মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় ফারহা দীবা খান সাথী ও জ্যোৎস্না আরা’র মাতার মৃত্যুতে শোক

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি ফারহা দীবা খান সাথীর মাতা ও সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) জ্যোৎস্না আরা’র মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারনে ফারহা দীবা সাথীর মাতা শিউলি খানম ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। জ্যোৎস্না আরা’রবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ঘোনায় হামলার অভিযোগ, আতঙ্ক

গত ১১-ই নভেম্বরে ইউপি নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় সহিংস তান্ডব ও বর্বর হামলার ঘটনা ঘটেছে ঘোনা ইউনিয়নের গাজীপুর গ্রামে। প্রায় শতাধিক অসহায় জেলে ও কৃষিজীবি গরীব অসহায় পরিবারের উপর। অমানবিক হামলা ও নির্যাতন এবং অত্যাচারের পরও আহতদেরকে হাসপাতালে নিতে বাঁধা দেওয়া হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আবারও হামলার ভয়ে মামলা করা তো দূরের কথা গ্রামের পুরুষরা এলাকা ছাড়ছে ভয়ে। সরেজমিনে গিয়ে দেখা যায় জনপদটিবিস্তারিত পড়ুন

শত বাধা অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী

বর্তমান সরকার ক্ষমতাকে ভোগের বস্তু হিসেবে নেয়নি মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে চলার পথেও অনেক বাধা আমাদের অতিক্রম করতে হয়েছে। শত বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের সামনে আরও এগিয়ে যেতে হবে।’ বুধবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদে আনা ১৪৭ বিধির প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

ঘরোয়া ৭ উপায়ে দাদ থেকে নিস্তার মিলবে

যন্ত্রণাদায়ক এক চর্মরোগ হলো দাদ। যে কোনো ফাঙ্গাল ইনফেকশন থেকে হয় এই চর্মরোগ। গোল ফুসকুড়ির মতো হয়ে থাকে এটি। প্রচণ্ড চুলকানি ও যন্ত্রণাদায়ক দাদ হলে ওই স্থানের ত্বক বেশ মোটা হয়ে যায়। এক স্থান থেকে শরীরের অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়ে এটি। তাই প্রাথমিক অবস্থায় দাদ সারিয়ে না তুললে এটি শরীরে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। যেহেতু এটি ছোঁয়াচে তাই একজনের থেকে অন্যজনের হতেও বেশি সময় লাগে না। দাদ হলে দ্রুত চর্মরোগবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগে ফের হোঁচট বার্সার

জিতে গেলেই নিশ্চিত হয়ে যেতো দ্বিতীয় রাউন্ডের টিকিট। বেনফিকার বিপক্ষে ম্যাচ শুরুর আগে ঘরের মাঠে জয়ের পাল্লাই ছিল ভারী। কিন্তু পারলো না জাভি হার্নান্দেজের নতুন বার্সেলোনা, পয়েন্ট খুইয়ে এখন প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় তারা। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের পঞ্চম ম্যাচে বেনফিকার সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। পুরো ম্যাচেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা, করেছে অন্তত ১৪টি আক্রমণ, লক্ষ্য বরাবর ছিল তিনটি শট। কিন্তু একটিতেও মেলেনি গোল। গ্রুপপর্বে বেনফিকার সঙ্গেবিস্তারিত পড়ুন

ক্রিকেটার গৌতম গম্ভীরকে হত্যার হুমকি

ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমানে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির নেতা গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দিয়েছে আইসিসের কাশ্মীর শাখা। খবরটি নিশ্চিত করেছে দিল্লি পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমে দিল্লি পুলিশের কর্মকর্তা শোয়েতা চৌহান জানিয়েছেন, আইসিস কাশ্মীরের কাছ থেকে মৃত্যুহুমকি পেয়েছেন বিজেপির সংসদ সদস্য গৌতম সদস্য। তিনি আরও জানান, এরই মধ্যে বিষয়টিকে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে দিল্লি পুলিশ। পাশাপাশি বাড়তি সতর্কতার জন্য গম্ভীরের বাড়ির আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গম্ভীরেরবিস্তারিত পড়ুন

প্রাথমিক শিক্ষার্থীরা একই রোল নিয়ে পরের শ্রেণিতে উঠবে

গত বছরের মতো এবারও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। আগের রোল নম্বর নির্ধারণ রেখে প্রাথমিকের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি শিক্ষার্থীদের মূল্যায়ন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব হাসিবুল আলম বলেন, ২০২০ সালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন যেভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে প্রধানমন্ত্রী এবারও সেভাবে মূল্যায়ন করতে নির্দেশনা দিয়েছেন। তাই গত বছরের মতো এবারও শিক্ষার্থীদের মূল্যায়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে চন্দনপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন বরণডালী

কলারোয়ার কেঁড়াগাছিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কেশবপুরের বরণডালী ফুটবল দল। ফাইনাল খেলায় চন্দনপুর আরএম প্রগতি সংঘ ফুটবল দলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকালে স্থানীয় ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি সংঘ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য গোলশূন্য ড্র থাকে। পরে সরাসরি টাইব্রেকারে চন্দনপুর দলকে ৫-৪ গোলে হারিয়ে জয়লাভ করে বরণডালী দল। খেলাটি পরিচালনা করেন মাসুদ পারভেজ মিলন।বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ২৬টি বার ও ছয়টি গলানো পাতসহ প্রায় চার কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। একই সঙ্গে এসব স্বর্ণ পরিবহন করায় মো. সোহেল নামে ওই যাত্রীকে আটক করা হয়। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে দায়িত্বশীল এক গোয়েন্দা সংস্থার তথ্যে এ অভিযান চালায় কাস্টমস। শাহ আমানত বিমানবন্দর কাস্টম সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা মো. সোহেল দুবাই থেকে বিজিবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীরা ‘হাফ ভাড়া’র প্রজ্ঞাপন চেয়ে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দিলেন

সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের জন্য সারাদেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করাসহ ছাত্রী ও নারীদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর বকশিবাজার মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ বিষয়ে সাত কলেজ আন্দোলনের প্রধান সমন্বয়ক ইসমাঈল সম্রাট বলেন, আমরা চাই অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের জন্য সারাদেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করাবিস্তারিত পড়ুন