শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৮৫ কেজি স্বর্ণ যন্ত্রাংশ আকারে পাচার হচ্ছিল

স্বর্ণ গলিয়ে প্রথমে যন্ত্রাংশের আকার দেওয়া হয়েছে, এরপর দিয়েছে নিকেলের প্রলেপ। ফলে বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না, এর আড়ালে পাচার হচ্ছে বিপুল পরিমাণ স্বর্ণ। অবশেষে ফাঁস হয়েছে সুসংঘবদ্ধ সেই চক্র। দিল্লির ছত্তরপুর ও প্রতিবেশী গুরগাওয়ের একাধিক জায়গায় সাঁড়াশি অভিযান চালিয়ে এ ধরনের ৮৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ভারতের শুল্ক গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)।

শুক্রবার (১৯ নভেম্বর) বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, এসব স্বর্ণ যন্ত্রাংশের আকারে ভারতে পাচার করা হয়েছিল, এরপর সেগুলো গলিয়ে ভিন্ন ভিন্ন আকারে বাজারে ছাড়া হতো।

ভারতীয় শুল্ক কর্মকর্তারা জানান, পাচারকারীরা হংকং থেকে ভারতে আকাশপথে স্বর্ণ চোরাচালান করছিল। গোয়েন্দারা খবর পান, যন্ত্রাংশের আকারে পাচার করা এসব স্বর্ণ গলিয়ে বার বা সিলিন্ডার আকারে স্থানীয় বাজারে ছাড়া হচ্ছে।

এর ভিত্তিতে দিল্লির ছত্তরপুর ও প্রতিবেশী গুরগাওয়ের একাধিক জায়গায় অভিযান চালিয়ে ৮৫ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৪২ কোটি রুপি।

এসময় স্বর্ণ চোরাচালানিতে জড়িত অভিযোগে চার বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দুজন দক্ষিণ কোরিয়ার, একজন চীনের ও একজন তাইওয়ানের নাগরিক।

এর আগে, গত ১৬ নভেম্বর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এক কোটি রুপির স্বর্ণ উদ্ধার করে ভারতীয় শুল্ক বিভাগ। সেদিন দুবাইফেরত একটি ফ্লাইটে সিটের নিচে লাইফ জ্যাকেটের ভেতর লুকানো অবস্থায় আড়াই কেজি স্বর্ণ খুঁজে পান শুল্ক কর্মকর্তারা।

সূত্র: এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর

‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন