। পাশাপাশি হিমাগারে সংরক্ষণ, বিমানে পরিবহন, দেশগুলোতে সংরক্ষণ ও বিতরণেও সরবরাহ করা হবে এডিবি’র অর্থ।

এশিয়ার দেশগুলো বিভিন্নভাবে ভ্যাকসিন আমদানির পরিকল্পনা করছে। তবে ফিলিপিন্স আর ইন্দোনেশিয়ার মতো দেশগুলো ভ্যাকসিন বিতরণের ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়বে। কারণ এই ভ্যাকসিন সংরক্ষণ করতে হবে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।

এডিবি’র প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, ‘আমরা জানি, করোনার বিস্তার ঠেকাতে নিরাপদ আর কার্যকর টিকাদান কর্মসূচির বিকল্প নেই। জীবন বাঁচাতে, কর্মক্ষেত্রে, ভ্রমণে সব কাজেই আস্থা ফেরাতে ভ্যাকসিনের সুষ্ঠু বিতরণ ও প্রয়োগ নিশ্চিত করতে হবে। সংকটের সময় নিশ্চিত করতে চাই, এডিবি’র সদস্য দেশগুলোর তহবিল সংকট হবে না। সাধারণ মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দিতে হবে।’

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী

২০২৯ সাল নাগাদ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন উন্নীতকরণ কাজ শেষ হবে বলেবিস্তারিত পড়ুন

  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’