মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

‘শিশুবক্তা’ রফিকুলের জামিন আবেদন খারিজ

ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর তেজগাঁও ও গাজীপুরের বাসন থানায় দায়ের করা মামলায় ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামকে জামিন দেননি হাইকোর্ট। সোমবার (২২ নভেম্বর) তার করা জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। তার আইনজীবী অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা বিষয়টি মঙ্গলবার (২৩ নভেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা বলেন, ময়মনসিংহের কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রফিকুল ইসলাম হাইকোর্ট থেকেবিস্তারিত পড়ুন

সঙ্গী পরকীয়ায় জড়িয়েছে কি না বুঝে নিন ৫ লক্ষণে

বিবাহিত জীবনে থেকেও অনেকেই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন, যা মোটেও কাম্য নয়। অনেকেই বছরের পর বছর এ ধরনের অনৈতিক সম্পর্ক টেনে নিয়ে যান। পরকীয়ার কারণে একটি সাজানো সংসার মুহূর্তেই ভেঙে যেতে পারে। আবার অনেকেই বাধ্য হয়ে ওই সংসার টেনে নিয়ে যান। বিশেষজ্ঞদের মতে, নিছক কৌতূহল কিংবা দাম্পত্য জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে অনেকেই জড়িয়ে পড়েন পরকীয়ায়। যার পরিণতি হয় করুণ। সঙ্গী পরকীয়ায় জড়ালে স্বাভাবিকভাবেই অন্যজন মানসিক অবসাদ, দুশ্চিন্তা, হতাশা, একাকিত্বে ভোগেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

কলারোয়া উপজেলার মুরারিকাঠি গ্রামে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত দুই ঘটিকার দিকে। নিহত গৃহবধুর নাম লাবনী(২০) সে উপজেলার হেলাতলা ইউনিয়নের শুভংকরকাটি গ্রামের ইসরাইল হোসেনের মেয়ে। নিহত লাবনীর মা শেলী বেগম বলেন, দেড় বছর পূর্বে আমার মেয়ে আমাদের অসম্মতিতে বিয়ে করে পৌর সদরের মুরারীকাটি গ্রামের গোলাম রব্বানীর ছেলে সাঈদকে। বিয়ের পর থেকে আমার মেয়ে লাবনীকে নানা ভাবে অত্যাচার করে ও বিভিন্ন সময়ে ফোলা জখম করে আমার বাড়িতেবিস্তারিত পড়ুন

লক্ষ্মীপুরে যাত্রী সেজে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

লক্ষ্মীপুরে যাত্রী সেজে মো. মোহন ওরফে সুজন (১৬) নামের এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের খালপাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলা তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহরকসবা গ্রামের কৃষক আলাউদ্দিনের ছেলে। নিহত মোহনের মা খুকি বেগম জানান, অটোরিকশা চালিয়ে প্রতি রাতে বাড়ি ফিরতো মোহন। রোববার বিকেলে বাড়ি থেকে বের হয় সে। রাতে আর বাড়ি ফেরেনি। মরদেহ পাওয়ার খবর শুনে ঘটনাস্থলবিস্তারিত পড়ুন

অ্যাম্বুলেন্স-ট্রাক্টর-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

নাটোরের সিংড়ায় ইটবাহী ট্রাক্টরের সঙ্গে লাশবাহী অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মো. রনি (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত ৫ জন। সোমবার (২২ নভেম্বর) সকাল ৭টায় নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রনি আহমেদ (২৫)। তিনি সিংড়া পৌর শহরের নিংগইন এলাকার হেলাল উদ্দিনের ছেলে। রনি শেরকোল এস আর ফিলিং স্টেশনে চাকরি করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৭টার দিকে বগুড়া মেডিকেলবিস্তারিত পড়ুন

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

রাজধানীর মুগদা থানার মাতব্বর গলির পাঁচ তলা ভবনের নিচ তলায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছে। সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মুগদার মাদবর গলি এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- শেফালী (৫৫), তার মেয়ে প্রিয়াঙ্কা (৩০), প্রিয়াঙ্কার স্বামী সুধাংশু (৩৬) ও ছেলে অরূপ (৫)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ শেফালীর ছেলেবিস্তারিত পড়ুন

হাফ ভাড়া দিতে চাওয়ায় ছাত্রীকে ধর্ষ‌ণের হুম‌কি, প্রতিবাদে বিক্ষোভ

২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের হুমকি দেওয়া বাসের হেলপারকে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। রোববার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর বকশিবাজার মোড়ে সড়ক অবরোধ করেন কলেজটির শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত বাসের হেলপারকে গ্রেফতারসহ তিন দফা দাবি জানিয়ে দুপুর ১২টার দিকে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা। তাদের দাবির মধ্যে রয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের হুমকি দেওয়া বাসের হেলপারের গ্রেফতার ও শাস্তি, বাসে নারী শিক্ষার্থীদের হয়রানি বন্ধবিস্তারিত পড়ুন

বাবাকে অস্ত্র ঠেকিয়ে মেয়েকে অপহরণ চেষ্টা, ৫ যুবক আটক

লক্ষ্মীপুরে বাবা ও ভগ্নিপতিকে অস্ত্র ঠেকিয়ে এক মাদরাসাছাত্রীকে অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় পাঁচ যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটকরা হলেন- মো. রাসেল, আরিফ হোসেন, মো. শাওন, মোরশেদ আলম ও রবিউল আলম। শনিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দক্ষিণ নুরুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আটকদের কাছ থেকে একটি দেশীয় এলজি, একটি চাইনিজ কুড়াল ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রেবিস্তারিত পড়ুন

পিয়ন থেকে কোটিপতি মহিউদ্দিন!

কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের বাসিন্দা আবদুর রাজ্জাক ওরফে বার্মা রাজ্জাক অভাবের সংসারে তিন বেলা খাবার জোগাতে এখনো দিনমজুরের কাজ করেন। তার স্ত্রী শাহেনা বেগমও অনেক বছর ধরে ঝিয়ের কাজ করেন পরের বাড়িতে। এর পরও কুলিয়ে উঠতে না পেরে ছেলে মহিউদ্দিনকে হোটেল-মোটেল জোনের এক লন্ড্রিতে সহকারীর কাজে দিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে ২০১৭ সালের শেষের দিকে আবাসিক হোটেলে পিয়নের কাজ শুরু করেন মহিউদ্দিন। মাইনে পেতেন মাত্র কয়েক হাজার টাকা। কিন্তু গত তিন বছরেরবিস্তারিত পড়ুন

৮৫ কেজি স্বর্ণ যন্ত্রাংশ আকারে পাচার হচ্ছিল

স্বর্ণ গলিয়ে প্রথমে যন্ত্রাংশের আকার দেওয়া হয়েছে, এরপর দিয়েছে নিকেলের প্রলেপ। ফলে বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না, এর আড়ালে পাচার হচ্ছে বিপুল পরিমাণ স্বর্ণ। অবশেষে ফাঁস হয়েছে সুসংঘবদ্ধ সেই চক্র। দিল্লির ছত্তরপুর ও প্রতিবেশী গুরগাওয়ের একাধিক জায়গায় সাঁড়াশি অভিযান চালিয়ে এ ধরনের ৮৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ভারতের শুল্ক গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। শুক্রবার (১৯ নভেম্বর) বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, এসব স্বর্ণ যন্ত্রাংশের আকারে ভারতে পাচার করা হয়েছিল, এরপর সেগুলো গলিয়েবিস্তারিত পড়ুন